12/11/2025
আসুন ব্যবসা শিখি -
ঢাকা সাভারের মিস্ আখি হাতে বানানো সাবান বিক্রি করে। তিনি প্রতি পিস ১৫০ টাকা দামে বিক্রি করতেন। কিন্তু তাকে দেখে উৎসাহিত হয়ে সাভার এলাকায় রুমি নামে একজন এই ব্যবসা শুরু করেন। মিস রুমি নতুন ভাবে বাজারে আসায় তিনি দাম ৫% কমালেন।
প্রশ্ন:
১) সাবানের নতুন দাম কত হলো?
২) দাম কমানোর ফলে বিক্রি ২০% বৃদ্ধি পেল। যদি আগের মাসে তিনি ২০০ পিস বিক্রি করে থাকেন, তাহলে এখন কত পিস বিক্রি হলো?
উদ্যোক্তাদের কাছে থেকে এর উত্তর আশা করছি। ফলাফল এবং ব্যবসায়িক কৌশল আমরা অন্তত ১ দিন পরে কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ্।