Exam Link

Exam Link সব ধরনের জবের প্রস্তুতি।

মনে রাখুন!
02/08/2026

মনে রাখুন!

এক লিটার বোতলজাত পানিতে কমে ২৪ হাজার মাইক্রোপ্লাস্টিক থাকে। যেটা আমাদের শরীরে সরাসরি প্রবেশ করে!ঐদিকে ১০০ গ্রাম টুথপেস্ট...
27/07/2026

এক লিটার বোতলজাত পানিতে কমে ২৪ হাজার মাইক্রোপ্লাস্টিক থাকে। যেটা আমাদের শরীরে সরাসরি প্রবেশ করে!

ঐদিকে ১০০ গ্রাম টুথপেস্টে গড়ে ১২৬ টি মাইক্রোপ্লাস্টিক পাইছে।

যার মধ্যে মেক্মিমাম কুলি করার সাথে সাথে দাত থেকে বের হয়ে যায়।

এ নিয়া দেশে কতো হৈচৈ শুরু হয়ে গেছে! একেকজনের মাথা নষ্ট!

অথচ সকাল থেকে রাত পর্যন্ত হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম,এন্টিবায়োটিক ,আফলাটক্সিন গিলতেছি!

এ নিয়া কারো তেমন কোন মাথাব্যথা নাই!

ভেজাল ঔষধ ,ভেজাল খাবার নিয়া কারো তেমন কোন আলোচনা নাই! মিডিয়ার হৈচৈ নাই।

বিষাক্ত কেমিক্যাল দিয়া তৈরি কসমেটিকস ফর্সা হওয়ার জন্য যেটা ব্যবহার করছি। সেটা নিয়া কারো কোন আলাপ নাই। ব্যবহারও ছাড়ি না কারণ ফর্সা হতেই হবে!

দুই ফোটা দুধ ছাড়া পুরা কেমিক্যাল দিয়া লিটারে লিটারে দুধ খাচ্ছি হুশ নাই। প্রোটিন লাগবেই লাগবে!
নিজেও খাচ্ছি বাচ্চারেও খাওয়াচ্ছি।

টাটকা বিষ industrial রং বিভিন্ন খাবারে গিলতেছি কোন খবর নাই। যতো প্রসেস রঙ্গিন খাবার দেখবেন সবকয়টাতে কৃত্রিম রং! টাটকা বিষ!

যে আমের জুস, লিচুর জুস, মাল্টা, কমলা, আঙ্গুরের জুস বাচ্চাদের গিল্লাচ্ছি যেখানে ফলের বিন্দুমাত্র ছিটাফোঁটা নাই। বাচ্চারে না দিলে একেকজন মা মন খারাপ করে ফেলে! পারে না স্বামীরে ডিভোর্স দিতে এ নিয়া কোন মাথাব্যথা নাই।

গিলাও বন্ধ করে না!

ভেজাল তেল, ভেজাল মশলা গিলছি! খবর নাই।
কম টাকায় পাইলেই একেকজন ১ লিটারের জায়গায় ১০ লিটার কিনি।

অল্প দিনের মুরগী, ইনজেকশন আর কেমিক্যাল গিলানো মোটাতাজা গরু, চাষের মাছ গিলছি খবর নাই।ভাল্লাগে ছাড়তে পারি না! মুখে প্রচুর রুচি!

অতিরিক্ত কীটনাশক দিয়া শাকসবজি চাষ করছি, আবার বহুদিন তরতাজা রাখতে স্পে মারি। এনিয়া মাথা ব্যথা নাই।

কৃষকের টাকা ইনকাম করতেই হবে! ব্যবসায়ীও লাভ করতে হবে!

যে ফলটা খাইবেন সবকয়টাতে স্পে, ফরমালিন মারা!
দুই একটা ফল ছাড়া সবকয়টাতে!

ফুসকা চটপটি ,ফাস্টফুড ,স্টিটফুড দেখলে একেকজন বেহুশ হয়ে যায়!

অথচ কোটি কোটি জীবানু গিলছি! একেকজন খাইতে খাইতে হেপাটাইটিস বিতে মরে যাচ্ছে।

তাও ছাড়তে পারি না! মুখে প্রচুর রুচি!

এটাকেই বলে হুজু***গের বাঙালি!

সামনে দিয়া হাতি গেলে দেখে না আর পিছন দিয়া মশা গেলেও টোপ করে ধরে ফেলে!

অথচ এগুলো নিয়া ঘরে ঘরে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলা উচিত!

সেটা করি না! পড়ে আছি সামান্য টুথপেস্টে নিয়া! একেকজন চিন্তায় মরে যাচ্ছে!

অথচ সামান্য মাইক্রোপ্লাস্টিক রুমে বসে শ্বাসপ্রশ্বাসে নিচ্ছি!!!
Collected

20/04/2026

নিবন্ধন(NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:

১. লেকচারার:কলেজ (নবম গ্রেড)
• মূল বেতন: ২২,০০০/=
• বাড়ি ভাড়া: ২০০০/= ( নেক্সট বাজেট থেকে আরো বেসিকের ৭.৫% বাড়বে )
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বোমোট: ২৪৫০০/=

অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ২৬২৫ টাকা ( নেক্সট বাজেট থেকে আরো বেসিকের ৭.৫% বাড়বে )
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৮১২৫/=

প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ: ৩৭৫০/= ( নেক্সট বাজেট থেকে আরো বেসিকের ৭.৫% বাড়বে )
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ৫৪২৫০/=

২. সহকারী শিক্ষক: স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতন: ১২,৫০০/
• বাড়ি ভাড়া: ২০০০/= ( নেক্সট বাজেট থেকে আরো বেসিকের ৭.৫% বাড়বে )
• চিকিৎসা ভাতা: ৫০০/
সর্বমোট: ১৫০০০/

যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়া: ২০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ১৮৫০০/=

নোট: শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (ষোলো গ্রেড)

• মূল বেতন: ৯,৩০০
• বাড়ি ভাড়া: ২০০০
• চিকিৎসা ভাতা: ৫০০
সর্বমোট: ১২২০০

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫০% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মাসে বেসিকের ১৫% একটা ভাতা দেয়া হয়।

এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

বি.দ্র: চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের।
Achievement Job Programme

11/04/2026

১৯তম/৯ম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ সংগ্রহ আগামীকাল শেষ হচ্ছে।
খুব শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি (সার্কুলার) প্রকাশ করা হবে।

08/04/2026

NUMBER -10
আলহামদুলিল্লাহ, অবশেষে দুই সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি চুক্তি হতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে এক্ষেত্রে ট্রাম্প হুমকি দিয়ে ইরানকে যুদ্ধ বিরক্তিতে রাজি করালেও ইরানের ১০ শর্ত মেনেই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শর্তগুলো হচ্ছে,

১, স্থায়ী ভাবে যুদ্ধ বন্ধ করা।
২, ভবিষ্যতে আর ইরানের উপর আক্রমণ না করার নিশ্চয়তা।
৩, সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, লেবানন সহ।
৪, ইরানের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
৫, হরমুজ প্রনালী খুলে দেওয়া হবে।
৬, নিরাপদে সকল জাহাজ চলাচল করতে পারবে।
৭, সকল ফ্রন্টে যুদ্ধ বিরতি হবে, শুধু এটা ইরানের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না।
৮, ইরানকে ক্ষতিপূরণ হিসেবে জাহাজ থেকে দুই মিলিয়ন ডলার টোল আদায় করতে পারবে।
৯, টোলের টাকা ওমানের সাথে শেয়ার করা হবে।
১০, এই টাকা ইরানের অবকাঠামো পূননির্মান খাতে ব্যয় হবে।

07/04/2026

💝অভিনন্দন💝
৪৭তম বিসিএসের লিখিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

24/02/2026

ষষ্ঠ রোজার ফজিলত সম্পর্কে বলা হয় ফেরেশতাদের সাথে ৭ম. আকাশে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব প্রদান করা হয়।

সুবহানআল্লাহ

19/02/2026

২ দ্বিতীয় রোজার ফজিলত সম্পর্কে বলা হয় রোজাদারের মা -বাবাকে মাফ করে দেওয়া হয়।

সুবহানআল্লাহ

12/02/2026

📘 যারা বিএডে ভর্তি হওয়ার কথা ভাবছেন—এই লেখাটি তাদের জন্য:

প্রথমেই জেনে নিন, বিএড করা যায় কোথায় কোথায় ⤵️
✅ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজে
✅ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলোতে
✅ কিছু সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
⚠️ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনুমোদনের বিষয়টি নিজ দায়িত্বে যাচাই করে নেবেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে বিএডের অনুমোদন নেই, যেমন—
❌ প্রাইম বিশ্ববিদ্যালয়
❌ এশিয়ান বিশ্ববিদ্যালয়
❌ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়
❌ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

🤔 সবচেয়ে বেশি কনফিউশন থাকে কোথায় ভর্তি হবো?
👉 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজ?
👉 বেসরকারি কলেজ?
👉 নাকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়?
চলুন সুবিধা–অসুবিধা একসাথে দেখি ⤵️

🎓 উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU)
✔️ বিএড করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই
✔️ ভবিষ্যতে অডিট বা স্কেল নিয়ে ঝামেলা হয় না
✔️ নিয়ম-কানুন তুলনামূলক সহজ
✔️ খরচ কম 💰

❌ একমাত্র অসুবিধা—
⏳ সময় একটু বেশি লাগে (প্রায় ৩–৪ বছর)

👉 আমার মতে, এটি সবচেয়ে সেফ ও বেস্ট অপশন ✅

🏛 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ
✔️ যারা চাকরি করেন না, তাদের জন্য একদম পারফেক্ট
✔️ খরচ তুলনামূলক কম
❌ চাকরিজীবীদের জন্য বড় সমস্যা—
📌 নিয়মিত ক্লাস করতে হয়
📌 প্রতিষ্ঠান ছুটি নাও দিতে পারে
👉 ফলে চাকরিজীবীদের জন্য এখানে বিএড করা খুবই কঠিন

🏫 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজ
📌 এক বছরে কোর্স বলা হলেও বাস্তবে লাগে ২–৩ বছর
📌 উদাহরণ ⤵️
▪️ ২০২৪ সালের জানুয়ারিতে ভর্তি হওয়া এখনো (২০২৬ সালেও) সনদ পায়নি
▪️ ২০২৫ সালের ভর্তি শিক্ষার্থীদের এখনো প্রথম সেমিস্টার পরীক্ষাই হয়নি
❗ স্পষ্ট কথা—
👉 এখানে ভর্তি হলে সেশন জটের শিকার হতেই হবে
❓ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন
👉 কোথায় ভর্তি হলে ভবিষ্যতে বিএড স্কেল পাবেন?
👉 কোথায় করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না?

08/02/2026

💥 ব্রেকিং নিউজ!
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ!
💎 সুপারিশপ্রাপ্ত: ১,৪৫৭ জন।

Address

Rongpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exam Link posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Exam Link:

Shortcuts

Share

Category