আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ This is the official page of Global Ideal School and College. আদর্শ মানুষ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

16/09/2026
বিজ্ঞানের জ্ঞান, হাতে-কলমে শিক্ষায় নতুন অভিজ্ঞতা আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী...
09/09/2026

বিজ্ঞানের জ্ঞান, হাতে-কলমে শিক্ষায় নতুন অভিজ্ঞতা
আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞান ক্লাসে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করানো হয়।
শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীরা পেঁয়াজের কোষের গঠন সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায়। অণুবীক্ষণ যন্ত্রে ক্ষুদ্র কোষকে নিজ চোখে দেখার আনন্দ ও কৌতূহল তাদের বিজ্ঞান শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তোলে।
“দেখে শেখা, করে শেখা—বিজ্ঞান শিক্ষার আনন্দ এখানেই।”
আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ
জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতায় গড়ে উঠুক আগামীর শিক্ষার্থী।

সৃজনশীলতায় শিক্ষার্থীদের ভাবনার প্রকাশ আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশী...
06/09/2026

সৃজনশীলতায় শিক্ষার্থীদের ভাবনার প্রকাশ
আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল হাতে তৈরি সুন্দর পোস্টার।
পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের ভাবনা, সচেতনতা ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করার এক চমৎকার প্রয়াস। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি এই পোস্টারগুলো তাদের মেধা, কল্পনাশক্তি, সৃজনশীলতা ও পরিবেশ-সচেতনতার সুন্দর বহিঃপ্রকাশ।
শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ড তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শেখাকে আরও আনন্দময় ও কার্যকর করে তোলে।
তাদের এই সুন্দর উদ্যোগ ও প্রচেষ্টার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️
“শিক্ষা হোক সৃজনশীল, চিন্তা হোক মুক্ত, ভবিষ্যৎ হোক আলোকিত।

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল ও নান্দনিক উদ্যোগের একটি সুন্দর মুহূর...
01/09/2026

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল ও নান্দনিক উদ্যোগের একটি সুন্দর মুহূর্ত। 💚
শিক্ষার্থীদের হাতে তৈরি “শিক্ষার্থীর বৈশিষ্ট্য” বিষয়ক পোস্টারে ফুটে উঠেছে একজন আদর্শ শিক্ষার্থীর দায়িত্ববোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা ও সুন্দর চরিত্র গঠনের বার্তা।
শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়—নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
আমাদের প্রিয় শিক্ষার্থীদের এমন সুন্দর সৃজনশীল কার্যক্রম তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। ❤️
“আজকের শিক্ষার্থী, আগামীর আলোকিত ভবিষ্যৎ।

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবে...
30/08/2026

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের হাতে অর্ধ-বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের শিক্ষাজীবনের অগ্রগতি ও সাফল্যের মূল্যায়ন করা হয়।
এসময় প্রভাতি শাখার সম্মানিত প্রধান শিক্ষক শাহানুর বানু শিল্পী ম্যাডাম শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড তুলে দেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
শুধু ফলাফল প্রকাশ নয়, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়কে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।
কৃতী শিক্ষার্থীদের এই অর্জন যেমন আনন্দের, তেমনি অন্য শিক্ষার্থীদের জন্যও এটি একটি অনুপ্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি, প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং পারস্পরিক উৎসাহ ও অনুপ্রেরণার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনাকে বিকশিত করবে।
📖 আজকের সাফল্য আগামী দিনের আরও বড় অর্জনের অনুপ্রেরণা।
যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে—তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানাই।
আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার এই পথচলায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাবে আরও বহুদূর।

সৃজনশীলতায় শিখন, শিখনে সুন্দর ভবিষ্যৎ আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির প্রভাতি শাখার শিক্ষার্থীদের সৃজনশীল হ...
25/08/2026

সৃজনশীলতায় শিখন, শিখনে সুন্দর ভবিষ্যৎ

আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির প্রভাতি শাখার শিক্ষার্থীদের সৃজনশীল হাতে তৈরি “Classroom Rules” পোস্টার।

রঙ, নকশা ও সুন্দর ভাবনার সমন্বয়ে শিক্ষার্থীরা তুলে ধরেছে শ্রেণিকক্ষের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ।

পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি এমন সৃজনশীল কার্যক্রমই গড়ে তোলে দায়িত্বশীল, শৃঙ্খলাবোধসম্পন্ন ও আত্মবিশ্বাসী শিক্ষার্থী।

আমাদের শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ হোক প্রতিদিন, প্রতিটি কাজে।

সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি ও সম্মাননা নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আব্দুস ...
23/08/2026

সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি ও সম্মাননা
নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের সর্বোচ্চ উপস্থিতির অধিকারী সম্মানিত শিক্ষককে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এসময় পুরস্কার গ্রহণ করেন দিবা শাখার প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান তিনি ২০২৩,২০২৪,২০২৫ সালে টানা তিন বছরে সর্বোচ্চ উপস্থিতে হ্যাট্টিক পুরষ্কার অর্জন করেন ।
সম্মানিত শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এ এম ছালাম স্যার এবং পরিচালক এ এস এম জাহিদ হাসান স্যার।
সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতার এই স্বীকৃতি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক।
নিয়মিত উপস্থিতি, নিষ্ঠাবান দায়িত্ব পালন—শিক্ষার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।

সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি ও সম্মাননা নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আব্দুস ...
20/08/2026

সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি ও সম্মাননা
নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের সর্বোচ্চ উপস্থিতির অধিকারী সম্মানিত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এসময় পুরস্কার গ্রহণ করেন দিবা শাখার প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান স্যার ও সিনিয়র শিক্ষক জনাব ইউসুফ খান স্যার এবং সিনিয়র শিক্ষক জনাব হেদায়েত উল্লাহ স্যার।
সম্মানিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এ এম ছালাম স্যার এবং পরিচালক এ এস এম জাহিদ হাসান স্যার।
সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতার এই স্বীকৃতি অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক।
নিয়মিত উপস্থিতি, নিষ্ঠাবান দায়িত্ব পালন—শিক্ষার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।

সম্মাননা ও কৃতজ্ঞতার এক অনন্য মুহূর্ত আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগ...
18/08/2026

সম্মাননা ও কৃতজ্ঞতার এক অনন্য মুহূর্ত
আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক এ এস এম জাহিদ হাসান স্যার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় সহযোগিতায় ছিলেন প্রভাতী ও দিবা শাখার সম্মানিত প্রধান শিক্ষকদ্বয়।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে যাঁদের আন্তরিক অবদান রয়েছে—তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব ২০২৬আনন্দ, উৎসাহ ও সাফল্যের এক বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ...
16/08/2026

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব ২০২৬

আনন্দ, উৎসাহ ও সাফল্যের এক বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, ক্রীড়া নৈপুণ্য ও সাংস্কৃতিক প্রতিভার অনন্য প্রকাশে মুখরিত ছিল পুরো আয়োজন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের পরিশ্রম ও সাফল্যকে জানানো হলো আন্তরিক স্বীকৃতি।
প্রধান অতিথি:
প্রতিষ্ঠানের চেয়ারম্যান — এম এ ছালাম
বিশেষ অতিথি:
প্রতিষ্ঠানের পরিচালক — এ এস এম জাহিদ হাসান
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিনন্দন সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীকে।
তোমাদের অর্জনই আমাদের আনন্দ, তোমাদের সাফল্যই আমাদের গর্ব। ❤️

Address

Campus 1: House# 02, Road# 06, Block# D, Banasree, Rampura
Dhaka
1219

Telephone

+8801912165233

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আব্দুস ছালাম স্কুল অ্যান্ড কলেজ:

Shortcuts

Share

Category