19/01/2026
উত্তম কুমারের এই কথাটা আজকের যুগে খুবই জরুরি, যেখানে একটু সাফল্য এলেই মানুষ নিজেকে সবার চেয়ে বড় ভাবতে শুরু করে। ভালো চাকরি পেলে, একটু টাকা আসলে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়লেই অনেকে ভুলে যায় কোথা থেকে এসেছে, কারা পাশে ছিল। অহংকার চলে আসে আচরণে, কথাবার্তায়। কিন্তু আসল সত্য হলো সাফল্য মানে আপনার দায়িত্ব বেড়ে গেছে, অহংকার করার লাইসেন্স পাননি।
যতটা উপরে উঠবেন, ততটাই বেশি মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে অনুপ্রেরণার জন্য, সাহায্যের জন্য, পথ দেখানোর জন্য। তখন আপনার কাজ হবে নিচে থাকা মানুষদের হাত ধরে টেনে তোলা, নিজেকে আরও উন্নত করা, সমাজে ইতিবাচক প্রভাব রাখা। মনে রাখবেন, সাফল্য মাথায় উঠলে পতন অনিবার্য, কিন্তু বিনয়ে থাকলে সেই সাফল্য টিকে থাকে দীর্ঘদিন।
15/10/2025
ভবিষ্যতের CFO আসলে কে?
আমরা সাধারণত CFO বললেই বুঝি — Chief Finance Officer, অর্থাৎ কোম্পানির আর্থিক বিষয়গুলোর দায়িত্বে থাকা ব্যক্তি।
কিন্তু সময় বদলেছে — এখন বলা হচ্ছে, ভবিষ্যতের CFO আসলে Chief Focus Officer।
কেন জানেন?
আজকের অনেক CFO বলেন,
“আমি সংখ্যাগুলো প্রথমে জানতে পারি, কিন্তু সেগুলো নিয়ে ভাবার সময় পাই না।”
কারণ তারা দিনের পর দিন ব্যস্ত থাকে —
📊 ডেটা প্রস্তুত করতে,
📋 স্প্রেডশিট ঠিক করতে,
🧮 ফর্মুলা ঠিক করতে,
🔢 রিপোর্ট বানাতে।
ফলে তারা কৌশল নির্ধারণ বা ব্যবসা বৃদ্ধির দিকনির্দেশনা নিয়ে ভাবতে পারেন না।
যিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, তিনিই নিজের সময়ের ৭০% ব্যয় করছেন শুধু অপারেশনাল ডেটা সামলাতে!
এটা নেতৃত্ব নয়, এটা শুধু টিকে থাকার চেষ্টা।
👉 এর কারণ হলো — তাদের ব্যবহৃত সিস্টেমগুলো দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য তৈরি নয়।
সবকিছু ধীর, ম্যানুয়াল এবং সময়সাপেক্ষ।
কিন্তু এখন খেলা বদলাচ্ছে —
Artificial Intelligence (AI) CFO-দের কাজকে সহজ করে দিচ্ছে।
এখন AI দিয়ে স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব —
✅ রিপোর্ট তৈরি
✅ হিসাব মিলানো
✅ বাজেট ঠিক করা
✅ ভবিষ্যৎ পূর্বাভাস তৈরি
এতে CFO-রা ৭০% সময় বাঁচিয়ে দিতে পারবেন,
আর সেই সময়টা ব্যয় করতে পারবেন মূল বিষয়ে —
🚀 কৌশল,
📈 বৃদ্ধি,
🎯 দিকনির্দেশনা।
এই কারণেই বলা হচ্ছে —
“ভবিষ্যতের CFO আর কেবল Finance Officer নয়, তিনি হবেন Focus Officer।”
কারণ, এই তথ্য-ভর্তি পৃথিবীতে,
ফোকাসই এখন সবচেয়ে বড় শক্তি।
19/05/2025
I was lost and stressed. Thanks for saving my life
27/04/2025
সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।
09/04/2025
Free WiFi Starlink Internet 😊
08/04/2025
সকালের রুটিন: আপনার সাফল্যের গোপন চাবিকাঠি
সকালের শুরুটা যেমন হবে, সারা দিনের রঙটাও তেমনই হবে। একজন সফল মানুষের দিনের সূচনা হয় শক্তিশালী একটি মর্নিং রিচুয়াল দিয়ে—যা শুধু শরীর নয়, মন ও আত্মাকেও প্রস্তুত করে তোলে।
সকালের রুটিন কেন গুরুত্বপূর্ণ?
সকালের শান্ত সময়টি হল আত্ম-উন্নয়নের জন্য সেরা সময়। দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই যদি আমরা নিজের জন্য কিছু সময় নিই, তাহলে পুরো দিনটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে।
সকালের রুটিনের কিছু চমৎকার উপকারিতা:
• মানসিক প্রশান্তি: ধ্যান, প্রার্থনা বা নিঃশ্বাস অনুশীলন মনকে শান্ত করে।
• উৎপাদনশীলতা বাড়ায়: পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করলে সময় অপচয় কম হয়।
• শরীর সুস্থ রাখে: হালকা ব্যায়াম বা স্ট্রেচিং শরীরকে জাগিয়ে তোলে।
• আত্মবিশ্বাস তৈরি করে: দিনে কী করবেন, সেটা জানলে আপনি নিয়ন্ত্রণে থাকেন।
• আবেগ নিয়ন্ত্রণ: সকালেই নিজেকে শক্ত করে তুললে, অন্যদের কথায় বা অবস্থায় আপনি ভেঙে পড়বেন না।
•
আপনারা যদি প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিজের জন্য বরাদ্দ করেন—ধ্যান, পরিকল্পনা, পাঠ্যপুস্তক পড়া বা শরীরচর্চা—তাহলে কয়েক মাসের মধ্যেই জীবনে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।
আজ থেকেই শুরু করুন।
নিজেকে জিজ্ঞেস করুন, "আমি কি জাগ্রত হচ্ছি জীবনের দৌড়ে এগিয়ে যেতে, নাকি শুধুই বেঁচে থাকার জন্য?"
আপনার সকাল বদলালে, জীবনও বদলে যাবে।
Rise and Shine!
©️সাবিত রায়হান।
08/04/2025
From 123 to 47, that's a big a leap! 🇧🇩
More details in the comment.