BCS & Govt. Job preparation

BCS & Govt. Job preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS & Govt. Job preparation, Education, Luxmibazar, Dhaka.

28/12/2022

বাংলাদেশের বৃহত্তম-

১.বৃহত্তম জেলা- রাঙামাটি
২.বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম
৩.বৃহত্তম থানা- শ্যামনগর, সাতক্ষীরা
৪.বৃহত্তম গ্রাম- বানিয়াচং, হবিগঞ্জ
৫.বৃহত্তম শহর- ঢাকা

৬.বৃহত্তম বন- সুন্দরবন
৭.বৃহত্তম নদ- ব্রহ্মপুত্র নদ
৮.বৃহত্তম নদী- মেঘনা নদী
৯.বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়
১০.বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা

১১.বৃহত্তম মসজিদ- বায়তুল মোকারম মসজিদ, গুলিস্তান, ঢাকা
১২.বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির, ঢাকা
১৩.বৃহত্তম পাহাড়- গারো পাহাড়, (ময়মনসিংহ ও টাঙ্গাইল)
১৪.আয়তনে বৃহত্তম বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫.বৃহত্তম দ্বীপ- ভোলা

১৬.বৃহত্তম সমুদ্র সৈকত- কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার
১৭.বৃহত্তম সার কারখানা- যমুনা সার কারখানা, জামালপুর
১৮.বৃহত্তম জলপ্রপাত- মাধবকুন্ড জলপ্রপাত (বড়লেখা), মৌলভীবাজার
১৯.বৃহত্তম সিনেমা হল- মণিহার, যশোর
২০.বৃহত্তম সৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা

২১.বৃহত্তম সিটি কর্পোরেশন- গাজীপুর সিটি কর্পােরেশন, গাজীপুর
২২.বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
২৩.বৃহত্তম স্টেডিয়াম- বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলিস্তান, ঢাকা
২৪.বৃহত্তম বিমানবন্দর- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা
২৫.বৃহত্তম রেলওয়ে স্টেশন- কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা

২৬.বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র- কুস্টিয়া ভেড়ামাড়া তাপবিদ্যূৎ কেন্দ্র, কুস্টিয়া
২৭.বৃহত্তম কাগজ কল- চন্দ্রঘোনা পেপার মিলস, রাঙ্গামাটি
২৮.বৃহত্তম সমুদ্র বন্দর- পতেঙ্গা সমুদ্রবন্দর, চট্টগ্রাম
২৯.বৃহত্তম ব্যাংক- বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা
৩০.বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক- সোনালী ব্যাংক, মতিঝিল, ঢাকা

৩১.বৃহত্তম গ্যাসক্ষেত্র- তিতাস গ্যাসক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া
৩২.বৃহত্তম হাওড়- হাকালুকি হাওর, মৌলভীবাজার।

সংগৃহিত ও পরিমার্জিত

24/06/2022

✪ আপডেট ✪
পদ্মা বহুমুখী সেতুর দক্ষিণ থানার প্রথম আসামি ‘আবু বকর সিদ্দিক’।
সোর্স - সমকাল পত্রিকা।

24/11/2019

বাংলাদেশ বেতার কত সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়??
ক) ১৯৪০ সালের ৫ ডিসেম্বর
খ) ১৯৪১ সালের ৫ ডিসেম্বর
গ) ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর
ঘ) ১৯৩৮ সালের ১৬ ডিসেম্বর

12/11/2019

ঘূর্ণিঝড় বুলবুল এর উৎপত্তি কোথায়?
ক) বঙ্গোপসাগরে
খ) অান্দামান সাগরে
গ) দক্ষিণ সাগরে
ঘ) উত্তর সাগরে

01/11/2019

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।
যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,,,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

Knowledge:
K+N+O+W+L+E+D++E=
11+14+15+23+12+5+4+7+5=96%

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারে না, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%

তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

Collected

28/10/2019

রবিঠাকুরের ১৩ টি উপন্যাস - মুখস্ত নয়
গল্পটি মনে রাখুন→

''করুণা '' করে আমাকে
'' বউ ঠাকুরানীর হাটে '' পৌঁছে দিও,
সেখানে হয়ত
'' রাজর্ষি '' কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার
বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত
'' নৌকাডুবি ''র ফলে তার সাথে
আমার সমস্ত
'' যোগাযোগ '' বন্ধ হয়ে যায়,
আমি এখন তার ''চোখের বালি'',
এ জন্য আমার " ঘরে-বাইরে ",
শুধুই শূন্যতা ।
আমার "দুইবোন '' আর ভাই
'' গোরা ''কে অনেক খুঁজেছি -
পাইনি,অবশেষে জীবনের
'' চার অধ্যায়'' পেরিয়ে
''চতুরঙ্গে '' র কষাঘাতে
''মালঞ্চে" বসে লিখছি
''শেষের কবিতা"।

27/10/2019

Bangladesh Civil Service (BCS)

Civil Service কী?

উত্তর: সরকার বা সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানকে বলা হয় সিভিল সার্ভিস।

বাংলাদেশ সিভিল সার্ভিস দিবস কবে?

উত্তর: প্রতি বছরের ১ সেপ্টেম্বর।

BCS ক্যাডারদের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা বলা হয় কেন?

উত্তর: Gazette-এর বাংলা হলো প্রজ্ঞাপন। রাষ্ট্রপতি কোন অফিসিয়াল ডকুমেন্টে স্বাক্ষর করলেই সেটা গেজেট হয়ে যায়। যেসব কর্মকর্তার নিয়োগ, বদলী, পদোন্নতি ইত্যাদি গেজেটের মাধ্যমে হয় তারাই গেজেটেড কর্মকর্তা। সেজন্যই বলা হয় গেজেটেড কর্মকর্তাদের নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি।জুডিশিয়ারি সার্ভিস ব্যাতীত গেজেটেড কর্মকর্তারা অবশ্যই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। সুতরাং, বেতন স্কেল এর সাথে গেজেটেড বা নন-গেজেটেডের কোন সম্পর্ক নেই।

BCS-এর ক্যাডার কয়টি?

উত্তর: ২৬ টি।

BCS-এর বাংলা রূপ কী?

উত্তর: বাংলাদেশ কর্মকমিশন।

বাংলাদেশ কর্মকমিশন কবে গঠিত হয়?

উত্তর: ১৯৭২ সালের ৯ মে।

বাংলাদেশ কর্মকমিশনের নাম কবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন হয়?

উত্তর: ১৯৭৭ সালের ২২ ডিসেম্বর।

সংবিধানের কোন ধারায় BPSC গঠনের কথা বলা আছে?

উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।

বাংলাদেশে কয় পদ্ধতিতে সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হয়?

উত্তর: যে কোন দেশে সরকারি চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্ত:

মিলিটারি আর সিভিল। মিলিটারি বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স বোঝায়। আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন, পুলিশ, ট্যাক্স, পররাষ্ট্র, কাস্টমস, অডিট, শিক্ষা ইত্যাদি ২৬টি সার্ভিসকে বোঝায়।

PSC-এর সদস্য সংখ্যা কত?

উত্তর: ১৪ জন।

১ম চেয়ারম্যান কে ছিলেন?

উত্তর: ড. এ কিউ. এম বজলুল করিম

কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

উত্তর: ড. মোহাম্মদ সাদিক (১৩তম)।

PSC-এর ৫ জন চেয়ারম্যানের নাম বল।

i. ড. এ কিউ. এম বজলুল করিম (১ম)

ii. প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ

iii. প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম

iv. ড. সাদাত হোসেন

v. ড. মোহাম্মদ সাদিক (১৩তম)।

PSC-এর কার্যক্রম কয়টি শাখায় বিভক্ত?

উত্তর: ৮ টি।

PSC কবে বার্ষিক প্রতিবেদন পেশ করে?

উত্তর: ২৮ ফেব্রুয়ারি।

প্রজাতন্ত্রের কর্ম বলতে কী বুঝ?

সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিসিএস কর্মকর্তাগণ নিয়োগ পান?

উত্তর: সরকারি কর্ম কমিশন সংবিধানের ১৪০ নং অনুচ্ছেদ অনুসারে বিসিএস পরীক্ষা নিচ্ছে এবং যোগ্য ব্যক্তিদের প্রজাতন্ত্রের কর্মের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। যদি আমি উত্তীর্ণ হই, তাহলে সংবিধানের অনুচ্ছেদ ১৩৩ এ আমার কর্মের যোগ্যতা ও শর্তাবলি অনুসরণ করে আমাকে নিয়োগ দেয়া হবে।

সংগৃহিত

Address

Luxmibazar
Dhaka

Telephone

+8801558986415

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS & Govt. Job preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category