অনুপ্রেরণা

অনুপ্রেরণা

Share

লাইক এবং ফলো করেন।

08/10/2023

দেখি মানুষটাকে কে কে চিনতে পারেন,,,,আর দেখতে চাই এ মানুষটার ভালোবাসার মানুষগুলিকে।

Photos from অনুপ্রেরণা's post 04/12/2022

হে যুবক! জুমার খুতবা একটু লম্বা হলেই বিরক্ত হও, বয়ান‌ একটু দীর্ঘ হলে তোমার আফসোসের শেষ থাকে না, জানাযার মাঠে ৩০ সেকেন্ড বিলম্ব হলেই তুমি সিগন্যাল দাও,
কিন্তু টানা ৯০ মিনিট অনর্থক খেলা দেখতে বিরক্ত হও না।
যারা ১২টার পর খেলা দেখতে রাত জাগে।তারা কি ১২টার পর নিজ প্রভুকে দেখতে তাহাজ্জতে রাত জেগেছিল।
আহ, আফসোস তোমাদের জন্য।
সাবধান!আল্লাহ পাক এই সময়ের হিসাব নিতে মোটেও গাফেল নয়।😭😭😭

মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।

28/11/2022

- একবার ভাবুন তো এতগুলো যুবক যদি এভাবে একসাথে ফজরের নামজে একত্রিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতো...

- আমার আল্লাহ না জানি কত খুশি হতেন।

- হায় আল্লাহ! আমরা অভাগা জাতি
আমাদের মাফ করুন 😢
চারপাশ থেকে যখন গোল বলে চিতকার করা আওয়াজ তোমার কানে ভেসে আসে!💔

তখন তুমি তোমার রবের প্রশংসা করছো!প্রশংসা করছো এই নিয়ে যে,তিনি তোমাকে কতটা ভালোবাসলে এই জাহেল সমাজ থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছে, তোমার অন্তরে বিন্দু মাত্র এর আকর্ষন আসতে দেননি,যেখানে পুরো দুনিয়া তামাশাই লিপ্ত।🖤

তিনি তোমাকে কতটা ভালোবাসলে তোমাকে তার হেফাজতে রেখেছেন,তুমি ভাবতে পারো?আর কি প্রয়োজন!😌
সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন🤲

24/10/2022

প্রাকৃতিক দূর্যোগ ঝড় বন্যা জলোচ্ছাস দেখলে

নবীজি যে দোয়া পাঠ করতেন।

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি-ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।

হে আল্লাহ-আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি
এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি
এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই🤲

#আমিন

23/09/2022

আমাদের বাংলাদেশের গর্বের ধন।

অভিনন্দন! বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।🌹😘
আলহামদুলিল্লাহ। 🥰🤲💝

30/08/2022

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় ।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!
একদিন তারা ঘুরতে বের হল । কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল । হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ
তারা চিন্তায় পড়ে গেলেন,, কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে!
পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!
তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !
এরপর আরেক জন
গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !
এখন কি করা যায়?
তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা
গেল ,চাবিটা রিসেপশনে !
তবে এখনকি আর সম্ভব ! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?
এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?
তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি ?
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, ( আমিন ) !

30/07/2022

হিজরী ১৪৪৪!

হিজরী নববর্ষের শুভেচ্ছা!

নতুন হিজরী বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা!!

29/06/2022

আলহাদুলিল্লাহ,
অনেক ভালো আছি।

29/06/2022

জিলহজ্ব মাসের ৫টি বিশেষ আমল।

১. প্রথম ১০ দিনে নফল রোযা ও রাতে ইবাদত করা
২. চুল-নখ না কাটা
৩. আরাফার দিন রোজা রাখা
৪. তাকবীরে তাশরীক বলা
৫.স্বচ্ছল ব্যক্তির জন্য কুরবানী করা৷

বিস্তারিত হাদীস সমুহ:
১. প্রথম ৯ দিনে নফল রোযা ও রাতে ইবাদত করা:
জিলহজ্ব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নয় তারিখ পর্যন্ত দিনে সম্ভব হলে নফল রোযা রাখা ( কুরবানির দিনে রোযা নয়) আর রাতের বেলা বেশী বেশী ইবাদত করা, যথা: নফল নামায, কুরআন তিলাওয়াত, তাসবীহ-তাহলীল, তাওবা-ইস্তিগফার ও রোনাজারী ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো।

ফযীলত:
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ্বের দশ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশী প্রিয়,
প্রত্যেক দিনের রোযা এক বছরের রোযার ন্যায় আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায় ।

{তিরমিজী শরীফ, সিয়াম অধ্যায়,দশ দিনের আমল পরিচ্ছেদ, ১ম খন্ড,১৫৮ পৃষ্ঠা}

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়।

{বুখারী শরীফ, দুই ঈদ অধ্যায়, আইয়ামে তাশরীক পরিচ্ছেদ, ১ম খন্ড, ১৩২ পৃষ্ঠা

২. চুল-নখ না কাটা:
যারা কুরবানী করবে তাদের জন্য যিলহজ্বের চাঁদ উঠা থেকে কুরবানী করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব।
হাদীস:
হযরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
তোমাদের মধ্যে যারা কুরবানী করবে, তারা যেন
[এই ১০ দিন] চুল ও নখ না কাটে।

{সুনানে ইবনে মাজাহ, কুরবানী অধ্যায়, যে কুরবানী করবে তার জন্য চুল-নখ না কাটার বর্ণনার অধ্যায়, পৃষ্ঠা-২২৭, সহীহ মুসলিম, হাদীস নং-৫২৩৩}

৩. আরাফার দিন রোজা রাখা:
প্রথম নয় দিন বিশেষ করে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ্বে নফল রোযা রাখা।
(তবে আরাফায় উপস্থিত হাজি সাহেবদের জন্য নয়)

ফযীলত:
হযরত আবু কাতাদা রা. থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আশাবাদী যে, আল্লাহ তাআলা তার [রোযাদারের] বিগত এক বৎসরের ও সামনের এক বছরের গোনাহ মাফ করে দিবেন।

{তিরমিজী শরীফ, সাওম অধ্যায়, আরাফার দিনে রোযার ফযীলত পরিচ্ছেদ, ১ম খন্ড, ১৫৭ পৃষ্ঠা, সুনানে ইবনে মাজাহ, ১২৪ পৃষ্ঠা}

৪. তাকবীরে তাশরীক বলা-

যিলহজ্ব মাসের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব।
পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে।

তাকবীর হল-
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”।

{ফাতওয়া শামী-তৃতীয় খন্ড, ৬১ পৃষ্ঠা, সালাত অধ্যায়, ঈদ পরিচ্ছেদ, ইলাউস সুনান, সালাত অধ্যায়, তাকবীরাতুত তাশরীক পরিচ্ছেদ, ৮ম খন্ড, ১৪৮ পৃষ্ঠা}

৫.স্বচ্ছল ব্যক্তির জন্য কুরবানী করা:
১০, ১১ অথবা ১২ ই যিলহজ্বের যে কোন একদিন,
কোন ব্যক্তির মালিকানায় যদি নিত্য প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ, অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকে,
তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব।
পুরুষ-মহিলা সকলের উপরই এ বিধান প্রযোজ্য।

{ফাতওয়া শামী-৯/৪৫৩, ৪৫৭ ফাতওয়া আলমগীরী-৫/২৯২, সুনানে ইবনে মাজাহ-২২৬}

ফযীলত:
যায়েদ বিন আরকাম রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা রা. গণ বললেন,
হে আল্লাহর রাসূল! এ সকল কুরবানীর ফযীলত কি?
উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
তোমাদের জাতির পিতা ইবরাহীম আ. এর সুন্নাত।
তারা (রা.) পুনরায় আবার বললেন, হে আল্লাহর রাসূল! তাতে আমাদের জন্য কী সওয়াব রয়েছে?
উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
কুরবানীর পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। তারা (রা.) আবারো প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল!
ভেড়ার লোমের কি হুকুম?
(এটাতো গণনা করা সম্ভব নয়),
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে।

{সুনানে ইবনে মাজাহ-২২৬}

কঠোর হুশিয়ারী:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্বেও কুরবানী করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।
{সুনানে ইবনে মাজাহ-২২৬}

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন।
ইন শা আল্লাহ!

বিঃদ্র-

বছরে পাঁচটি দিন এমন রয়েছে, যেদিনগুলোয় রোজা রাখা হারাম বা নিষিদ্ধ।

দিনগুলো হলো-

১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।

২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।

৩. ঈদুল আজহার পরের তিন দিন।

অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।

29/06/2022

__আজকে আল কোরআনের🥀

___১৪৪৪ বছর পূর্ণ হয়েছে 🌺

#আলহামদুলিল্লাহ🖤😊

28/06/2022

শান্তি তে ঘোমাতে হলে একটা ট্যাবলেট,
মাত্র একটা ট্যাবলেট খেতে হবে_ _?

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka