Research Practice For Youth Development-RPYD

Research Practice For Youth Development-RPYD

Share

This platform intends to inspire students and professionals to devote and develop themselves for the research field.

25/07/2022

Useful Indeed!

26/06/2022
12/06/2022

বিখ্যাত বিজ্ঞান গবেষক হতে চাইলে

১. যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে বিখ্যাত গবেষকদের প্রবন্ধগুলো পড়ুন । প্রবন্ধগুলো পড়ার সময় নোট নিন, রেফারেন্স সংরক্ষন করুন । প্রবন্ধগুলো পড়লেন কিন্তু নোট না নিলে তা জমিতে অনেক পানি সরবরাহ করা হল কিন্তু বাঁধ না-দেওয়ায় পানিকে ধরে রাখা সম্ভব হবে না । কোনো প্রবন্ধ ডাউনলোড করতে না পারলে ঐ প্রবন্ধের সংশ্লিষ্ট লেখকে বিনীতভাবে ঐ প্রবন্ধটির কপির জন্য লিখুন । তাছাড়া আপনার কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলো ভালভাবে জানুন । পড়ুন ও চিন্তা করুন । পড়ুন এক কেজি পরিমান কিন্তু চিন্তা করুন দশ কেজি পরিমান । আপনার সুপারভাইজরের সাথে গবেষণার বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা বলুন ।

২. প্রজেক্টের কাজ শুরু করার আগেই প্রপোজালটি লিখে ফেলুন রেফারেন্স সহকারে । রেফারেন্স সফট্ওয়ার ব্যবহার করুন । লিটারেচার রিভিউ ও প্রপোজাল আপনার কাজটিকে সহজ করবে । আপনার সুপারভাইজরকে প্রপোজালটি দেখান । তাঁর সাজেশন নিন । আপনার কাজটি নিয়ে ল্যাবে যারা সিনিয়র আছে তাদেরও সাথে আলোচনা করুন ।

৩. প্রথমে সীমিত পরিসরে ল্যাবে কাজ শুরু করুন । আপনার এক্সপেরিমেন্টগুলো রিপিট করুন । ল্যাবে সময় দিন । আপনার কাজের সহজ ও অলটারনেটিভ পদ্ধতি চিন্তা করুন । আপনার ল্যাবে কেমিকেল ও বিকারকের সল্পতা থাকলে অন্য ল্যাবের সাথে যোগাযোগ করুন । আপনার সমস্যা নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন । গবেষণার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না । দ্রুত, অল্প কিছু ডাটা গুছিয়ে পেপার পাবলিশ করার জন্য ব্যস্ত হবেন না । তাড়াহুড়ো করলে ভুল করার সম্ভবনা অনেক বেশী, যা পরিক্ষীত। আপনার কাজকে বিভিন্নভাবে সমৃদ্ধ করুন । নিজেই নিজের কাজের সমালোচনা করুন । নিত্য-নতুন আইডিয়া সংযুক্ত করুন । নিজের কাজ নিজেই সম্পন্ন করুন । প্রসিদ্ধ জানার্লে প্রকাশিত প্রবন্ধের সাথে আপনার কাজের তুলনা করুন ।

৪. আপনার ডিপাটমেন্ট বা ল্যাবে সকল ক্যারেক্টারাইজেশন সম্ভব না-হলে, অ্যাটমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষনা কেন্দ্র ও জাহাঙ্গীরনগরের ওয়াজেদ মিয়া সাইন্স রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন । তাদেরকে আপনার প্রজেক্টে সংযুক্ত করুন । দেশে কোথাও কোনো ক্যারেক্টারাইজেশন না করা গেলে বিদেশী গবেষকদের লিখুন । দেশে থেকেই তাদের সাথে কলোবোরেশন শুরু করুন । এক্ষেত্রে ভারত, চীন, কোরিয়া, জাপান ও এশিয়ান গবেষকের কাছে লিখুন ।

৫. ডাটা কালেকশন করার পর ল্যাবে/ ডিপাটমেন্টে একটি সেমিনার দিন । নিজের কাজটি উপস্হাপন করুন । সহকর্মীদের সাজেশন নিন । আপনি ও আপনার সুপারভাইজর সম্মত হলে গবেষণা প্রবন্ধটি লিখতে শুরু করুন । সহজ ও সরল ভাষায়, ছোট বাক্যে আপনার কাজটি উপস্হাপন করুন । জানার্লে সাবমিট করার আগে ৩-৫ বার রিভিশন করুন । আপনার সুপারভাইজারের কমেন্ট ও রিভিশনগুলো গুরুত্ব সহকারে পালন করুন । আপনার গবেষণার কাজটি ভাল মানের জানার্লে প্রকাশ করার চেষ্টা করুন । আপনার কাজটি বিভিন্ন কনফারেন্সে উপস্থাপন করুন ।

৬. ল্যাবে শুধু নিজের কাজেই মশগুল থাকবেন না । নতুন গবেষকদের কাজে সহযোগিতা করতে থাকুন । দেখবেন অনেক জানা ও কম জানা বিষয়ে গভীরতা বাড়তে থাকবে । সকলের মঙ্গল কামনা করুন । দেশে গবেষণা খাতকে কিভাবে উন্নত ও অগ্রগামী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করুন ।

৭. শত প্রতিবন্ধকতার মাঝেও আপনি যেসমস্ত বাঁধা অতিক্রম করে গবেষণা করছেন তা প্রকাশ করুন, আমাদের তরুনদের উদ্দীপ্ত করুন।

©Muhammad A. Halim স্যার

10/06/2022

বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে আমাদের অনেকের আগ্রহ থাকে। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থীর টাকা দিয়ে পড়তে যাবার সামর্থ্য বা ইচ্ছা থাকে না টার্গেট তাই স্কলারশিপ নিয়ে বাহিরে পড়তে যাওয়া। এই স্কলারশিপ পাওয়াটা সবসময় সহজ হয়ে উঠে না কারণ আপনাকে গ্লোবালি কমপিট করে এটি অর্জন করতে হয়। এই দৌড়ে আপনাকে কয়েকটি বিষয় আলাদা সুবিধা দিবে। প্রথম আপনার যদি রিসার্চ নিয়ে জানাশোনা থাকে এবং আপনি যদি রিসার্চ জার্নালে দুচারটি পেপার পাবলিশ করে থাকেন। তবে যেনতেন অনলাইন জার্নাল নয় পাবলিকেশন হতে হবে স্ট্যান্ডার্ড কোন জার্নালে। ভালো মানের দুচারটে পেপার থাকলে আপনার ব্যাপারে ইউনিভার্সিটির খুব ভালো ধারণা হবে। তারা বুঝবে রিসার্চ নিয়ে আপনার হাতেখড়ি ইতিমধ্যে হয়ে গেছে। এবার তারা আপনার প্রতি আস্থা রেখে একটি প্রোগ্রামে আপনাকে ইনরোল করবে। যদি মনে করেন শুধু ভালো সিজিপিএ দিয়ে আপনি সেখানে ব্যবধান গড়ে দিবেন আপনি ভুল ভাবছেন। বাহিরে গতানুগতিক সিজিপিএর থেকে আপনার প্রায়োগিক দিক বেশি খেয়াল করে।

এক্ষেত্রে এখন যারা অনার্স দ্বিতীয়, তৃতীয়, ফাইনাল ইয়ারে আছেন তাদের গবেষণা এবং পেপার লেখার বিষয়ে এখনই পরিষ্কারধারণা নিতে হবে। আপনার অন্তত দুটি ভালো রিসার্চ পেপার থাকলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন অন্য সবার থেকে। এই এগিয়ে থাকা আপনার ক্যারিয়ারকে এক অন্যমাত্রা দিতে পারে যা হয়তো আপনি নিজেও চিন্তা করেন নি কখনো।

মোঃ নাদিম আকতার, পিএইচডি
ফ্যাকাল্টি এন্ড রিসার্চ এসোসিয়েট
নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
পিএইচডি -চোংনান ইউনিভার্সিটি অফ ইকোনমিকস এন্ড ল, চায়না
অনার্স-মাস্টার্স - আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাবি।

গবেষণা নিয়ে ৫ প্রশ্ন 09/06/2022

গবেষণা নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকে। গবেষণা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন কয়েকজন নামকরা গবেষক।

গবেষণা নিয়ে ৫ প্রশ্ন আমাদের দেশের বহু তরুণ এখন দেশ-বিদেশে গবেষণা করছেন। নামী জার্নালেও প্রকাশিত হয়েছে অনেকের গবেষণাপ্রবন্ধ। গবেষণায়...

05/06/2022

গবেষণা শব্দটি অনেকের কাছে বেশ কঠিন লাগে। অনেকে ভাবেন গবেষণা করার জন্য আলাদা লোক আছে, গবেষণা শুধু তাদের কাজ। এসব ভেবে আমরা গবেষণার মত একটা সম্ভাবনাময় বিষয় এড়িয়ে যাই। আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও গবেষণার তেমন গুরুত্ব দেখা যায় না। এটিও গবেষণার প্রতি শিক্ষার্থী এবং কর্মজীবীদের আগ্রহী না হবার অন্যতম কারণ।বর্তমান বাস্তবতায় আমাদের পাশের দেশ ভারত কিংবা পাকিস্তান এই ক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে। এবং এ কারণেই ভারতের শিক্ষার্থী দ্বারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা মুখরিত।এসকল বাস্তবতাকে সামনে রেখে গবেষণার প্রতি বর্তমান তরুণ সমাজকে সচেতন এবং তাদের অমিত সম্ভাবণার শুভ বিকাশের লক্ষ্যে এই প্লাটফর্মের যাত্রা। আপনাদের সকলকে এই প্লাটফর্মে স্বাগতম।

মোঃ নাদিম আকতার, পিএইচডি
ফ্যাকাল্টি এবং রিসার্চ এসোসিয়েট
নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
পিএইচডি -চোংনান ইউনিভার্সিটি অফ ইকোনমিকস এন্ড ল, চায়না
অনার্স মাস্টার্স - আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাবি।

04/06/2022

Research Process

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka