01/02/2025
কি ভীতিকর পরামর্শ! নাগরিকের সৃজনশীলতা ও মত প্রকাশের বিরুদ্ধে এক ধরনের প্রকাশ্য হুমকি। বাংলাদেশ পুলিশ, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের উপলব্ধি করা উচিত, একজন স্বৈরাচারের পতন ও তার আমলে লুণ্ঠিত হওয়া মত প্রকাশের স্বাধীনতা ফেরত পেতেই ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে মাত্র কয়েক মাস আগেই গণবিস্ফোরণ হয়েছিল। এই বাংলা একাডেমির পাশের রাস্তাতেই ছাত্র-জনতা রক্ত দিয়েছিলেন। রক্তমাখা রাজপথে গলার শিরা টানটান করে শ্লোগান দিয়েছিলেন—কর্তৃত্বপরায়ণ, একনায়ক শেখ হাসিনার পতন চাই। আর সে সময় এই পুলিশ বাহিনী কী করেছিল সেটাও দেশবাসী এতো তাড়াতাড়ি ভুলে যায়নি। নতুন বাংলাদেশের পুলিশের উচিত, নাগরিকের মত প্রকাশকে ইতিবাচকভাবে উৎসাহিত করা, ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া নয়।
নতুন বাংলাদেশের পুলিশের উচিত, নাগরিকের মত প্রকাশকে ইতিবাচকভাবে উৎসাহিত করা, ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া নয়।