দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা

দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা শু-শিক্ষাই আলো

10/11/2025
07/07/2025
13/06/2025

মহিলা মাদ্রাসা সম্পর্কে ছোট্ট রচনা
মাদ্রাসা হলো এক ধরনের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে আমাদের সমাজে নারী শিক্ষার গুরুত্ব অনেক বেড়েছে, এবং সেই গুরুত্বের প্রতিফলনই হলো মহিলা মাদ্রাসা।
মহিলা মাদ্রাসায় মেয়েদের কুরআন, হাদীস, ফিকহ, আরবি ভাষা ও অন্যান্য ইসলামী বিষয় শেখানো হয়। পাশাপাশি অনেক মাদ্রাসায় সাধারণ শিক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদিও পড়ানো হয়। এতে নারীরা ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষাতেও অগ্রগামী হতে পারে।
এই ধরনের মাদ্রাসা নারীদের আত্মনির্ভরশীলতা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা পরিবারের, সমাজের ও জাতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নারী শিক্ষার প্রসার এবং ইসলামি মূল্যবোধ বজায় রাখার জন্য মহিলা মাদ্রাসার ভূমিকা অপরিসীম।
উপসংহার: মহিলা মাদ্রাসা ইসলামি শিক্ষার পাশাপাশি নারীদের মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক। তাই সমাজে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আপনারা বাড়িতে একটা দুইটা সন্তান লালন পালন করতে পারেন না ভালো করে। বাড়িতে একটু দুষ্টামী করলেই সহ্য হয় না, শাসন করেন, মারে...
31/05/2025

আপনারা বাড়িতে একটা দুইটা সন্তান লালন পালন করতে পারেন না ভালো করে। বাড়িতে একটু দুষ্টামী করলেই সহ্য হয় না, শাসন করেন, মারেন ।
ওস্তাদরা মাদ্রাসায় কয়েকশ ছাত্র একসাথে দেখাশোনা করেন। অতিরিক্ত দুষ্টামী করলে শাসনের আওতায় আনেন। অনেক সময় দেখা যায় সোজা ভাবে শাসন করতে গিয়েও উল্টো হয়ে যায়, কিংবা কিছু বেশী হয়ে যায়।
তাই বলে ঐ ওস্তাদকে পুরো গ্রামবাসীর সম্মুখে বিচারের আওতায় আনা কতটুকু যুক্তি সঙ্গত?
যেদিন থেকে ওস্তাদের শাসন উঠে গেছে, সেদিন থেকে শুধু শিক্ষা আছে, সু শিক্ষা আর নেই।

( সন্তান বেয়াদব হলে ওই সন্তানকে ওস্তাদরা মানুষ করতে পারেন, কিন্তু গার্ডিয়ান বেয়াদব হলে ওই গার্ডিয়ানকে কখনো ভালো করা যায় না। ) কপি

24/05/2025

পরিবার গঠনের জ্ঞান: → নারী শিক্ষিত হলে ইসলামি পরিবার গঠনে সক্ষম হয়।

কুরআন শিক্ষা নারীদের তাকওয়া বৃদ্ধি করে। (সূরা বাকারা: ২)
23/05/2025

কুরআন শিক্ষা নারীদের তাকওয়া বৃদ্ধি করে। (সূরা বাকারা: ২)

21/05/2025

“বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?” (সূরা যুমার: ৯) → জ্ঞানার্জনের গুরুত্ব বুঝায়, নারীদের জন্যও প্রযোজ্য

21/05/2025

আমাদের দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার ছোট সোনামণিদের আরবি পড়ার ক্লাস

24/12/2024

সকলের জানা দরকার

একটি শোক সংবাদনজরগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেব হুজুরের ছোট ছেলে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায...
20/10/2024

একটি শোক সংবাদ
নজরগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেব হুজুরের ছোট ছেলে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল ২০ /১০/ ২০২৪ ইং তারিখ রাত্র দশটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেন
انا لله وانا اليه راجعون
মরহুমের জানাজা আজ ২১শে অক্টোবর সকাল ৯ ঘটিকায় নজরগঞ্জ বটতলা ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ্।

Address

জিনজিরা, কেরানীগঞ্জ
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share