03/05/2025
المفردات الجديدة- ١
١٤٤٦/١١/٤م
📍 .
★العربية من ابرز اللغات الرسمية للامم المتحدة-
★আধুনিক ও ইসলামী শিক্ষা সমন্বয়ে জাতিকে অগ্রসর করা।
03/05/2025
المفردات الجديدة- ١
١٤٤٦/١١/٤م
📍 .
16/09/2024
অদ্য ১৬/৯/২০২৪ইং
বাংলাদেশ আরবী ভাষা ইনস্টিটিউট, ফেনীর উদ্যোগে দারুত ত্বাকওয়া মডেল মাদ্রাসার অডিটোরিয়ামে সীরাতুন্নাবি (সাঃ) শীর্ষক আলোচনা ও আরবী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
আলহাজ্ব মাও. আবদুল কাদের হেলালী
ভাইস-প্রিন্সিপাল, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
হাফেজ মাও. আব্দুল্লা আল মামুন
মাও. আইয়ুব রহমানী
সভাপতিত্ব করেন-
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাও. কামরুল আহছান ভূঁঞা
সঞ্চালনায়-
আব্দুল্লাহ ফারুক ভূঁঞা।
19/12/2023
গতকাল ১৮ ডিসেম্বর Arabic Language Institute, Feni. কর্তৃক আয়োজিত ১১তম " বিশ্ব আরবী ভাষা দিবস" উদযাপিত হয়। উক্ত দিবসের উপর আলোকপাত করেন জনাব, আব্দুল্লাহ আল জাবেদ (তারেক), প্রভাষক-ইসলামিক স্টাডিজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সাবেক কমিশনার জনাব, কামাল উদ্দিন মিন্টু, আব্দুল্লা আল মামুন, খোন্দকার আবদুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান ভূঁঞা, আব্দুল্লাহ ফারুক ভূঁঞা, আশিকুর রহমান, আব্দুল্লাহ বিন হারুন
ঢাকা থেকে অনলাইনে যোগ হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীন জনাব, মাওলানা আব্দুর রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জনাব, শিব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, হাফেজ মাওলানা কামরুল আহছান ভূঁঞা।
26/07/2023
শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত জ্ঞানী-গুনি শিক্ষকেরা, আজ শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবিতে ১৫ দিনের খরা ও মহারোদে অবিরাম রাজপথে আন্দোলনরত। মাননীয় প্রধানমন্ত্রী নিম্নে বর্ণিত বিষয়ে নজর দিলে জাতীয় করনে আর বাধা থাকে না।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিষয়টি ব্যাপক হারে প্রচার করুন এবং দেশ ও জাতীর স্বার্থে বাদশাহ আলমগীরের মত শিক্ষকদের সম্মান করতে দেশের কর্ণধারের প্রতি বিনীত আকুল আবেদন।
(সংগৃহীত).
22/07/2023
অদ্য-২২/০৭/২০২৩ ইং (৩ মহররম ১৪৪৫)
ফেনী মুক্ত বাজার আরবী ভাষা ইনস্টিটিউটের উদ্দোগে আব্দুল্লাহ ফারুক ভূঁঞার সঞ্চালনায় হামদ-নাত ও আরবী কালচার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব, হাফেজ মাওলানা কামরুল আহছান ভূঁঞা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জনাব, Shah Mohammad Yeasin । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহকারী পরিচালক Arif Hossain ও সংগীত পরিচালক Sumon Iqbal , প্রভাষক হাফেজ মাওলানা H Md Nur Hossain । বক্তাগণ আরবী কালচার ও ইসলামিক সাংস্কৃতিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
স্থান- দারুত তাকওয়া মডেল মাদরাসা হল রুম।
✒️এডমিন।
19/07/2023
মহররম মাসের করণীয় ও ফজিলত:-
~সন্ধ্যা থেকে শুরু হয়েছে আরবী নতুন বছরের ১৪৪৫ হিজরি। হিজরির প্রথম মাস মহররম। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবনায় মহররম মাসকে হিজরি বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয়। এ মহররম মাস কী? এ মাসের করণীয় ফজিলতপূর্ণ ইবাদতই বা কী? আবার বর্জনীয় বিষয়গুলোই বা কী?
১. মহররম কী?
~আল্লাহর গণনায়মাস ১২টি। এ ১২ মাসের মধ্যে সম্মানিত হারাম মাস ৪টি। যে মাসগুলোতে যাবতীয় যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাতকে মহান আল্লাহ হারাম ঘোষণা করেছেন। তন্মধ্যে মহররম একটি। এটি হিজরি বছরের প্রথম মাস। যা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবনায় হিজরি বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয়।
২. মহররম মাসের রোজা
~রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো মহররম মাসের রোজা।’ (মুসলিম)
৩. আশুরা কী?
~মহররম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এ দিন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষ্যে ইসলামের আগমনের আগে থেকেই ইয়াহুদিরাও রোজা রাখতেন।
৪. আশুরার রোজা পালন
~রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদিরা এদিন রোজা পালন করছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমরা হজরত মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে অধিক হকদার। তিনি নিজে সেই (আশুরার) দিনের রোজা পালন করলেন এবং সাহাবাদেরকেও (এই আশুরার দিন রোজা) নির্দেশ দিলেন।’ (বুখারি)
৫. আশুরার রোজার ফজিলত
~আশুরার রোজা রাখার ফজিলত অনেক বেশি। এ দিনের রোজা রাখার ফজিলত বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গোনাহ ক্ষমা করে দেবেন।’ (মুসলিম)
৬. মুহররমের ৯ তারিখও রোজা পালন
~রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহুদিদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে ইয়াহুদিরা ১ দিন (আশুরার) রোজা রাখতো। সে কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন।
যেহেতু এ দিন ইয়াহুদিরাও রোজা রাখে সে কারণে তাদের ব্যতিক্রমস্বরূপ ৯ মুহররমও রোজা পালন করা উচিত। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ মহররম দুই দিনই রোজা রাখবো।’ (মুসলিম)
৭. আশুরায় বর্জনীয় আমল
~এ দিনটিকে কেউ কেউ শুধু কারবালার মাতক ও শোকানুষ্ঠান হিসেবে উদযাপন করে থাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হৃদয়বিদারক শাহাদাত দিবস হিসেবে শরীরে আঘাত করতে থাকে; শরীর রক্তাক্ত করতে থাকে; তাজিয়া মিছিল তথা যুদ্ধের সাজ সাজ পোশাকে ঘোড়া সাজিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে; হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম মাজার তৈরি করে রাস্তায় প্রদর্শণীতে নেমে পড়ে; আশুরা উপলক্ষ্যে এসব আয়োজন ও আমল বর্জন করা। এ সব আমলের ব্যাপারে ইসলামের কোনো অনুমোদনই নেই।
তবে এদিন ইবাদত-বন্দেগির পাশাপাশি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা হতে পারে। কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারীদর জন্য দোয়ার অনুষ্ঠানও করা যেতে পারে। ইসলামের বিজয়ের জন্য তাদের ত্যাগ ও অবদান তুলে ধরা এবং মুসলিম উম্মাহর মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলা দোষণীয় নয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মহররম মাসের শিক্ষা ও তাৎপর্য এবং আশুরার ৯ ও ১০ তারিখ রোজা পালনসহ ইসলামের কল্যাণে আশুরার ঘটনাবহূল আলোচনা মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার তাওফিক দান করুন। আমিন।
22/03/2023
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী আরবী ভাষা ইনস্টিটিউটের উদ্দোগে ৬ষ্ঠ তম এ্যারাবিক ব্যাচে ভর্তি চলিতেছে......! এই ব্যাচে স্পেশাল কোর্সে যা থাকছে :
♦️তাজভীদ সহকারে হাতে-কলমে আল কোরআন প্রশিক্ষণ ও রমজানের মাসায়েল।
♦অনুবাদ ও তাহকিক।
♦️মিজান মুনশাইব ও নাহুমীর।
🛑পাঠদান কার্যক্রম: আগামীকাল ২৩/০৩/২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় উদ্বোধনী ক্লাস।
⭕স্থান: ফেনী মহিলা মাদ্রাসা সংলগ্ন, পাঠান বাড়ী রোড়, ফেনী।
✳️যোগাযোগ:
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
০১৮১৯-৭০৩৯৮৯
০১৭৪৬-১৪৯২৯৯
✳️ অদ্য ১৩ জানুয়ারি থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত ভর্তির আহ্বান ।
ইসলামী শিক্ষা উন্নয়নে "এসো আরবী শিখি" শর্ট কোর্সে সকল শাখায় ভর্তির নির্দেশনা :..
⚛️ ২০১৯ সালে ৫ম সমাপনীতে অংশগ্রহণকারী স্কুল/মাদ্রাসার শিক্ষার্থী বর্তমানে যারা হেফ্জ শাখায় উত্তীর্ণ তাদের মধ্যে ২০২৩ সালে অষ্টম শ্রেনীর কিতাব ও আরবী ভাষা প্রশিক্ষণের আগ্রহীদের জন্য ২ কপি ছবি ও পিতা-মাতার এনআইডি ফটোকপি জমা দিবেন।
⚛️ শিক্ষক ও পেশাজীবীদের জন্য দুই মাসের আরবী ভাষা প্রশিক্ষণে ভর্তির আহ্বান।
⚛️ চলতি ২০২৩ সালে স্কুল/মাদ্রাসার নবম শ্রেনীর শিক্ষার্থীদের সহীহ তেলাওয়াত ও আরবী ভাষা চর্চায় দুই মাসের কোর্সে ভর্তির আহ্বান।
🔯 সকল শাখায় ভর্তির জন্য নিম্নে ঠিকানায় যোগাযোগ করুন:
প্রতিষ্ঠাতা পরিচালক:
আরবী ভাষা ইনস্টিটিউট,ফেনী।
ফেনী মুক্ত বাজার,হাফেজ টাওয়ার নিচ তলা।
মোবাইল: ০১৮১৯-৭০৩৯৮৯
হাফেজ সাহেবদের সম্মানে ও আরবী ভাষা চর্চায় বেশি করে শেয়ার করুন।
18/12/2022
বিশ্ব আরবী ভাষা দিবস উদযাপন
অদ্য ১৮ ডিসেম্বর ২০২২ ইং
আরবী ভাষা ইনস্টিটিউট ফেনী কর্তৃক আয়োজিত "বিশ্ব আরবী ভাষা দিবস" উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা কামরুল আহছান ভূঁঞার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আরিফ বিন মুমিনের সঞ্চালনায় ভাষা দিবসের কার্যক্রম পরিচালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপ-পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী, ও মাওলানা ফয়েজ উল্লাহ এবং সুইডেন প্রবাসী আলহাজ্ব মুজিবুর রহমান প্রমুখ।