যান্ত্রিক শহুরে জীবনের কোলাহলে পিষ্ট হৃদয় যখন প্রকৃতির সান্নিধ্য পায়, তখন বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ কে হাতছাড়া করে বলুন?
#জীবন_ও_প্রকৃতি
Dr Shopon
concern about your health
29/10/2025
নারীর জন্য নিরাপদ ও সহযোগিতা পূর্ণ কর্মস্থল নিশ্চিত করা জরুরী।পুরুষ হিসেবে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩ -র পক্ষ থেকে আমাদের কলিগ ডাঃ ফাতেমা আপু ও ডাঃ প্রমা আপুর জন্য স্বল্প পরিসরে "বেবি শাওয়ার" -এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এস এম কামরুল আখতার সঞ্জু স্যার সহ বিভিন্ন ইউনিট প্রধানগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন রেসিডেন্ট সার্জন ডাঃ মাহবুবুর রহমান স্যার, সহকারি রেজিস্টার ডাঃ তৌফিক -ই- ইলাহী ভাই ও সহকারি রেজিস্টার ডাঃ মুস্তাফিজুর রহমান রুপম ভাই এবং সার্জারি ইউনিট-৩-র ট্রেইনি ডাক্তার ও ইন্টার্ন ডাক্তারগণ।
28/10/2025
বিশিষ্ট অর্থোপেডিক সার্জন,ডিরেক্টর প্রোগ্রাম অব জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডা: শাহ মুহাম্মাদ আমান উল্লাহ ভাই ডক্টরস্ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ,ড্যাব -এর কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️
বাংলাদেশের চিকিৎসক সমাজ ও চিকিৎসা খাত আপনাদের হাত ধরে সমৃদ্ধি লাভ করুক।❤️
28/10/2025
সরকারি হাসপাতালে একটি রোগীর চিকিৎসার দায়িত্ব কি শুধুই ডাক্তারের?
চিকিৎসা সেবার সাথে শুধুই ডাক্তার জড়িত নাকি নার্স ,টেকনিশিয়ান ,ওয়ার্ড বয় থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত জড়িত?
সবকিছুর দায় ডাক্তারদের উপর তবে আসে কেন?
সরকারি হাসপাতালগুলোতে রোগীদের যে পকেট কাটা হয়, সেটার সঙ্গে কারা জড়িত? ডাক্তার?
এসবের প্রতিকার কি?
27/10/2025
Every incision tells a story of trust, skill and life renewed.
26/10/2025
Scientific Symposium on recent advancement in colorectal surgery!
Organized by department of colorectal surgery of Shaheed Suhrawardy Medical College Hospital & Bangladesh Society of Colon and Re**al Surgeons(BSCRS).
স্মৃতির গ্যালারি থেকে... 💦🌧️
লোকেশন: শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
25/10/2025
প্রতিদিন হাসপাতালে আমরা ডাক্তাররা অসংখ্য ডায়াবেটিস রোগী দেখি — কেউ জানেন না যে তারা আক্রান্ত, আবার কেউ জানেন কিন্তু অবহেলা করেন।
ডায়াবেটিস কোনো সাধারণ “চিনির রোগ” নয়; এটি এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরের ভেতর থেকে ক্ষতি করে যায়।
---
⚠️ ডায়াবেটিসে যে জটিলতাগুলো হতে পারে:
❤️ হৃদরোগ ও স্ট্রোক
💧 কিডনি বিকলতা
👁️ চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাওয়া (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)
🦶 পায়ের ক্ষত ও গ্যাংগ্রিন
🧠 স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতি
অনেক রোগী এসব জটিলতা নিয়ে হাসপাতালে আসেন, যখন অনেক দেরি হয়ে যায়।
💬 তবে সুখবর হলো — ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য।
✅ নিয়ম মেনে চললে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।
🔹 প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান
🔹 চিনি, মিষ্টি ও অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহার করুন
🔹 নিয়মিত হাঁটুন বা হালকা ব্যায়াম করুন (৩০ মিনিট অন্তত)
🔹 ওজন নিয়ন্ত্রণে রাখুন
🔹 ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
🔹 নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন
🔹 ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন
🎯 মনে রাখবেন:
ডায়াবেটিসকে অবহেলা করলে এটি জীবনকে ছোট করে দেয়,
আর নিয়ন্ত্রণে রাখলে আপনি দীর্ঘ ও কর্মক্ষম জীবন উপভোগ করতে পারবেন।
চলুন, আজ থেকেই আমরা নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য এক ধাপ সচেতন হই।
ডায়াবেটিসের সাথে নয়, নিয়ন্ত্রণের সাথেই বাঁচি।
#ডায়াবেটিস #সচেতনতা #স্বাস্থ্য
আমি অনিরাপদ খাদ্যের ভয়াবহতা নিয়ে যা প্রকাশ করি বা বলি, তা কিন্তু ১০-২০%। বাকি ৮০% আমার ভিতর থাকে বা রেখে দেই। সেই পুরোটা নিয়েই আমার দিন যায়, রাত কাটে। টেবিলে বৌ-বাচ্চা সেই আকাশ পরিমাণ খাদ্য বিষ খায় আমার সামনেই।
আমি কিন্তু আপনাদের কখনোই বলিনি নদীর মাছে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে প্রায় এক হাজার গুন বেশি কীটনাশক পাওয়া গেছে। আমি কিন্তু আপনাদের কখনোই বলিনি নদীর পানি পুরোটাই বিষে রুপান্তরিত হয়ে গেছে।
আমি এও বলিনি পুকুরের মাছেও আছে বিষ আর বিষ। আমি কিন্তু কখনো এই কথা বলিনি, সারা দেশের হাজার হাজার মুরগির খামারের প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন কাঁচা বিষ্ঠা যাচ্ছে কোথায়। যে গু-তে আছে মারাত্মক হেভিমেটাল এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া।
আমি কিন্তু আপনাদের জানাইনি, যে প্রাণী ও মৎস্য খাদ্য MBM (মিট এন্ড বোন মিল) আমরা কয়েকবছর আগে আমদানি নিষিদ্ধ করেছিলাম এনথ্রাক্সসহ মারাত্মক ক্ষতিকর রোগজীবাণু এবং শুয়োরের উপজাত থাকে বলে। জগতের সব দেশে এটা নিষিদ্ধ। অথচ সেটা আবার আমদানির অনুমতি দেয়ার চেষ্টা চলছে।
আমি তো কিছুই বলিনি আপনাদের।
তবে এটা বলার চেষ্টা করেছি, আপনি রাষ্ট্রপতি হন আর প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী, বা উপদেষ্টা অথবা মন্ত্রী, কিংবা সিনিয়র সচিব, সচিব বা জুনিয়র আমলা, কিংবা ডিজি, চেয়ারম্যান অথবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বা ব্যবসায়ী, বা কামলা।
আপনি, আপনার বৌ বাচ্চা, প্রতিটি খাবারে একই সাথে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এন্টিমনি, হেভিমেটাল, কীটনাশক, PFAS, এবং অন্যান্য কেমিক্যাল খাচ্ছেন।
** দয়া করে শেয়ার বা কপি পেস্ট করবেন প্লিজ।
©Mahbub Kabir Milon স্যার
বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
Click here to claim your Sponsored Listing.