Economics for HSC

Economics for HSC Economics learning centre for online, offline. Economics class content for HSC.

08/11/2025

মৎস্য খাত হলো মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং বিপণনসহ মাছ-সম্পর্কিত সমস্ত কার্যক্রমের সমষ্টি। এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করে। এই খাতটি অভ্যন্তরীণ বাজার ও রপ্তানির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করে।
প্রধান বৈশিষ্ট্য এবং অবদান
অর্থনৈতিক অবদান: মৎস্য খাত দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ৩.৫৭% এবং কৃষিজ জিডিপিতে প্রায় ২২.২৬% অবদান রাখে।
কর্মসংস্থান: ২ কোটিরও বেশি মানুষ, যার মধ্যে ১৪ লাখ নারীও অন্তর্ভুক্ত, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সাথে জড়িত।
খাদ্য নিরাপত্তা: এই খাত দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টির একটি বড় অংশ সরবরাহ করে এবং মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ দেশ, যেখানে প্রতি ব্যক্তি দৈনিক প্রায় ৬৭.৮ গ্রাম মাছ সরবরাহ করা সম্ভব হচ্ছে।
রপ্তানি: দেশের রপ্তানি আয়ের একটি অংশ মৎস্য খাত থেকে আসে, যা ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬১৪৪.৯১ কোটি টাকা ছিল।
বিশ্বে অবস্থান: বাংলাদেশ ইলিশ আহরণে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় এবং মিঠাপানির মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে।

অর্থনীতি প্রথম পত্র (১০৯)এইচএসসি ২০২৫ প্রথম অধ্যায় এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক:১) অভাব কী?২) দুষ্প্রাপ্যতা কী?৩) নির্বাচন ...
20/05/2025

অর্থনীতি প্রথম পত্র (১০৯)
এইচএসসি ২০২৫
প্রথম অধ্যায় এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক:
১) অভাব কী?
২) দুষ্প্রাপ্যতা কী?
৩) নির্বাচন কী?
৪) পিপিসি
৫) অনৈতিক ব্যবস্থা কী?
৫) মৌলিক অর্থনৈতিক সমস্যা কী?
৬) নির্দেশমূলক অর্থব্যবস্থা কী?
৭) ব্যষ্টিক অর্থনীতি কী?
৮) সামষ্টিক অর্থনীতি কী

20/05/2025
09/02/2025

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। ধান,পাট,তুলা,আখ,ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ,মাছ চাষ,সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি,বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। এদেশের কৃষকরা সাধারণত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। বেশিরভাগ কৃষক এখনও ফসল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে লাঙ্গল,মই এবং গরু ইত্যাদির উপর নির্ভরশীল। তবে কৃষকদের অনেকেই এখন বিভিন্ন আধুনিক কৃষি-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বাড়াতে সক্ষম হয়েছে। ধান ও পাট বাংলাদেশের প্রধান ফসল হলেও গম,চা,আখ,আলু এবং বিভিন্ন ধরনের শাক-সবজি এদেশে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদিত হয়।

21/01/2025

অর্থনীতি দ্বিতীয় পত্র (১১০)
বাংলাদেশের কৃষি অধ্যায়ের কৃষির অন্যতম উপখাত মৎস খাত।
দেশের জিডিপিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৩ শতাংশ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Prof-Anisur Rahman Forazy, Sabiha Sultana Shnikdha, Rana ...
19/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Prof-Anisur Rahman Forazy, Sabiha Sultana Shnikdha, Rana Rana, Samiullah Sml, Rejanur Rahman, Md Omar, Shakil Ahmed, Safiq Akon, Md Hasan Sikder, অবঃ আর্মি, Khalilur Rahman Suhan, Md Rubel, Md Mijanur, Saidur Rahman Miyaje, Mohammad Sakawat Hossain, Monir Ahmed, MD Sehab, Fitu Sk, Rinky Moni, Dipty Mridha, Mdshamim Hawladar, MD Hamim Hossen, Sk Raj Kumar, ইসরাফিল ইসলাম, S M Fiyas Hasan, Md Tanvir Imtiaj Tanay, Arman Mia, Mis Tanjila Akhter, R M. Mimi, Mayabi Rajkonna, Md Bulu, MD Nahid, Ahsraful Islam, Mst Jannat, Namira Jahan, Mst Dristy Anam, নিরব একা, Abir Shihab, Tanjina Akther, Samiya Nisa

অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।
03/11/2024

অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।

11/06/2024

কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে বলে শিল্প ।যেমনঃ বাংলাদেশ এর সকল ঔষধ ফার্মকে একত্রে ঔষধ শিল্প বলা হয়।

16/04/2024

উৎপাদন লাভের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট ভূমিক্ষেত্র ব্যবহার করে ফসলাদি উৎপাদন ও পশুপালনের প্রয়াস ও কৌশলকে কৃষি বলে।
#$

16/04/2024

Money....

Money is any item or verifiable record that is generally accepted as payment for goods and services and repayment of debts, such as taxes, in a particular country or socio-economic context. The primary functions which distinguish money are: medium of exchange, a unit of account, a store of value and sometimes, a standard of deferred payment.

Address

Lecturer In Economics, Sheikh Fazilatunnesa Govt. Mohila College, Mirpur/2
Dhaka
1216

Telephone

+8801917454848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Economics for HSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Economics for HSC:

Shortcuts

Share