15/05/2026
Real Viva Solve (ভাইভায় প্রায়ই প্রশ্ন করে)
LGED/BCS Viva Preparation
★হাই রাইজ বিল্ডিং বা বহুতল ভবন কাকে বলে??
উঃ ১০ তলার অধিক অথবা ৩৩ মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট বিল্ডিংকে হাই রাইজ বিল্ডিং বলে। [Source: bnbc 2020]
NB: BNBC 2020 অনুসারে ১০তলার অধিক ভবনকে বহুতল ভবন বলে। BNBC-06 এ ৬ তলার অধিক ভবনকে বহুতল ভবন বলা হত।
★ Tall building বলতে কি বুঝেন?
উঃ ৮০ মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট high rise building কে tall building বলে। (Source: BNBC 2020)
High rise building exceeding 80 meter height shall be termed as Tall Building.
12/05/2026
৪৬তম বিসিএস থেকে RHD ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৩ জন।
বুয়েটিয়ান= ১৯জন
রুয়েটিয়ান= ০৫ জন
চুয়েটিয়ান= ০৪ জন
কুয়েটিয়ান= ০২ জন
ডুয়েটিয়ান= ০১ জন
MISTIAN= ০১ জন
AUSTIAN= ০১ জন।
09/05/2026
➤ Civil Engineering Viva Prep: Real Viva Solve: গতকালের প্রশ্নের উত্তর:
★ Liquifaction ও quick sand এর মধ্যে পার্থক্য বলুন?
উঃ liquefaction এবং quick sand একই রকম ঘটনা হলেও এদের মধ্যে পার্থক্য আছে.
ভূমিকম্পের কারণে loose saturated soil যখন liquid এর মতো আচরণ করে তখন সেটা liquefaction আর upward seepage pressure এর কারণে যখন soil এর shear strength zero হয় তখন সেটা quick sand(চোরাবালি) বা Sand boiling.
Liquefaction is caused by earthquake, where saturated loose sandy soil loses its shear strength and behaves like a liquid.
On the other hand, quick sand is caused by upward seepage pressure of water, where the effective stress becomes zero and the sand behaves like a fluid.
✪✪আপনাদের জন্য প্রশ্ন:
Footing, short column, grade beam, column, floor beam, slab এর clear cover কত? (ভাইভার জন্য খুব গুরুত্বপূর্ণ, উত্তর পাবেন পরের পোস্ট)।
কমেন্টে উত্তর করুন যদি পারেন৷
08/05/2026
LGED/50th BCS Viva Preparation: Real viva solve: ভাইভাতে এই প্রশ্ন প্রায়ই করে থাকে।
1) Liquefaction কী? এটি কেন ঘটে?
উঃ ভূমিকম্পের ফলে loose saturated sandy soil এর shear strength যখন শূণ্য হয়ে যায় তখন এটা liquid এর মত আচরণ করে। এই অবস্থাকে liquefaction বলে।
When loose saturated sand is subjected to strains or shocks, there is a tendency for the sand to decrease in volume. This tendency causes a positive increase in pore pressure which result in a decrease in effective stress within the soil mass. Once the pore pressure becomes equal to the effective stress, the sand loses all its strength, and this situation is called liquifaction.
আপনাদের জন্য প্রশ্ন:
Liquifaction ও quick sand এর মধ্যে পার্থক্য বলুন? (উত্তর আগামীকাল দেওয়া হবে ইনশাল্লাহ)
কমেন্টে সবাই যা জানেন লিখতে পারেন। এগুলো কিন্তু সব রিয়াল ভাইভা প্রশ্ন যা বিসিএস ও LGED ভাইভা অভিজ্ঞতা থেকে নেওয়া।
07/05/2026
৫০তম বিসিএস লিখিত প্রশ্ন। সবার কেমন হলো?
02/05/2026
LGED Real Viva Solve
1) Isg কী?
উ: Improved Subgrade
2) Isg তে কত FM এর sand use করা হয়?
উ: 0.8.
3) কখন Improved subgrade দেওয়া হয়?
উ: যখন subgrade এর bearing capacity কম থাকে, তখন improved subgrade এর প্রয়োজন হয়। সাধারণত Subgrade এর CBR value যখন ৮ এর কম পাওয়া যায় তখন Subgrade কে নির্দিষ্ট পুরুত্বে বালি দ্বারা Improved করা হয়। এটিকে Improved sungrade বা সংক্ষেপে Isg বলা হয়।
30/04/2026
BCS Questions Solve on "Beam Design and Analysis." (upto 45th BCS)
27/04/2026
LGED Real Viva Solution
প্রশ্ন: LGED ও RHD কোন ধরনের রাস্তা নির্মান করে?
উ: LGED বাংলাদেশের Upazila raod, Union road, ও Village road এবং RHD বাংলাদেশের National highway, Regional highway ও Zilla road গুলো নির্মাণ করে।
25/04/2026
৩৮তম বিসিএসে আসা deflection এর ম্যাথটি দুইটি আলাদা মেথডে সলভ দেওয়া হলো।
23/04/2026
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষার ফলাফল। সবাইকে উষ্ণ অভিনন্দন।
ভাইভা অবশ্যই ভাল দিতে হবে।
23/04/2026
বিসিএস সিভিল লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করবেন?
বিসিএস সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ৪ ঘন্টার একটি পরীক্ষা, যেখানে স্ট্রাকচার - ৪০, আরসিসি - ৪০, এনভাইরনমেন্ট - ৩০, ট্রান্সপোর্ট - ৩০, জিওটেক - ৩০, ওয়াটার - ৩০। এই প্রস্তুতি মাত্র ২ সপ্তাহে কিভাবে নেওয়া যায়? চলুন দেখা যাক -
১. মাত্র ২ সপ্তাহে সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত প্রস্তুতি নেওয়া খুবই কঠিন। স্ট্রাকচারের ম্যাথ শুরু করলেই ২ সপ্তাহ চোখের পলকে কেটে যাবে। তাই আপনি স্ট্রাকচারে মোটামুটি ভাল না হলে স্ট্রাকচার বাদ দিয়ে বাকি ৫টি বিষয়ের প্রস্তুতি আগে শুরু করুন।
২. বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করে যেতে হবে। সম্ভব হলে আজ থেকেই বসে পড়ুন। এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, জিওটেক, ওয়াটার - এই ৪টি বিষয়ে প্রায় ৫০% নম্বর, অর্থাৎ ১২-১৫ এমনকি ক্ষেত্রবিশেষে ২০ নম্বরও থিউরি থেকে আসে। তাই প্রথমেই এই থিউরি গুলো দেখে নিন।
৩. পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে উত্তর করতে হবে। তাই বলে থিউরি হুবহু মুখস্থ করতে যাবেন না। নিজের মত করে লিখলেই চলবে। গ্রাফ, চার্ট, চিত্র - যেখানে যেটা দেয়া প্রয়োজন অবশ্যই দিবেন।
৫. এবার আসি ম্যাথ প্রসঙ্গে। এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট - এর ম্যাথগুলো ছোটো ও স্পেসিফিক সূত্র নির্ভর - যেমন : BOD, COD, Chlorine Need, Trickling fliter, SSD, OSD, super elevation, AADT, ESL etc. সংজ্ঞা পড়ার সাথে সাথে প্রিভিয়াস পরীক্ষায় আসা ম্যাথ দেখে নিবেন। প্রিভিয়াস প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবেন ১০+১০ নম্বর। তবে অনেক সময় প্রশ্ন কঠিন করতে চাইলে ১টা টাফ ম্যাথ এনভায়রনমেন্ট / ট্রান্সপোর্টে দিবে। আপনি চাইলে থিউরি আন্সার করে সেটা স্কিপ করতে পারেন। তার প্রিভিয়াস থেকে কমন আসলে অবশ্যই ম্যাথ আন্সার করবেন
৬. ওয়াটারেও প্রিভিয়াস সলভ করলে ম্যাথ কমন পাবেন। জমিতে ফসল চাষের জন্য water need, Delta of crop, efficiency - এই ম্যাথগুলো বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে আসতে পারে। যেভাবেই দিক সূত্র জানা থাকলে সলভ করা ইজি। ওয়াটারে আবার অনেক সময় ম্যাথ কম দিয়ে থিউরি বেশি দেয়। সো অবশ্যই সব থিউরি দেখে যাবেন।এটা যেন ছেড়ে না আসেন
৭. জিওটেক (৩০) ০থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে। যেমন -
> soil water relations related math
> settlement related
> lateral pressure on earth
> consolidation
> bearing capacity of soil (different location of acquifer impact)
> pile load carrying capacity
সবই দেখে যাওয়া উচিত। বিশেষ করে প্রিভিয়াস প্রশ্ন সলভ
৮. আরসিসি (৪০)- বিম, কলাম ডিজাইন (both USD & WSD methods), Prestress design basics, portal method etc - অবশ্যই প্রিভিয়াস ম্যাথ সলভ। থিউরি বেশি আসে না
৯. স্ট্রাকচার (৪০) - রোডস / গনপূর্ত পেতে হলে অবশ্যই স্ট্রাকচারে ভাল নাম্বার পেতে হবে। কারন এটাই মূল ডিফারেন্ট তৈরি করবে। আরসিসির মত এখানেও থিউরি আসে না। প্রিভিয়াস প্রশ্ন সলভ করলে ম্যাথগুলো মোটামুটি চেনা পরিচিত মনে হবে।
© Civil Care