RIMA Parvin

RIMA Parvin It is an educational page for higher education .

29/08/2026

গত ৭ মাসে প্রায় ১৫ হাজার ৯১৭ নিখোঁজ শিশুর জিডি হয়েছে । কোথায় যাচ্ছে এই শিশুরা?!
৭১ টিভি
সাবধান বাবা মায়েরা।
সংগৃহীত

29/08/2026
অনেকেই দেখলাম ম্যামের বিরুদ্ধে নেগেটিভ মন্তব্য করছেন! কিছু হলেই শিক্ষক শিক্ষিকার দোষ ধরা সহজ? তাই না?! হ্যা! উনি আসলেই দ...
01/08/2026

অনেকেই দেখলাম ম্যামের বিরুদ্ধে নেগেটিভ মন্তব্য করছেন! কিছু হলেই শিক্ষক শিক্ষিকার দোষ ধরা সহজ? তাই না?!
হ্যা! উনি আসলেই দোষী।
এতদিন পড়াশোনা করতে গিয়ে নিজ ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকার নাম জানে না এমন শিক্ষার্থীকে ত ফেল করানো উচিত ছিল! উনি তা না করে নাম সংশোধন করতে দিয়ে অন্যায় করেছেন!

ওরে অশিক্ষিত, মূর্খের দল! জীবনেও এসাইনমেন্ট করেছিস? কয়টা জমা দিয়েছিস?!

এসাইনমেন্টে শিক্ষকদের নামের ভুল মানে বুঝিস?
আমরা বারবার নাম, পদবি চেক করে তারপর ফাইনাল কভার পেজ করতাম!
ম্যামের ভুল হয়ে গেছে।
নাম না লিখিয়ে ঐ এসাইনমেন্ট পেজটাই ৩০০ বার করানো উচিত ছিল।

ইতিহাস গড়ে ফেলেছে অবসেশন! $১ মিলিয়নের কম বাজেটে নির্মিত হয়ে সবচেয়ে বেশি আয় করা মুভিতে পরিণত হয়েছে অবসেশন। মুভিটি মাত্র $...
11/07/2026

ইতিহাস গড়ে ফেলেছে অবসেশন! $১ মিলিয়নের কম বাজেটে নির্মিত হয়ে সবচেয়ে বেশি আয় করা মুভিতে পরিণত হয়েছে অবসেশন। মুভিটি মাত্র $৭৫০K বাজেটে নির্মিত হয়ে এখন পর্যন্ত বক্সঅফিস থেকে $৪০৫ মিলিয়ন আয় করে ফেলেছে, যা অল টাইম রেকর্ড।

এই মুভির মাধ্যমে কিংবদন্তি 'ব্রুস লি' অভিনীত Enter The Dragon মুভির রেকর্ড ব্রেক করেছে অবসেশন। আজ থেকে ৫০ বছর আগে এন্টার দ্য ড্রাগন $৮৫০K বাজেটে নির্মিত হয়ে $৪০০ মিলিয়ন ডলার আয় করেছিল। হ্যাঁ, সময় অনুযায়ী তুলনা দিলে অবসেশন এই মুভির ধারে কাছেও নেই। কিন্তু দিনশেষে তুলনা হয় সব নাম্বারের উপর বেসড করে। তো, বলতেই হবে অবশেষে পাঁচ দশক পর কেউ ব্রুস লি'র রেকর্ড ব্রেক করলো।

সংগৃহীত

মরুভূমির আগ্রাসন ঠেকাতে চীন ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত লাগিয়েছে প্রায় ৬৬০০ কোটি গাছ। স্যাটেলাইট ডেটা বলছে, 'গ্রেট গ্রিন...
11/07/2026

মরুভূমির আগ্রাসন ঠেকাতে চীন ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত লাগিয়েছে প্রায় ৬৬০০ কোটি গাছ। স্যাটেলাইট ডেটা বলছে, 'গ্রেট গ্রিন ওয়াল' খ্যাত বিশাল এই মানবসৃষ্ট বনের গাছগুলো প্রাকৃতিক বনের তুলনায় প্রায় ৬৬% দ্রুত বেড়ে উঠছে।

এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, চীন এখানে ইউক্যালিপটাস কিংবা পপলারের মতো দ্রুত বর্ধনশীল প্রজাতির গাছ বেছে নিয়েছে এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। এছাড়া বাতাসে বেড়ে যাওয়া বাড়তি কার্বন ডাই অক্সাইডকেও গাছগুলো এক ধরনের সারের মতো কাজে লাগাচ্ছে।

তবে চল্লিশের কোঠায় পৌঁছালে এই গাছগুলোর বৃদ্ধির গতি স্বাভাবিকভাবেই কমে আসবে। তাই দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্নে এখনো প্রাকৃতিক বনই সবচেয়ে নির্ভরযোগ্য। তবুও জলবায়ু পরিবর্তন ঠেকানোর লড়াইয়ে চীনের এই বিশাল কৃত্রিম বন নিঃসন্দেহে এক ঐতিহাসিক অর্জন।

সংগৃহীত

Address

Muradpur
Dhaka
DHAKA-1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIMA Parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RIMA Parvin:

Shortcuts

Share