MD Faijul Islam

Call Website Contact the school

MD Faijul Islam Entrepreneur & Founder Of Gift | 360° Corporate & Customized Gift Solutions

বড় স্বপ্ন দেখুন, ছোট থেকে শুরু করুন।ব্যবসায় সফলতা একদিনে আসে না—ছোট ছোট পদক্ষেপই একসময় বড় সাফল্যে পৌঁছে দেয়। 🚀
23/08/2026

বড় স্বপ্ন দেখুন, ছোট থেকে শুরু করুন।
ব্যবসায় সফলতা একদিনে আসে না—ছোট ছোট পদক্ষেপই একসময় বড় সাফল্যে পৌঁছে দেয়। 🚀

আমরা জানি রিকশা চালানো সহজ কাজ নয়। প্রচণ্ড রোদ, বৃষ্টি, যানজট আর ঘণ্টার পর ঘণ্টা শারীরিক পরিশ্রম—তবুও একজন রিকশাচালক প্...
22/08/2026

আমরা জানি রিকশা চালানো সহজ কাজ নয়। প্রচণ্ড রোদ, বৃষ্টি, যানজট আর ঘণ্টার পর ঘণ্টা শারীরিক পরিশ্রম—তবুও একজন রিকশাচালক প্রতিদিন রাস্তায় নামেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।

কিন্তু প্রশ্ন হলো—রিকশা চালানো তো অনেক পরিশ্রমের একটি কাজ তবে রিকশা চালিয়ে কি সত্যিই সফলতা অর্জন করা সম্ভব?

হ্যাঁ, সম্ভব। তবে শুধু সারাজীবন একইভাবে পরিশ্রম করলেই নয়—পরিশ্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা, সঞ্চয়, দক্ষতা অর্জন এবং সুযোগকে কাজে লাগাতে হয়।

আজ যে মানুষটি রিকশা চালিয়ে প্রতিদিন ৮০০–১০০০ টাকা উপার্জন করছেন, তিনি যদি সেখান থেকে নিয়মিত কিছু টাকা সঞ্চয় করেন, নিজের দক্ষতা বাড়ান, নতুন কোনো কাজ শেখেন এবং ধীরে ধীরে নিজের আয়ের উৎস তৈরি করেন—তাহলে একদিন তিনি নিজের রিকশার মালিক হতে পারেন, কয়েকটি রিকশা কিনে অন্যকে ভাড়া দিতে পারেন, কিংবা সম্পূর্ণ ভিন্ন কোনো ব্যবসায় যেতে পারেন।

সফলতা শুধু আপনি আজ কী কাজ করছেন, তার ওপর নির্ভর করে না; বরং আপনি সেই কাজ থেকে আগামীকাল কোথায় যেতে চান—সেটাই বেশি গুরুত্বপূর্ণ।

👉 কাজ ছোট নয়, স্বপ্ন ছোট হওয়া উচিত নয়।
👉 পরিশ্রম করুন, সঞ্চয় করুন, শিখুন এবং নিজেকে প্রতিদিন এক ধাপ এগিয়ে নিন।

কারণ—
পরিশ্রম যখন সঠিক পরিকল্পনার সাথে যুক্ত হয়, তখনই তা সফলতার পথ তৈরি করে।❤️

⚠️অনলাইনে বিজনেস কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

#পরিশ্রমথেকেসফলতা #সফলতা #পরিশ্রম #জীবনসংগ্রাম #অনুপ্রেরণা

20/08/2026

অনলাইন বিজনেস রিলেটেড কারো কোন সহযোগিতা লাগলে ইনবক্স করুন।
কোন ধরনের সহযোগিতা প্রয়োজন বিস্তারিত লিখে ইনবক্স করুন।

20/08/2026

গিফট আইটেম নিয়ে ব্যাবসা করে এমন কেউ থাকলে কমেন্টে প্রডাক্ট এর ছবি দিন।

উত্তম কুমারের এই কথাটা আজকের যুগে খুবই জরুরি, যেখানে একটু সাফল্য এলেই মানুষ নিজেকে সবার চেয়ে বড় ভাবতে শুরু করে। ভালো চ...
19/01/2026

উত্তম কুমারের এই কথাটা আজকের যুগে খুবই জরুরি, যেখানে একটু সাফল্য এলেই মানুষ নিজেকে সবার চেয়ে বড় ভাবতে শুরু করে। ভালো চাকরি পেলে, একটু টাকা আসলে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়লেই অনেকে ভুলে যায় কোথা থেকে এসেছে, কারা পাশে ছিল। অহংকার চলে আসে আচরণে, কথাবার্তায়। কিন্তু আসল সত্য হলো সাফল্য মানে আপনার দায়িত্ব বেড়ে গেছে, অহংকার করার লাইসেন্স পাননি।

যতটা উপরে উঠবেন, ততটাই বেশি মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে অনুপ্রেরণার জন্য, সাহায্যের জন্য, পথ দেখানোর জন্য। তখন আপনার কাজ হবে নিচে থাকা মানুষদের হাত ধরে টেনে তোলা, নিজেকে আরও উন্নত করা, সমাজে ইতিবাচক প্রভাব রাখা। মনে রাখবেন, সাফল্য মাথায় উঠলে পতন অনিবার্য, কিন্তু বিনয়ে থাকলে সেই সাফল্য টিকে থাকে দীর্ঘদিন।

ভবিষ্যতের CFO আসলে কে?আমরা সাধারণত CFO বললেই বুঝি — Chief Finance Officer, অর্থাৎ কোম্পানির আর্থিক বিষয়গুলোর দায়িত্বে থ...
15/10/2025

ভবিষ্যতের CFO আসলে কে?

আমরা সাধারণত CFO বললেই বুঝি — Chief Finance Officer, অর্থাৎ কোম্পানির আর্থিক বিষয়গুলোর দায়িত্বে থাকা ব্যক্তি।
কিন্তু সময় বদলেছে — এখন বলা হচ্ছে, ভবিষ্যতের CFO আসলে Chief Focus Officer।

কেন জানেন?

আজকের অনেক CFO বলেন,

“আমি সংখ্যাগুলো প্রথমে জানতে পারি, কিন্তু সেগুলো নিয়ে ভাবার সময় পাই না।”

কারণ তারা দিনের পর দিন ব্যস্ত থাকে —
📊 ডেটা প্রস্তুত করতে,
📋 স্প্রেডশিট ঠিক করতে,
🧮 ফর্মুলা ঠিক করতে,
🔢 রিপোর্ট বানাতে।

ফলে তারা কৌশল নির্ধারণ বা ব্যবসা বৃদ্ধির দিকনির্দেশনা নিয়ে ভাবতে পারেন না।
যিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, তিনিই নিজের সময়ের ৭০% ব্যয় করছেন শুধু অপারেশনাল ডেটা সামলাতে!

এটা নেতৃত্ব নয়, এটা শুধু টিকে থাকার চেষ্টা।

👉 এর কারণ হলো — তাদের ব্যবহৃত সিস্টেমগুলো দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য তৈরি নয়।
সবকিছু ধীর, ম্যানুয়াল এবং সময়সাপেক্ষ।

কিন্তু এখন খেলা বদলাচ্ছে —
Artificial Intelligence (AI) CFO-দের কাজকে সহজ করে দিচ্ছে।

এখন AI দিয়ে স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব —
✅ রিপোর্ট তৈরি
✅ হিসাব মিলানো
✅ বাজেট ঠিক করা
✅ ভবিষ্যৎ পূর্বাভাস তৈরি

এতে CFO-রা ৭০% সময় বাঁচিয়ে দিতে পারবেন,
আর সেই সময়টা ব্যয় করতে পারবেন মূল বিষয়ে —
🚀 কৌশল,
📈 বৃদ্ধি,
🎯 দিকনির্দেশনা।

এই কারণেই বলা হচ্ছে —

“ভবিষ্যতের CFO আর কেবল Finance Officer নয়, তিনি হবেন Focus Officer।”

কারণ, এই তথ্য-ভর্তি পৃথিবীতে,
ফোকাসই এখন সবচেয়ে বড় শক্তি।

I was lost and stressed. Thanks for saving my life
19/05/2025

I was lost and stressed. Thanks for saving my life

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
27/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

Free WiFi Starlink Internet 😊
09/04/2025

Free WiFi Starlink Internet 😊

সকালের রুটিন: আপনার সাফল্যের গোপন চাবিকাঠিসকালের শুরুটা যেমন হবে, সারা দিনের রঙটাও তেমনই হবে। একজন সফল মানুষের দিনের সূচ...
08/04/2025

সকালের রুটিন: আপনার সাফল্যের গোপন চাবিকাঠি
সকালের শুরুটা যেমন হবে, সারা দিনের রঙটাও তেমনই হবে। একজন সফল মানুষের দিনের সূচনা হয় শক্তিশালী একটি মর্নিং রিচুয়াল দিয়ে—যা শুধু শরীর নয়, মন ও আত্মাকেও প্রস্তুত করে তোলে।

সকালের রুটিন কেন গুরুত্বপূর্ণ?
সকালের শান্ত সময়টি হল আত্ম-উন্নয়নের জন্য সেরা সময়। দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই যদি আমরা নিজের জন্য কিছু সময় নিই, তাহলে পুরো দিনটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে।

সকালের রুটিনের কিছু চমৎকার উপকারিতা:
• মানসিক প্রশান্তি: ধ্যান, প্রার্থনা বা নিঃশ্বাস অনুশীলন মনকে শান্ত করে।
• উৎপাদনশীলতা বাড়ায়: পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করলে সময় অপচয় কম হয়।
• শরীর সুস্থ রাখে: হালকা ব্যায়াম বা স্ট্রেচিং শরীরকে জাগিয়ে তোলে।
• আত্মবিশ্বাস তৈরি করে: দিনে কী করবেন, সেটা জানলে আপনি নিয়ন্ত্রণে থাকেন।
• আবেগ নিয়ন্ত্রণ: সকালেই নিজেকে শক্ত করে তুললে, অন্যদের কথায় বা অবস্থায় আপনি ভেঙে পড়বেন না।
•
আপনারা যদি প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিজের জন্য বরাদ্দ করেন—ধ্যান, পরিকল্পনা, পাঠ্যপুস্তক পড়া বা শরীরচর্চা—তাহলে কয়েক মাসের মধ্যেই জীবনে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।

আজ থেকেই শুরু করুন।
নিজেকে জিজ্ঞেস করুন, "আমি কি জাগ্রত হচ্ছি জীবনের দৌড়ে এগিয়ে যেতে, নাকি শুধুই বেঁচে থাকার জন্য?"
আপনার সকাল বদলালে, জীবনও বদলে যাবে।
Rise and Shine!

©️সাবিত রায়হান।

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801316649152

Alerts

Be the first to know and let us send you an email when MD Faijul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MD Faijul Islam:

Shortcuts

Share