Mufti Wahidul Alam

Mufti Wahidul Alam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti Wahidul Alam, House 9, Road 9/B, Secto 5, Dhaka.

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا۝ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
“নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পবিত্র করেছে।
আর সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে তাকে কলুষিত করেছে।”
(সূরা আশ-শামস: ৯–১০) বুখারী বই বিতান হচ্ছে জামিয়া ইমাম বুখারী এর অফিসিয়াল প্রকাশনী,
প্রতিষ্ঠাতা মুফতি ওয়াহিদুল আলম

// আদর্শ ও উদ্দেশ্য :
(ক) বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত, মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি তা’লীম ও আত্নশুদ্ধির তরবিয়াত প্রদানের

02/02/2026

---

🌙 শবে বরাতের আমলের চার্ট

🕯 মাগরিবের নামাজের পর
৬ রাকাত নফল নামাজ আওয়াবীন আদায় করুন।

🌃 ইশার নামাজের পর
নফলের নিয়তে যেকোনো সূরা দিয়ে দুই রাকাত করে ৮ রাকাত নফল নামাজ আদায় করুন।
অন্তত ৩০ মিনিট কুরআন তিলাওয়াত করুন।

১০০ বার করে পাঠ করুন—
সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
এবং ১০০ বার ছোট বা বড় যেকোনো দরূদ শরীফ।

ঈমান নবায়নের উদ্দেশ্যে অর্থ অনুধাবন করে কালিমায়ে তাইয়্যেবা, কালিমায়ে শাহাদাত, ঈমানের মুজমাল ও ঈমানের মুফাসসাল পাঠ করুন।

বিগত জীবনের গুনাহ মাফ এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকারের উদ্দেশ্যে খাঁটি তওবা ও ইস্তিগফার করুনঃ
استغفر الله ربي من كل ذنب وأتوب إليه
(আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি)

এরপর ভিক্ষুকের ন্যায় বিনীতভাবে দীর্ঘ সময় ধরে নিজের, পরিবারের এবং সমগ্র উম্মাহর জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাভেজা দোয়া করুন।

---

🌌 রাতের মধ্যভাগ (আনুমানিক ১২টা)
গুনাহ মাফের নিয়তে দুই রাকাত করে ৪ রাকাত নফল নামাজ আদায় করুন।
খাঁটি তওবা ও ইস্তিগফার করুন।
ছোট বা বড় যেকোনো দরূদ শরীফ পাঠ করুন।
অতঃপর বিনীতভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন।

এরপর প্রয়োজনে দুই–তিন ঘণ্টা বিশ্রাম নিতে পারেন।

---

🌠 রাতের শেষ ভাগ (আনুমানিক ৪.০০–৪.৩০টা)
দুই রাকাত করে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন।
বিগত গুনাহ মাফ এবং ভবিষ্যতে গুনাহ পরিত্যাগের নিয়তে খাঁটি তওবা ও ইস্তিগফার করুন।
ছোট বা বড় যেকোনো দরূদ শরীফ পাঠ করুন।

অতঃপর কান্নাভেজা দোয়ার মাধ্যমে রাতের নফল ইবাদত সমাপ্ত করুন।
সুবহে সাদেকের আগে সাহরি খেয়ে নিন।
পুরুষগণ ফজর নামাজ মসজিদে জামাতে এবং নারীগণ নিজ নিজ ঘরে আদায় করবেন।

---

🌞 পরদিন (১৫ শা‘বান ১৪৪৭ হিজরি)
নফল রোজা রাখুন। পাশাপাশি সাপ্তাহিক সুন্নত রোজা হিসেবে সোমবার ও বৃহস্পতিবারও রোজা রাখার অভ্যাস গড়ে তুলুন।

---

❌ যা করা মোটেই উচিত নয়
আতশবাজি ও উৎসবমুখর আয়োজন করা
হালুয়া-রুটি বাধ্যতামূলক মনে করা
নির্দিষ্ট সংখ্যক নামাজ বা নির্দিষ্ট সূরা আবশ্যক মনে করা
কবরস্থানে গিয়ে শরঈ সীমালঙ্ঘন করা

---

বিশেষ দ্রষ্টব্য:
নিরবে, একাকী এবং ইখলাসের সাথে ইবাদত করা উত্তম। সকল প্রকার নফল ইবাদত ঘরে আদায় করা অধিক ফযিলতপূর্ণ।
তবে হক্কানী আলেমদের সঙ্গে জিকির-আজকার, তওবা-ইস্তিগফার ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণের জন্য মসজিদে/মাহফিলে উপস্থিত হওয়া যেতে পারে।
রাত্রে এবাদাত বন্দেগি করতে গিয়ে যদি ফজরের জামাত বা ফজরের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এশার নামাজের পর দু চার রাকাত নফল নামাজ আদায় করুন, রাতে ঘুমিয়ে থাকুন আর ফজরের নামাজ সময় মত আদায় করুন , পুরুষগণ জামাতে আদায় করুন।
---মুফতি ওয়াহিদুল আলম
প্রিন্সিপাল ও শাইখুল হাদিস – জামিয়া ইমাম বুখারী সেক্টর ৫ উত্তরা, ঢাকা।
খতিব – মসজিদ আল-মাগফিরাহ, সেক্টর ৩, উত্তরা, ঢাকা।

23/01/2026

মানবজাতির সূচনা ও নেক সোহবতের বরকত আত্নজিজ্ঞাসার আলোকে আত্নশুদ্ধির পথ- মুফতি ওয়াহিদুল আলম হাফিঃ
প্রিন্সিপাল শাইখুল হাদীস
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

14/01/2026

মানুষ সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা- মুফতি ওয়াহিদুল আলম হাফিঃ

13/01/2026
12/01/2026
05/01/2026

ইহসান প্রতিষ্ঠা করা ও সুন্দর আখলাকের দাওয়াহ সমাজ পরিবর্তনের হাতিয়ার

04/01/2026

ইনসাফ (ন্যায়বিচার-ই) ইসলামের ভিত্তি ও ইসলামী শাসনের প্রাণ M***i Wahidul Alam

01/01/2026

🕌জুমার বয়ান-5/12/25🕌
" মানবজাতির সূচনা ও নেক সোহবতের বরকত: আত্মজিজ্ঞাসার আলোকে আত্মশুদ্ধির পথ "

🎤 আলোচক 🎤
মুফতী ওয়াহিদুল আলম হাফিঃ
খতীব: মসজিদ আল মাগফিরাহ
রোড-১৮, সেক্টর-৩, উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।

টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক –
https://t.me/muftiwahidulalommagfirah

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

House 9, Road 9/B, Secto 5
Dhaka
1230