Govt. Shamsur Rahman College

Govt. Shamsur Rahman College

Share

সরকারি শামসুর রহমান কলেজ সম্পর্কে

21/02/2026

কলেজ বন্ধের বিজ্ঞপ্তি।

21/02/2026

২১ ফেব্রুয়ারি ২০২৬ এর কর্মসূচি

Photos from Govt. Shamsur Rahman College's post 15/01/2026

শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে এক অনন্য অর্জন

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের সীমায় আবদ্ধ নয়—এটি মূল্যবোধ, মানবিকতা ও আলোকিত ভবিষ্যৎ গঠনের এক নিরবচ্ছিন্ন সাধনা। সেই সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় সম্মানিত Atik Rahman স্যার,
সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।
শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে আপনার নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক গৌরবোজ্জ্বল অর্জন। আপনার নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা, আদর্শিক নেতৃত্ব এবং মানবিক গুণাবলিই এই স্বীকৃতির মূল ভিত্তি। আপনি শুধু একজন শিক্ষক নন—আপনি প্রজন্ম গড়ার এক নীরব কারিগর।
এই সাফল্য শুধু আপনার ব্যক্তিগত নয়; এটি আপনার সহকর্মী, শিক্ষার্থী এবং পুরো জেলার জন্য অনুপ্রেরণার এক দীপ্ত উদাহরণ। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া—আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও আরও বৃহৎ পরিসরে জাতি গঠনের তাওফিক দান করুন। আপনার আলোকিত পথচলা আগামী দিনগুলোতেও আমাদের অনুপ্রাণিত করুক—এই কামনাই করি।
অভিনন্দন ও শুভেচ্ছা।









06/11/2025

ডিগ্রী পাস কোর্স ২য় বর্ষ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার সয়মসূচি।

06/11/2025

জরুরী বিজ্ঞপ্তি.

02/11/2025

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

Photos from Govt. Shamsur Rahman College's post 06/10/2025

👍👍

01/08/2025

🎓 ভর্তি চলছে!
সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর-এ একাদশ শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ✅

📚 বিজ্ঞান বিভাগ | ব্যবসায় শিক্ষা | মানবিক | বিএমটি শাখা
🎯 A+ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
🖥️ অনলাইন আবেদন: ৩০ জুলাই থেকে
📅 ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫
🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: www.gsrc.edu.bd

📌 সিট সংখ্যা সীমিত, তাই আজই আবেদন করুন!
📞 ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন নিচের নাম্বারে।

#ভর্তি #একাদশশ্রেণি #ভর্তি_চলছে

29/07/2025

শোকের ছায়া...

সরকারি শামসুর রহমান কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান বিভাগ) মোঃ আবু তাহের স্যার এর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

🖤 একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হারালাম, যিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#শ্রদ্ধাঞ্জলি #শোকাহত

14/05/2025

সরকারি শামসুর রহমান কলেজ মসজিদ।
📷 Raju Ahmed

06/05/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর

সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর-এ বেসরকারি ব্যবস্থাপনায় “অতিথি শিক্ষক” পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি বিধি অনুযায়ী নিম্নবর্ণিত বিষয়ে একজন করে প্রার্থী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

🔹 পদার্থ বিজ্ঞান – ০১ জন
🔹 কৃষি শিক্ষা – ০১ জন

আবেদনকারীর যোগ্যতা:
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)সহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা চার বছর মেয়াদী সম্মান ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করতে অনুরোধ করা হচ্ছে:

📧 ইমেইল: [email protected]

অধ্যক্ষ
সরকারি শামসুর রহমান কলেজ
গোসাইরহাট, শরীয়তপুর

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Gosairhat, Shariatpur
Dhaka
8050