কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫

কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫

Share

Official page for Primary Assistant Teacher- 2025 Controlled by Central Admin Panels.

20/08/2026

সুপ্রিয় সহকর্মী ও সহযোদ্ধাগণ

আজ দুপুর ২ টা ৩০ মিনিটে দেবব্রত সরকারের কানের জটিল একটা অপারেশন (Mastoidectomy with Tympanoplasty) হবে।
অপারেশনটি যেন সফলভাবে সম্পন্ন হয়, কোনো ধরনের জটিলতা ছাড়াই যেন সে সুস্থ হয়ে উঠতে পারে—এ জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া ও আশীর্বাদ করবেন।

14/08/2026

পিটিআইতে বর্তমানে আসন ফাঁকা নেই এবং একটা ব্যাচের ট্রেনিং চলমান। নভেম্বর মাসে প্রশিক্ষণের জন্য আসন ফাঁকা থাকবে। তাই অক্টোবর মাসে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানোর সম্ভাবনা খুবই কম।

যেহেতু ১ অক্টোবর যোগদান, ৪ অক্টোবর বিদ্যালয়ে পদায়ন তাই, বাস্তবতা বিবেচনায় অক্টোবর মাসে যোগদান সম্পন্ন করিয়ে শিক্ষকদের বিদ্যালয়ে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি। এরপর নভেম্বর মাসে পিটিআইতে ২ মাসের ITPT প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

12/08/2026

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।

আপনারা জানেন,আগামী ১ অক্টোবর কাঙ্খিত যোগদান ও ৪ তারিখে বিদ্যালয়ে পদায়ন এবং পরবর্তীতে কর্তৃপক্ষের অনূকূল সময়ে ২ মাসের ট্রেনিং অনুষ্ঠিত হবে।

এই অবসর সময়ে নিজেদের প্রস্তুত করতে নিচের কাজগুলো করবেন:

√ শিশুমনোবিজ্ঞান বিষয়ক বই পড়বেন।
√ Lesson Plan তৈরি করবেন।
√ নিকটবর্তী স্কুলে Mock Class অনুশীলন করতে পারেন।
√ ICT ও Digital Teaching Skill বাড়াতে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন।
√ Communication Skill উন্নত করবেন।
√ Activity-based Learning & teaching এর উপর জোর দেবেন।

চাকরি আমাদের পরিচয় দেবে, কিন্তু দক্ষতা ও প্রায়োগিক জ্ঞান আমাদের আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

১ অক্টোবরের জন্য নয়, একজন ভালো শিক্ষক হওয়ার জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু হোক।

আমরা শুধু শিক্ষক হতে যাচ্ছি না—আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়তে যাচ্ছি।

06/08/2026

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয়া সচিব মহোদয়াকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক -২০২৫ ব্যাচ এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
প্রাইমারি শিক্ষার অগ্রগতিতে আপনার ভূমিকা চিরস্মরণীয় হবে, এই আশা রাখি।

04/08/2026

গত দুই বছরে শাহবাগে অসংখ্য আন্দো/লন হয়েছে। এর মধ্যে সফল আন্দো/লন প্রায় নেই বললেই চলে। কখনো পুলিশের সঙ্গে সংঘ/র্ষে, আবার কখনো ‘আশ্বাসের ভিত্তিতে’ শেষ হয়েছে আন্দো/লন। কখনো আলটিমেটাম দিয়ে চলে গেছেন আন্দো/লনকারীরা।

তবে দীর্ঘদিন পর একটি সফল আন্দো/লন দেখল রাজধানীর শাহবাগ।

© প্রথম আলো

Photos from কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫'s post 04/08/2026

ধন্যবাদ ও কৃতজ্ঞতা
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫-এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনাদের আন্তরিক সহযোগিতা, সদিচ্ছা ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, জাতি গঠনের এই মহান দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ অবদান রাখব।

আবারও আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় Anm Ehsanul Hoque Milon Bobby Hajjaj

03/08/2026

শিক্ষকদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
দেশ গড়ার কারিগর হিসেবে আমরা হবো পথপ্রদর্শক।

ধন্যবাদ ১৪ হাজার পরিবারকে।

02/08/2026

আন্দোলন স্থগিত সংক্রান্ত ভিডিও বার্তা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Azimpur
Dhaka
1000