Amdia Krishak Sramik High School

Amdia Krishak Sramik High School আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়

10/09/2025

আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আবু তাহের মোল্লা (তাহের স্যার) রাত আনুমানিক ৮:৪০ এর দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

10/07/2025

আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের এই বছরের এসএসসি রেজাল্ট আগের বছরের তুলনায় ভয়াবহ রকম খারাপ। এটা কোনো আকস্মিক ঘটনা নয়—বরং বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থাপনা, অযোগ্যতা আর দুর্নীতিরই ফল।

বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্ট বোঝা যায়, শিক্ষাদানের মান কতটা নেমে গেছে। যারা শিক্ষকতায় নিযুক্ত, তাদের অনেকের মাঝেই নেই সেই আন্তরিকতা, যত্ন বা শিক্ষার্থী তৈরির দায়বোধ। পাঠদান যেন কেবল একটি আনুষ্ঠানিকতা—আসল লক্ষ্যটা যেন হারিয়ে গেছে।

আরেকটি ভয়ংকর সত্য হলো—যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারাই এখন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী বা কেরানী হিসেবে কর্মরত। অথচ তারাই এখন শ্রেণিকক্ষে পাঠদান করছেন!

এই ব্যক্তিরা শিক্ষক নন, তাদের নেই প্রশিক্ষণ, নেই যোগ্যতা। তবুও তারা শিক্ষার্থীদের পাঠ দিচ্ছেন—এটা কি শিক্ষা নয়, অপশিক্ষা? এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

এছাড়াও, সদ্য পাশ করা, কোনো রকম অভিজ্ঞতা বা প্রস্তুতি ছাড়াই কিছু তরুণকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আনা হচ্ছে। যাদের নিজস্ব দক্ষতাই তৈরি হয়নি, তারা কীভাবে অন্যদের গড়ে তুলবে?

আমরা, আমদিয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে, এই ধ্বংসাত্মক অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

আমরা চাই—
- ঘুষ দিয়ে চাকরি নেওয়া সব অযোগ্য কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক
- শিক্ষকের নাম ব্যবহার করে যারা ক্লাস নিচ্ছে, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক
- যোগ্য, অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক নিয়ে নতুন করে শ্রেণিকক্ষে গঠনমূলক পরিবেশ তৈরি হোক
- বিদ্যালয়ের মান ও মর্যাদা ফিরিয়ে আনা হোক

আমরা নীরব থাকতে পারি না।
ঘুষে নয়, গুণে চাকরি হোক। শিক্ষাকে অপমান নয়, সম্মান দাও

২০২৫ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় এর ২০২৫ সালের এস এস সি পরিক্ষার ফল...
10/07/2025

২০২৫ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।

আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় এর ২০২৫ সালের এস এস সি পরিক্ষার ফলাফল। পাশকৃত সকল শিক্ষার্থীকে অভিনন্দন।

04/12/2024

আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মহান আল্লাহ উনার সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসীব করুক — আমীন৷ শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

আমাদের নতুন বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন সংকট দেখা দিয়েছে। সংকটময় এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়ে...
23/08/2024

আমাদের নতুন বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন সংকট দেখা দিয়েছে। সংকটময় এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে উদ্ভুত বন্যা পরিস্থিতি। আপনারা সবাই অবগত আছেন যে, তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট, বসতবাড়ি, গবাদি পশু, ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। অসংখ্য পরিবার এই মুহূর্তে ঘরছাড়া। বন্যা পরিস্থিতি আরোও অবনতি হওয়ার আশংকা রয়েছে। প্রতি মুহূর্তেই বিপর্যস্ত মানুষের ছবি আমাদের হৃদয়কে ব্যথিত করছে। এই মানুষ গুলো আমাদেরই কারো না কারো ভাই-বোন, কারো না কারো আপনজন। এই ক্ষতিগ্রস্থ মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই মুহূর্তে তাদের উদ্ধারে সর্বাত্তক সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব।

আপনাদের সকলকে সহযোগিতা করার অনুরোধ রইলো।
📌সাহায্য পাঠাবেন যেভাবে:

বিকাশ : (Send Money)
01724436453 (আমিরুল)
01640282864 (অন্তর)

নগদ: (Send Money)
01614520536 (আরিফুল)
01518921682 (অন্তর)

Bank:
Account Name: Md. Shabbir Hossain Antor
Account Number: 1109000056472
Routing Number :130670276
SWIFT code: JAMUBDDH

Jamuna Bank PLC (Beldi Branch)

সার্বিক সহযোগিতায় দাউদপুর ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা।

20/04/2024

চলমান তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খুলবে।

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে গতকাল শুক্রবার দেশজুড়ে তিন দিনের জন্য সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের।

সূত্র: প্রথম আলো

জরুরী নোটিশ ⚠️🚨
16/04/2024

জরুরী নোটিশ ⚠️🚨

এরই মধ্য দিয়ে তোমাদের স্কুল জীবনের ইতি ঘটলো। শেষ থেকেই আবার শুরু হবে তোমাদের জীবনের নতুন পথচলা। তোমাদের সকলের জন্য অনেক ...
11/02/2024

এরই মধ্য দিয়ে তোমাদের স্কুল জীবনের ইতি ঘটলো। শেষ থেকেই আবার শুরু হবে তোমাদের জীবনের নতুন পথচলা। তোমাদের সকলের জন্য অনেক অনেক দুয়া এবং শুভকামনা। তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক এটাই কামনা।

21/12/2023

ব্রেকিং 🔴🔴

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের সবার প্রিয় সম্মানিত শিক্ষক মোস্তফা স্যার অবসরে চলে গেলেন। তাঁর জীবনের ৪০ বছর তিনি আমাদের জন্য উৎসর্গ করেছেন। আজ থ...
05/12/2023

আমাদের সবার প্রিয় সম্মানিত শিক্ষক মোস্তফা স্যার অবসরে চলে গেলেন। তাঁর জীবনের ৪০ বছর তিনি আমাদের জন্য উৎসর্গ করেছেন। আজ থেকে প্রায় ৪০ বছর আগে তিনি এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। হাজারো ছাত্র-ছাত্রীদের পড়িয়েছেন। স্যারের এই মেহনত সবসময় সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাকে সবাই অনেক মিস করবে, স্যার। আপনি সবসময় ভালো থাকুন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক — আমীন।

অভিনন্দন। আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দাউদপুর ইউনিয়নের কৃতি সন্তান হারুন-অর-রশিদ হিমেল ৪১তম বিসিএস...
03/08/2023

অভিনন্দন। আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দাউদপুর ইউনিয়নের কৃতি সন্তান
হারুন-অর-রশিদ হিমেল ৪১তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

মেধাবীদের পরিশ্রম কখনো বৃথা যায়না।সততা ও নিষ্ঠার সাথে নিজেকে পরিচালিত করো । আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দোয়া,ভালোবাসা ও শুভ কামনা নিরন্তর।

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amdia Krishak Sramik High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category