Madrasatul Madinah Lilbanat

Madrasatul Madinah Lilbanat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatul Madinah Lilbanat, Education Website, মধুসিটি-০১, পশ্চিম জয়নগর, আটি, কেরাণীগঞ্জ, Dhaka.

আল্লাহ  কুরআনে শপথ করেছেন, 'শপথ প্রত্যুষের ও দশ রাত্রির' [সূরা ফাজর ১-২]অধিকাংশ তাফসীরবিদদের মতে এতে যিলহজ্জের প্রথম দশ ...
18/05/2026

আল্লাহ কুরআনে শপথ করেছেন, 'শপথ প্রত্যুষের ও দশ রাত্রির' [সূরা ফাজর ১-২]
অধিকাংশ তাফসীরবিদদের মতে এতে যিলহজ্জের প্রথম দশ দিন বোঝানো হয়েছে। [ইবনে কাসীর]

রাসূল ﷺ বলেছেন, আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই। সাহাবায়ে কেরাম রদিআল্লহুআনহুম বল্ল আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন,আল্লাহর পথে জিহাদও নয়। তবে এমন ব্যক্তির (আমল)যে জানমালসহ বের হয় এবং তা কিছুই নিয়ে ফিরে আসেনা।

কমেন্টে পিডিএফ এর লিংক দিচ্ছি ইনশাআল্লাহ।

জেনারেল মাধ্যম থেকে এসে, এখন ইলমে দ্বীনের গভীরতায় নিমগ্ন হতে চাচ্ছেন কি?আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক বিশেষ কারিকুলাম!...
05/04/2026

জেনারেল মাধ্যম থেকে এসে, এখন ইলমে দ্বীনের গভীরতায় নিমগ্ন হতে চাচ্ছেন কি?
আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক বিশেষ কারিকুলাম! মাত্র ১ বছরে নাহবেমির এবং ৬ বছরে দাওরায়ে হাদিস সম্পন্ন করার সুবর্ণ সুযোগ।

সময়ের চাকা দ্রুত ঘুরছে। চারপাশের অস্থিরতা আর বিজাতীয় সংস্কৃতির প্রবল ঝাপটায় আমরা যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, সেখানে দ্বীনের ইলম ব্যতীত আমাদের ঈমান টিকিয়ে রাখা দুষ্কর!
ঠিক এমতাবস্থায় ​কল্পনা করুন এমন একটি আঙিনার কথা, যেখানে সকালের সূর্য ওঠে পবিত্র কুরআনের সুমধুর গুঞ্জনে। যেখানে প্রতিটি তিলাওয়াত, হাদিসের প্রতিটি পাঠ যেন রুহের খোরাক। যেখানে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলে সমকালীন ফিতনার বিরুদ্ধে এক অজেয় দুর্গ হিসেবে।
​সেই নিরাপদ আশ্রয় আর বিশুদ্ধ ইলমের তৃষ্ণা মেটাতেই আমাদের এই পথচলা।

আলিমা কোর্সের বিশেষত্ব:
​✅ মাত্র ১ বছরে নাহবেমির (৮ম জামাত) সমাপ্ত করার বিশেষ সুযোগ।
​✅ মোট ৬ বছরে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করার সুশৃঙ্খল সিলেবাস।
​✅ শিক্ষার জন্য শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

​বিস্তারিত তথ্যাবলি:
​🔸কমপক্ষে এসএসসি অথবা সমমান (সম্পন্ন অথবা অসম্পন্ন) ছাত্রীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ SSC সম্পন্নকারী না হলে ভর্তি হতে পারবেন না, এমন কোন শর্ত নেই।
🔸অবশ্যই তাজবীদ এর জ্ঞান সহ কুরআন তিলাওয়াত সহিহ থাকতে হবে। তিলাওয়াত সহিহ না থাকলে উক্ত কোর্সে ভর্তি নেওয়া হবেনা।
🔸আবাসিক ও অনাবাসিক উভয় প্রকার সুব্যবস্থা রয়েছে।
🔸​খরচ ও ফি সংক্রান্ত বিবরণ:
​১. ভর্তি ফি: ৩,০০০/-
২. বোর্ডিং চার্জ: ৩,০০০/-
৩. মাসিক বেতন: ১,০০০/-
(দ্রষ্টব্য: অনাবাসিক ছাত্রীদের জন্য শুধুমাত্র মাসিক বেতন প্রযোজ্য)

​আসন সংখ্যা অত্যন্ত সীমিত! আজই আপনার ভর্তি নিশ্চিত করুন এবং এক আলোকিত প্রজন্মের সারথি হোন।

📌 আলিমা কোর্স ছাড়াও কিতাব বিভাগের সকল শ্রেণিতে (জামাত অনুযায়ী) ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যোগ্যতার ভিত্তিতে ছাত্রীরা তাদের উপযুক্ত জামাতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

🟩ক্লাস শুরুর সময়: ​ইনশাআল্লাহ, আগামী ১১ই শাওয়াল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে।
🟥ভর্তির শেষ সময়: ১০ই এপ্রিল, ২০২৬।

📍মাদ্রাসার ঠিকানা :
✅ স্থান: -মাদরাসাতুল মাদিনাহ লিলবানাত
(মধুসিটি বালিকা মাদরাসা)
মধুসিটি-১,আটি, কেরানীগঞ্জ, ঢাকা -১৩১২
▪ যাতায়াত:
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে বসিলা ব্রিজ হয়ে আটিবাজার।
অথবা বাবুবাজার ব্রিজ/কদমতলী থেকে সিএনজি যোগে আটিবাজার।
আটিবাজার থেকে রিকশা যোগে জয় নগর, মধুসিটি (বালিকা মাদ্রাসা)।
🔗 গুগল ম্যাপ লোকেশন: https://goo.gl/maps/ZtyQSNcTvkGk2qYo7

📞 আবাসিক মাদ্রাসায় যোগাযোগ: 01765-757574

📞 যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
হটলাইন: 09638113322
(শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)

[সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার/ট্যাগ/মেনশন করে ছড়িয়ে দিন সর্বত্র]

জেনারেল মাধ্যম থেকে এসে, এখন ইলমে দ্বীনের গভীরতায় নিমগ্ন হতে চাচ্ছেন কি?আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক বিশেষ কারিকুলাম!...
02/04/2026

জেনারেল মাধ্যম থেকে এসে, এখন ইলমে দ্বীনের গভীরতায় নিমগ্ন হতে চাচ্ছেন কি?
আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক বিশেষ কারিকুলাম! মাত্র ১ বছরে নাহবেমির এবং ৬ বছরে দাওরায়ে হাদিস সম্পন্ন করার সুবর্ণ সুযোগ।

সময়ের চাকা দ্রুত ঘুরছে। চারপাশের অস্থিরতা আর বিজাতীয় সংস্কৃতির প্রবল ঝাপটায় আমরা যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, সেখানে দ্বীনের ইলম ব্যতীত আমাদের ঈমান টিকিয়ে রাখা দুষ্কর!
ঠিক এমতাবস্থায় ​কল্পনা করুন এমন একটি আঙিনার কথা, যেখানে সকালের সূর্য ওঠে পবিত্র কুরআনের সুমধুর গুঞ্জনে। যেখানে প্রতিটি তিলাওয়াত, হাদিসের প্রতিটি পাঠ যেন রুহের খোরাক। যেখানে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলে সমকালীন ফিতনার বিরুদ্ধে এক অজেয় দুর্গ হিসেবে।
​সেই নিরাপদ আশ্রয় আর বিশুদ্ধ ইলমের তৃষ্ণা মেটাতেই আমাদের এই পথচলা।

আলিমা কোর্সের বিশেষত্ব:
​✅ মাত্র ১ বছরে নাহবেমির (৮ম জামাত) সমাপ্ত করার বিশেষ সুযোগ।
​✅ মোট ৬ বছরে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করার সুশৃঙ্খল সিলেবাস।
​✅ শিক্ষার জন্য শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

​বিস্তারিত তথ্যাবলি:
​🔸কমপক্ষে এসএসসি অথবা সমমান (সম্পন্ন অথবা অসম্পন্ন) ছাত্রীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ SSC সম্পন্নকারী না হলে ভর্তি হতে পারবেন না এমন কোনো শর্ত নেই।
🔸অবশ্যই কুরআন তিলাওয়াত সহিহ থাকতে হবে। তিলাওয়াত সহিহ না থাকলে অন্য ক্লাসে ভর্তি হতে পারবেন।
🔸আবাসিক ও অনাবাসিক উভয় প্রকার সুব্যবস্থা রয়েছে।
🔸​খরচ ও ফি সংক্রান্ত বিবরণ:
​১. ভর্তি ফি: ৩,০০০/-
২. বোর্ডিং চার্জ: ৩,০০০/-
৩. মাসিক বেতন: ১,০০০/-
(দ্রষ্টব্য: অনাবাসিক ছাত্রীদের জন্য শুধুমাত্র মাসিক বেতন প্রযোজ্য)

​আসন সংখ্যা অত্যন্ত সীমিত! আজই আপনার ভর্তি নিশ্চিত করুন এবং এক আলোকিত প্রজন্মের সারথি হোন।

📌 আলিমা কোর্স ছাড়াও চতুর্থ থেকে কুদূরী জামাত (৯ম), নাযিরা-হিফজ, ফরজে আঈন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যোগ্যতার ভিত্তিতে ছাত্রীরা তাদের উপযুক্ত জামাতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

🟩ক্লাস শুরুর সময়: ​ইনশাআল্লাহ, আগামী ১১ই শাওয়াল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে।
🟥ভর্তির শেষ সময়: ১০ই এপ্রিল, ২০২৬।

📍মাদ্রাসার ঠিকানা :
✅ স্থান: -মাদরাসাতুল মাদীনাহ লিলবানাত
(মধুসিটি বালিকা মাদরাসা)
মধুসিটি-১,আটি, কেরানীগঞ্জ, ঢাকা -১৩১২
▪ যাতায়াত:
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে বসিলা ব্রিজ হয়ে আটিবাজার।
অথবা বাবুবাজার ব্রিজ/কদমতলী থেকে সিএনজি যোগে আটিবাজার।
আটিবাজার থেকে রিকশা যোগে জয় নগর, মধুসিটি (বালিকা মাদ্রাসা)।
🔗 গুগল ম্যাপ লোকেশন: https://goo.gl/maps/ZtyQSNcTvkGk2qYo7

📞 আবাসিক মাদরাসায় যোগাযোগ: 01765-757574

📞 যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
হটলাইন: 09638113322
(শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)

[সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার/ট্যাগ/মেনশন করে ছড়িয়ে দিন সর্বত্র]

10/02/2026
সরফ অনুশীলন.......... ইলমুস সফর বিষয়ে দুর্বল শিক্ষার্থীদের জন্য ১লা রমাদান থেকে অভিনব পদ্ধতিতে অনুশীলনের মাধ্যমে ইলমুস স...
10/02/2026

সরফ অনুশীলন..........

ইলমুস সফর বিষয়ে দুর্বল শিক্ষার্থীদের জন্য ১লা রমাদান থেকে অভিনব পদ্ধতিতে অনুশীলনের মাধ্যমে ইলমুস সরফ তথা মিজান কিতাবটি পাঠদান করানো হবে।

যা যা শেখানো হবে:

* কুরআন থেকে সীগাহ বের করা এবং এর সঠিক অর্থ নির্ণয় করা।
* বাংলা ক্রিয়া থেকে ফে'ল গঠনের পদ্ধতি অনুশীলন করানো হবে।

ঈমান ভঙ্গের কারণ ১০টি১। আল্লাহ তা'আলার সাথে শিরক করা।[সূরা মায়িদাহ-৭২, সূরা লোকমান-১৩] ২। আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউ...
05/02/2026

ঈমান ভঙ্গের কারণ ১০টি

১। আল্লাহ তা'আলার সাথে শিরক করা।
[সূরা মায়িদাহ-৭২, সূরা লোকমান-১৩]

২। আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে (দু'আ, সুপারিশ ও পরিত্রাণের) মাধ্যম হিসাবে নির্ধারণ করা।
[সূরা ইউনুস-১৮, সূরা যুমার-৩]

৩। মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ কিংবা তাদের ধর্মকে সঠিক বলে বিশ্বাস করা।
[সূরা বাকারা-২৫৬, সূরা মায়িদাহ-৫১]।

৪। রাসূল (সা.) এর আনীত দ্বীন ব্যতীত অন্য কোনো মতবাদকে উত্তম মনে করা।
[সূরা নিসা-৬৫, সূরা মায়িদাহ-৩]।

৫। ইসলামের কোনো বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা।
[সূরা মুহাম্মদ-৮ ও ৯, সূরা বাকারা-২১৬]।

৬। দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা।
[সূরা নিসা-১৪০, সূরা তাওবাহ-৬৫ ও ৬৬]।

৭। জাদু (ব্ল‍্যাক ম্যাজিক) করা, অথবা জাদু কর্মে জড়িত থাকা (ক্ষতি/উপকারের জন্য) [সূরা বাকারা-১০২, সূরা হা-৬৬]।

৮। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য-সহযোগিতা করা।
[সূরা মায়িদাহ-৫১, সূরা নিসা- ১০৯]।

৯। কাউকে শরীয়তের আওতার বাইরে মনে করা।
[সূরা আলে ইমরান- ৮৫, সূরা সাবা-২৮]।

১০। দ্বীন জানা ও মানা থেকে সম্পূর্ণ বিমুখ হওয়া।
[সূরা সাজদাহ-২২, সূরা ত্বহা-১২৪]।

ঈমান নবায়নের পদ্ধতি:

ঈমান ভঙ্গের যেকোনো একটিতে পতিত হলে নিম্নোক্ত কাজগুলো পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে ঈমান নবায়ন করতে হয়।

১। বিশুদ্ধ তাওবাহ করা: (তওবার পদ্ধতি)।

* কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া। * দ্রুত পাপ থেকে বিরত হওয়া। * পুনরায় সে পাপে জড়িত না হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। * বেশি বেশি ইস্তিগফার করা। * কালিমা পাঠ করা।

২। বেশি বেশি নিম্নের দু'আ পাঠ করা:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
("হে আল্লাহ! আমি জ্ঞাতসারে আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।") [সহীহ জামী'-২৮৭৬]

হাদীসে এসেছে-مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللهِ حَتّى يَرْجِعَ.যে ইলম অর্জনে বের হয়, সে ফিরে আসা প...
04/02/2026

হাদীসে এসেছে-
مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللهِ حَتّى يَرْجِعَ.

যে ইলম অর্জনে বের হয়, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায়।
(জামে তিরমিযী, হাদীস ২৬৪৭)

হাদীসে এসেছে-خَرَجَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ ذَاتَ يَوْمٍ مِنْ بَعْضِ حُجَرِهِ، فَدَخَلَ الْمَسْجِدَ،...
04/02/2026

হাদীসে এসেছে-
خَرَجَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ ذَاتَ يَوْمٍ مِنْ بَعْضِ حُجَرِهِ، فَدَخَلَ الْمَسْجِدَ، فَإِذَا هُوَ بِحَلْقَتَيْنِ، إِحْدَاهُمَا يَقْرَءُونَ الْقُرْآنَ، وَيَدْعُونَ اللهَ، وَالْأُخْرَى يَتَعَلّمُونَ وَيُعَلِّمُونَ، فَقَالَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: كُلّ عَلَى خَيْرٍ، هَؤُلَاءِ يَقْرَءُونَ الْقُرْآنَ، وَيَدْعُونَ اللهَ، فَإِنْ شَاءَ أَعْطَاهُمْ، وَإِنْ شَاءَ مَنَعَهُمْ، وَهَؤُلَاءِ يَتَعَلّمُونَ وَيُعَلِّمُونَ، وَإِنّمَا بُعِثْتُ مُعَلِّمًا فَجَلَسَ مَعَهُمْ.

একবার নবীজীﷺ কামরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করলেন, তখন মসজিদে দুটি হালকায় দ্বীনী কাজ হচ্ছিল। এক হালকার লোকেরা কুরআন মাজীদ পাঠ করছিলেন এবং দুআ করছিলেন। আরেক হালকার লোকেরা দ্বীন শিখছিলেন এবং শিক্ষা দিচ্ছিলেন। নবীজী বললেন, উভয় হালকা নেক কাজে রয়েছে। এরা কুরআন পাঠ করছে দুআ করছে। আল্লাহ চাইলে তাদের বাসনা পূরণ করবেন বা করবেন না। আর এরা দ্বীন শিখছে শেখাচ্ছে। ‘আমি তো শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি’-এই বলে নবীজী ﷺ শিক্ষার মজলিসে বসে পড়লেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদীস ২২৯)

আপনি কি নিশ্চিত যে আপনার সালাতে পঠিত তিলাওয়াত আল্লাহর দরবারে কবুলের উপযুক্ত? সরাসরি উস্তাদের কাছে কি আপনার তিলাওয়াত একবা...
29/01/2026

আপনি কি নিশ্চিত যে আপনার সালাতে পঠিত তিলাওয়াত আল্লাহর দরবারে কবুলের উপযুক্ত? সরাসরি উস্তাদের কাছে কি আপনার তিলাওয়াত একবারও যাচাই করিয়েছেন?

​পবিত্র কুরআন তিলাওয়াত কেবল একটি রুটিন ইবাদত নয়, বরং এটি মুমিনের হৃদয়ের প্রশান্তি। কিন্তু তাজবিদ ও মাখরাজ অনুযায়ী তিলাওয়াত সহিহ না হলে সেই ইবাদত অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরআনকে সুবিন্যস্ত ও স্পষ্টভাবে তিলাওয়াত করতে।

​বর্তমান সময়ে অনলাইনের সহজলভ্যতা থাকলেও, দ্বীনি ইলম এবং বিশেষ করে পবিত্র কুরআনের বিশুদ্ধ উচ্চারণ আয়ত্ত করার ক্ষেত্রে সরাসরি উস্তাজার সান্নিধ্য ও অফলাইন শিক্ষার কোনো বিকল্প নেই। স্ক্রিনের ওপারের শেখা আর সরাসরি শিক্ষিকার সামনে বসে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার মাঝে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।

​সেই অপূর্ণতা দূর করতেই মাদরাসাতুল মাদীনাহ লিলবানাত "এই বরকতময় রমাদানে শুধু বোনদের জন্য আয়োজন করেছে ২০দিন ব্যাপী ❝অফলাইন কুরআন সহীহকরণ কোর্স❞।

​কেন আমাদের এই অফলাইন আয়োজনটি অনন্য?

✅​আমাদের এই কোর্সের সবচেয়ে শক্তিশালী দিক হলো সরাসরি মাশক করার সুযোগ।
✅অনলাইন ক্লাসে অনেক সময় ব্যক্তিগত ভুলগুলো অগোচরে থেকে যায়। এখানে উস্তাজা সরাসরি আপনার উচ্চারণ শুনবেন এবং তৎক্ষণাৎ তা সংশোধন করে দিবেন।
​✅তাজবিদের জটিল নিয়মগুলো বই পড়ে বা ভিডিও দেখে যতটা না বোঝা যায়, সরাসরি সান্নিধ্যে তা অনেক বেশি প্রাঞ্জল ও স্থায়ী হয়।
✅রমাদানের পবিত্রতায় সমমনা বোনদের সাথে সরাসরি বসে কুরআন চর্চার যে নূরানি পরিবেশ তৈরি হয়, তা আপনার শেখার স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে।
​✅ব্যস্ততা কিংবা দূরত্বের কথা বিবেচনা করে আমরা অনাবাসিক ব্যবস্থার সুযোগ রেখেছি, যাতে আপনি নিজের সুবিধা অনুযায়ী দিনের নির্দিষ্ট সময়ে এসে ইলম অর্জন করতে পারেন।

🔴রেজিস্ট্রেশনের ডেডলাইন: ৩১শে জানুয়ারি, ২০২৬।

🔰 🟨 বিস্তারিত:
➖➖➖➖➖
✅ কোর্সের নাম: অফলাইন কুরআন সহীহকরণ কোর্স
✅ কোর্স ফি: ২০০০ টাকা।
✅ শুধুমাত্র বোনদের জন্য
✅ স্থানঃ মাদরাসাতুল মাদিনাহ লিলবানাত (মধুসিটি বালিকা মাদরাসা), মধুসিটি-১,আটি, কেরানীগঞ্জ, ঢাকা -১৩১২।

▪️ যাতায়াত:
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি যোগে বসিলা ব্রিজ হয়ে আটিবাজার।
অথবা বাবুবাজার ব্রিজ/কদমতলী থেকে সিএনজি যোগে আটিবাজার।
আটিবাজার থেকে রিকশা যোগে জয় নগর, মধুসিটি (বালিকা মাদ্রাসা)।

✅ মেয়াদ: ২০ দিন
✅ সময়: ২৫শে শাবান থেকে ১৮ই রমাদান পর্যন্ত
🔶 কোর্সটি চাইলে সুবিধা অনুযায়ী অনাবাসিকভাবেও করা যাবে ইনশাআল্লাহ।
✅ অনাবাসিক কোর্স ফি: ৫০০ টাকা।
🔗 গুগল ম্যাপ লোকেশন: https://goo.gl/maps/ZtyQSNcTvkGk2qYo7
🟩 এই রমাদানের বিশেষ সাওয়াব লাভে সাদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করা যাচ্ছে। যাজাকুমুল্লাহ।

Address

মধুসিটি-০১, পশ্চিম জয়নগর, আটি, কেরাণীগঞ্জ
Dhaka
1312

Telephone

+8801765757574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Madinah Lilbanat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share