বর্তমান বিশ্বে ইসলামি অর্থনীতির সর্বজনগ্রাহ্যতা সৃষ্টিতে যে-ক’জন মনীষীর নাম উচ্চারিত হয়, তাঁদের অন্যতম শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মাদ তাকি উসমানি (হাফিযাহুল্লাহ)। ইসলামি অর্থনীতির প্রায়োগিক ক্ষেত্রে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করছেন।
এ যাবৎ ইসলামি অর্থনীতির ওপর তাঁর যেসব সাহিত্যকর্ম রয়েছে, সেগুলোর শীর্ষস্থানীয় একটি রচনা হচেছ “ফিকহুল বুয়ু আলাল মাযাহিবিল আরবাআ”। এতে তিনি চার মাযহাবের আলোকে ইসলামি ও প্রচলিত ব্যবসায় নীতির তুলনামূলক পর্যালোচনা করেছেন। কুরআনুল কারিম, সহিহ হাদিস এবং বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের তাহকিকাত সামনে রেখে সহজ-সাবলীল করে বয়ান করেছেন প্রতিটি অধ্যায়।
গ্রন্থটি সাধারণশিক্ষিত জ্ঞানানুরাগী, গবেষক আলেম এবং বিশেষত তাখাস্সুস ফিল ফিকহি ওয়াল ইফতা’র শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য।
বই: ফিকহুল বুয়ু : ইসলাম ও সমকালীন ব্যবসায় নীতি ১-৩ খণ্ড
লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
অনুবাদ: মুফতি ইলিয়াস বিন আলাউদ্দীন
পৃষ্ঠা সংখ্যা : 1600
মুদ্রিত মূল্য : ৩০০০ টাকা
অফার মূল্য: ১৮০০ টাকা মাত্র
অর্ডার করতে :
☑️ আপনার নাম :
☑️ ঠিকানা :
☑️ মোবাইল নাম্বার :
লিখে ইনবক্সে ম্যাসেজ বা ফোন করুন 01789-395727
Czit
Creative Zone IT is a renowned IT institute founded in 2008 with a very Student & Customer
22/04/2024
সাহাবা কারা?
‘সাহাবী’ শব্দটি আরবী ভাষার ‘সুহবত’ শব্দের একটি রূপ। একবচনে ‘সাহেব’ ও ‘সাহাবী’ এবং বহুবচনে ‘সাহাব’ ব্যবহৃত হয়। আভিধানিক অর্থ সংগী, সাথী, সহচর, এক সাথে জীবন যাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় ‘সাহাবা’ শব্দটি দ্বারা রাসূলুল্লাহর সা. মহান সংগী-সাথীদের বুঝায়। ‘সাহেব’ শব্দটির বহুবচনের আরো কয়েকটি রূপ আছে। তবে রাসূলুল্লাহর সা. সংগী-সাথীদের বুঝানোর জন্য ‘সাহেব’-এর বহুবচনে ‘সাহাবা’ ছাড়া ‘আসহাব’ ও ‘সাহব’ও ব্যবহৃত হয়ে থাকে।আল্লামা ইবন হাজার রাহ. ‘আল–ইসাবা ফী তাময়ীযিস সাহাবা’ গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেনঃ ইন্নাস সাহাবিয়্যা মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মু’মিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম’- অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সা. প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন।উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। ১. রাসূলুল্লাহর সা. প্রতি ঈমান ২. ঈমানের অবস্থায় তাঁর সাথে সাক্ষাৎ (আল-লিকা) ৩. ইসলামের ওপর মৃত্যুবরণ (মাউত ’আলাল ইসলাম)।
#বই আসহাবে রাসূলের জীবনকথা (১ম-৭ম খন্ড)
লেখক : ড. মুহাম্মাদ আব্দুল মাবুদ
💖💝💖যেকোনো বই অফারমূল্যে সংগ্রহ করতে ইনবক্সে ম্যাসেজ অথবা ফান করুন 01789-395727
21/04/2024
এ রমজানে পাঠকপ্রিয় ১০টি বই।
কে কইটি পড়েছেন??
21/04/2024
#পাঠক রিভিউ
আসসালামু আলাইকুম 🖤
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজ এমন একটা বই সম্পর্কে বলবো যে বই প্রতিটা মেয়ের পড়া উচিত। কেন এই বইটি এত গুরুত্বপূর্ণ পড়লে বুঝতে পারবেন।
বই: মুহস্বানাত
বই রিভিউ:মোসাঃ সুমাইয়া আক্তার
⚜️যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার গুছানোর দায়িত্ব চেপে বসে কাঁধে। তারপর বয়স হলে বিয়ে, বিয়ের পর শ্বশুর বাড়ি বা নিজের সংসার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে গড়ে ওঠে আরেকটি নতুন জীবন। এরই মাঝে কোল জুড়ে আসে এক চিলতে মায়া। সন্তানকে মানুষ করার ঝোঁক তখন চেপে বসে মাথায়। অনেক দায়িত্ব! আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তো তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। সাথে যুক্ত হয় জবাবদিহিতার ভয়। আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাযত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেয়া, চারপাশের মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, একবিংশ শতাব্দীর বড়ো বড়ো ফিতনাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া ... আরও কত কী!
আল্লাহ সুবহান তা'আলা পবিত্রতা পছন্দ করেন। সেই পবিত্রতা দেহের, সেই পবিত্রতা আত্মার। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র, আখলাক সবকিছুই পবিত্র রাখবে, কলুষিত হতে দিবে না। তারাই তো ‘মুহস্বানাত’, তাবৎ দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ। তবে এতটুকু নয় আরো অনেক বিষয় শিখার আছে,,এইসব বিষয় জানার জন্য অবশ্যই বইটা পড়তে হবে।
⚜️ অনুরোধ করবো এই বইটা পড়া জন্য।আর আমার লিখার ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আর কেমন হয়েছে জানাবেন।
💝💝যেকোনো বই অর্ডার করতে চাইলে ইনবক্সে ম্যাসেজ বা ফোন করুন 01789-395727
sssssssssssssssssssss