30/06/2026
২রা জুলাই ২৬, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সকল এইচএসসি ২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।
তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে:
১. পরীক্ষার আগের রাত ও সকাল:
- রাত ১১টার মধ্যে ঘুমাও। ৬-৭ ঘন্টা ঘুম না হলে মাথা কাজ করে না। শেষ রাতে নতুন কিছু পড়তে যেও না।
তবে পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এক পলক দিয়ে যাও।
- দরকারি জিনিস আগেই গুছিয়ে রাখো: এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, রাবার, স্কেল, ক্যালকুলেটর। ব্যাগে এক্সট্রা ২টা কালো কালির কলম রাখো।
- হালকা নাস্তা খাও। পেট ভরা কিন্তু ভারী না। খালি পেটে গেলে মনোযোগ থাকে না।
২. হলে ঢোকার ৩০ মিনিট আগে:
প্রথম দিন অবশ্যই ৪৫ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- যেহেতু পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে খাতা দিবে; তাই ৪০ মিনিট আগে হলে ঢুকো: লেট করলে টেনশন বাড়ে।
- প্রথম দিন সিট খুঁজে রোল-রেজিস্ট্রশন চেক করো।
- পরীক্ষার হলে ঢুকে গভীর শ্বাস নাও। ৩ বার লম্বা শ্বাস নাও, ছাড়ো। টেনশন ৫০% কমে যাবে।
৩. প্রশ্ন পাওয়ার পর ৫ মিনিট:
- পুরো প্রশ্ন ১ বার পড়ো: কোনটা সহজ, কোনটা কঠিন মার্ক করে নাও।
- টাইম ভাগ করে নাও:
MCQ ৩০/২৫ মিনিট, CQ ১৪৫ মিনিট, রিভিশন ৫ মিনিট।
- যেটা পারো সেটা আগে লিখো: কঠিন প্রশ্নে আটকে থাকলে সময় নষ্ট হবে।
৪. লেখার সময়:
- হাতের লেখা পরিষ্কার রাখো: টিচার বুঝতে না পারলে নাম্বার কাটবে।
- পয়েন্ট আকারে লিখো: বড় প্যারাগ্রাফের চেয়ে হেডিং-পয়েন্টে নাম্বার বেশি আসে।
সৃজনশীল ফরমেট অনুযায়ী প্যারা করে লিখ।
- চিত্র, ছক, উদ্ধৃতি , ফ্লোচার্ট দাও: বিজ্ঞান, ব্যবসা, মানবিক সব সাবজেক্টে এক্সট্রা মার্ক পাবে।
- সময় দেখো প্রতি ২০ মিনিটে: ঘড়ি না থাকলে হলের ঘড়ি দেখো।
৫. ভুল করলে/আটকে গেলে:
- কাটাকাটি কম করো: এক লাইন টেনে কেটে পাশে লিখো। ঘষামাজা করো না। খাতা পরিষ্কার রাখবে।
- একটা প্রশ্ন ছেড়ে দিলেও প্যানিক করো না: বাকিগুলো ভালো লিখলে কাভার হয়ে যাবে।
- ফাঁকা খাতা জমা দিও না: যেটুকু জানো লিখে দাও। আংশিক নাম্বার পাবে।
৬. খাতা জমা দেওয়ার আগে
- শেষ ৫ মিনিট রিভিশন: রোল-রেজি, মার্জিন, পেজ নাম্বার চেক করো।
- MCQ OMR শিট ভরাট করো: ভুল বৃত্ত ভরাট হলে OMR রিডার ধরবে না। লেখা অথবা বৃত্ত ভরাট যেকোনো একটি ঠিক থাকলে দুশ্চিন্তা করবে না।
- অতিরিক্ত পেজ নিলে প্রতিটি নম্বর দিয়ে নাও এবং মেইন খাতার সাথে ধারাবাহিক সেলাই করে নাও।
৭. নকল, মোবাইল, স্মার্ট ওয়াচ ও অননুমোদিত ক্যালকুলেটর হলে নিয়ে যাওয়া যাবে না।
পরীক্ষার হলে শিক্ষকদের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। কোনো ভাবেই অসদাচারণ করা যাবে না।
কোনো প্রশ্ন ফাঁসের গুজবে কান দিয়ে সময় নষ্ট করো না।
- সবচেয়ে বড় কথা: পরীক্ষা জ্ঞান যাচাই, জীবন না। একটা খারাপ হলে বাকিগুলো ভালো দাও। HSC এর পরও অনেক রাস্তা খোলা।
শুভকামনায়
মোহাম্মদ শাহাদাৎ হোসেন
সহকারী অধ্যাপক, বাংলা
বিএএফ শাহীন কলেজ ঢাকা