10/08/2024
ছাত্রজনতা সোচ্চার হয়ে গেছে যতই স্থগিত করো তোমাদের পদত্যাগ করতেই হবে!!
Anamul Haque is a Digital Entrepreneur . He is a dreamer and works hard to establish his business.
10/08/2024
ছাত্রজনতা সোচ্চার হয়ে গেছে যতই স্থগিত করো তোমাদের পদত্যাগ করতেই হবে!!
কোটা সংস্কারের পক্ষে ছিলাম ২০১৮ থেকে, রাষ্ট সংস্কার তো আরো আগে থেকেই চাই।
#লং-মার্চ সফল করুন
03/08/2024
রেডি হয়ে লাভ নাই।
আপনাকেও চাইনা😋
21/07/2022
গল্প: "রিজিক উপর থেকে আসে"
এক লোক রাতে বাড়িতে এসে দেখেন,তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,'ওরা নামায পড়েছে'?
স্ত্রী বললেন,'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।
'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।
'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।
'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ’লার উপর'।
আল্লাহ তাআ’লা কোরআনে বলেছেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى}
"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
(১৩২- সুরা ত্বহা)
একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামায়ে দাঁড় করিয়ে দিলেন।
নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো,এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো,'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।
লোকটি কৈফিয়তের সুরে আরো বললো,'শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু,খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন।
অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম,আল্লাহ যেদিকেই নেন,যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি,হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা,কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'।
সুবাহানআল্লাহ.. সুবাহানআল্লাহ 💚💚💚ম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
18/07/2022
__________💼 Job Post__________
এক্সিকিউটিভ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তিঃ-
***** বিস্তারিত পড়ুন এবং যে-কোন প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট কিংবা ইনবক্স করুন।
# কোম্পানির নামঃ- Nirvezal E-Com
# কর্মস্থলঃ- Bashundhara,Vatara, Dhaka.
# চাকরির ধরণঃ- অফিস ওয়ার্ক
# পদবিঃ- “এক্সিকিউটিভ অফিসার” EO
দায়িত্বসমূহঃ-
- ইনবক্স, কমেন্ট, রিপ্লাই, এক্সেলের বেসিক কাজ।
- ফোনে কাস্টমারের সাথে কথা বলা।
- ক্লায়েন্ট রিলেশনশিপ সংক্রান্ত কাজ।
(*** ৩ মাসের Probation Period- শিক্ষানবিশকাল সফলভাবে সমাপনী সাপেক্ষে স্থায়ী চাকুরীর অফার)
# প্রয়োজনীয় স্কিলসমূহঃ-
১. বেসিক কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।
২. শেখার আগ্রহ থাকতে হবে।
৩. টিমের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে।
৪. চমৎকার কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক।
# অভিজ্ঞতা: দরকার নেই।
# শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক বা ডিপ্লোমা।
# বেতন: 10,000-12,000 টাকা। (*** Probation Period- শিক্ষানবিশকাল চলাকালীন)
# অতিরিক্ত সুবিধা সমূহঃ
১. Probation Period- শিক্ষানবিশকালে থাকা অবস্থায় কোম্পানির এম্পলয়িদের ন্যায় বিবেচিত হবেন।
২. Probation Period- শিক্ষানবিশকালে থাকা অবস্থায় পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
# পদের সংখ্যা: ১০ জন।
# আবেদন করার মাধ্যমঃ-
1. Mail Your CV to [email protected]
2. Inbox Your Details
# আবেদনের শেষ তারিখঃ- 20 July 2022
*** আবেদনকারীর অবশ্যই স্মার্টফোন এবং ল্যাপটপ থাকতে হবে।
*** শতভাগ ইসলামিক অনুশাসন মেনে চলতে সচেষ্ট থাকতে হবে।
*** অবিবাহিত বোনদেরকে বিবেচনা করা হবে না।
05/05/2022
💼 Job Post
—————————
ফেইড ইন্টার্নশিপ নিয়োগ বিজ্ঞপ্তি-
# কোম্পানির নামঃ মাকতাবাতুল আকবার
# কর্মস্থল: Baridhara, Dhaka.
# চাকরির ধরণ: ইন্টার্নশিপ (অফিস ওয়ার্ক)
(৩ মাসের ইন্টার্নশিপ সফলভাবে সমাপনী সাপেক্ষে ফুল টাইম চাকুরীর অফার)
# দায়িত্বসমূহ:
১. শেখার আগ্রহ থাকতে হবে।
২. ইন্টার্নের গুরুত্ব বুঝতে হবে।
৩. টিমের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে।
৪. চমৎকার কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক।
# অভিজ্ঞতা: দরকার নেই।
# শিক্ষাগত যোগ্যতা: স্নাতক-ডিপ্লোমা।
# বেতন: ৬,০০০-৮,০০০ টাকা।
# অতিরিক্ত সুবিধা সমূহঃ
১. কোম্পানী কর্তৃক থাকার ব্যবস্থা করা হবে।
২. ইন্টার্নশিপে থাকা অবস্থায় পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
# পদের সংখ্যা: ২ জন।
# আবেদন করার মাধ্যমঃ-
1. Mail Your CV on [email protected]
2. Inbox Your CV
# আবেদনের শেষ তারিখঃ- 10 May 2022
***আবেদনকারীর অবশ্যই স্মার্টফোন এবং ল্যাপটপ থাকতে হবে।
—————————
23/03/2022
যদি আপনি সফলতা পেতে চান তবে আপনাকে অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে যেতে হবে। এমনকি জীবনের সবচেয়ে কঠিনতম দিনও নিজেকে অবসর দিতে পারবেন না।
21/02/2022
“If you obey all the rules, you miss all the fun.”("আপনি যদি সমস্ত নিয়ম মেনে চলেন তবে আপনি সমস্ত মজা মিস করবেন।")
~ Katharine Hepburn
09/02/2022
Book Review“নেভার স্টপ লার্নিং”
Most Probably “নেভার স্টপ লার্নিং” আয়মান সাদিক ভাইয়ের লেখা প্রথম বই।বইতে আয়মান সাদিক ভাইয়া ব্যক্তিগত জীবনের Experience এবং তিনি পাঠ করেছেন এমন বিভিন্ন বই থেকে বিভিন্ন Topic তুলে ধরেছেন। বইতে 54 টি Topic নিয়ে লিখা হয়েছে। যার মধ্যে 80% Topic অনূর্ধ্ব 18 বয়সের ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ উপযোগী। [22 বছর দুই মাস চার দিন বয়সের একজনের কাছে বইটির 20% কার্যকারিতা রয়েছে] বইটির Uniqueness হল প্রত্যেকটা পাঠ শেষে লেখক-পাঠকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন কিংবা ছক রেখেছেন। যা যথাযথভাবে পূরণ করলে পাঠক বইটির প্রতিপাদ্য বিষয় নিজের জীবনে সহজে প্রয়োগ করতে পারবে।
বইটিতে শিখানো হয়েছে কিভাবে স্বাভাবিক মানুষদের তুলনায় নিজেকে উন্নত করে তোলা যায়। যাকে লেখক People Skills নামে অভিহিত করেছেন। শিখানো হয়েছে কিভাবে নিজের সমমনা মানুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে Productive Life Led করা যায় । অর্থাৎ বইটি পড়লে অনূর্ধ্ব 18 বয়সের ছাত্রছাত্রীরা কর্মজীবনে তাদের অবস্থান অনুধাবন করতে পারবে। তারা জানতে পারবে কর্মজীবনে ভালো করতে হলে বর্তমান সময়টাকে কিভাবে কাজে লাগাতে হবে। সব মিলিয়ে একজন ভালো এবং পজিটিভ মানুষ হওয়ার জন্য যথেষ্ট অনুপ্রেরণা পাবে এই একটি বইয়ের মাধ্যমে ।
বইটিতে উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
Feedback Burger: [26 Page]
Coffee on the Wall: [107 Page]
Chinese Bamboo Tree: [111 Page]
90/10 Principle by Stephen Covey { 7 Habits of Highly Effective People }: [125 Page]
Reciprocity Ring : [137 Page]
The Hedgehog Concept : [144 Page]
যদি উক্ত টপিকগুলো প্রতি কেউ আকর্ষিত হয়ে থাকেন। তবে, দয়া করে ইউটিউবে টপিকগুলোর নাম লিখে সার্চ করবেন। আশা করি,প্রত্যেকটা টপিকের ভিডিও পেয়ে যাবেন।
বইতে উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ উক্তিঃ
"Most people don't listen with the intent to understand. most people listen with the intent to reply" ["অধিকাংশ লোক বোঝার জন্য শোনে না, বেশিরভাগ লোক উত্তর দেওয়ার জন্য শোনে"] Stephen Covey
“Great minds tell about ideas; Average minds tell about events; Small minds tell about people” [বড় মানসিকতার লোক কোন বিষয়ের মধ্যে আইডিয়া খুঁজে পায়, এভারেজ মানসিকতার লোক কোন বিষয়ের মধ্যে ইভেন্ট খুঁজে পায়, দুর্বল মানসিকতার লোক যেকোনো বিষয়ের দোষ খুঁজে বেড়ায়] Eleanor Roosevelt
সর্বোপরি, এই বইটি এমন কারো লেখা প্রথম বই যিনি কিনা এমন একটি অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন[10 minute School] যার মার্কেট ভ্যালু 2021 সাল পর্যন্ত 100 কোটি টাকা। যদি পজিটিভ থিংকিং এর সাথে এগিয়ে যেতে চান এবং কাউকে মেন্টর মেনে নিজের চলার পথকে সুনির্দিষ্ট এবং সুগম করতে চান তবে বইটি অবশ্যই পাঠ করুন ।
আপনাদের সুন্দর এবং সুস্পষ্ট ভবিষ্যৎ কামনা করছি