Ilm For Ummah

Ilm For Ummah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ilm For Ummah, Education, Dhaka.

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ🎊 Makhraj & Sifat Intensive course registration open 🎊 আলহামদুলিল্লা...
21/09/2026

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

🎊 Makhraj & Sifat Intensive course registration open 🎊

আলহামদুলিল্লাহ,আমাদের 'ইল্ম ফর উম্মাহ' এর মাখরাজ ও সিফাত ইনটেনসিভ কোর্সের রেজিস্ট্রেশন চলছে।

যারা কোর্সের জন্য অপেক্ষা করেছিলেন রেজিস্ট্রেশন করে ফেলুন ইন শা আল্লাহ্।

মাখরাজ ও সিফাত ইনটেনসিভ কোর্সের বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন 👇
https://www.facebook.com/share/p/1DVGLyqUsj/

🔗 রেজিস্ট্রেশন লিংক 👇:
https://forms.gle/D2Y2hdXb957cvWVd7

রেজিস্ট্রেশন শেষ করে গ্রুপের লিংকের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন।

✔Ilm For Ummah Official Fb page link -
https://www.facebook.com/ilmforummah/

✔Facebook group link-
https://www.facebook.com/groups/2720073601580796/?ref=share_group_link

✔Telegram Channel link -
https://t.me/+BLVk3K0BB6k4ZjM1

✔Telegram discussion group link-
https://t.me/+7x4VYNh_ceEzNzU1

❌Brothers not allowed ❌
✅Only for sisters

🎉 Registration open 🎉✨Makhraj & Sifatatul Huruf intensive course Batch 03✨ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَ...
19/09/2026

🎉 Registration open 🎉

✨Makhraj & Sifatatul Huruf intensive course Batch 03✨

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

📒কোর্স ডিটেইলস
▶কোর্স ডিউরেশন - ১.৫(দের মাস)।
📝কোর্স ইন্সট্রাক্টর -তামান্না খান ( লেকচার ক্লাস)
▶ক্লাসের মাধ্যম -জুম ( লাইভ ক্লাস)
▶ক্লাস রেকর্ড - Available
▶মাশকসহ চেকিং ক্লাস(IFU এর সিলেক্টেড টিচার নিবেন)।
▶ক্লাস রুটিন- সপ্তাহে ৪ দিন।
▶সময়:
👉মেইন ক্লাস: প্রতি শনিবার & রবিবার - সকাল ৬.০০ টা।

👉 চেকিং ক্লাস:
1️⃣ মঙ্গলবার + বৃহস্পতিবার - সকাল ৯.৩০ টা
2️⃣ সোমবার + বুধবার - বিকেল ৪.২০ টা
3️⃣ মঙ্গলবার + বৃহস্পতিবার - সন্ধ্যা ৬.৩০ টা
( যে কোনো একটা টাইম সিলেক্ট করতে পারবেন।)

সিট = ৫০টি।

📌 শর্তাবলী:
♦️ যেহেতু মেইন ক্লাস এর রেকর্ড থাকবে, তাই কোনো কারণে মেইন ক্লাসে এটেন্ড করতে না পারলে পরবর্তী চেকিং ক্লাসের পূর্বে রেকর্ড দেখে ক্লাস শেষ করতে হবে ইন শা আল্লাহ।
✅চেকিং ক্লাসে জয়েন করা বাধ্যতামূলক।

💸 কোর্স ফি ও পেমেন্ট পদ্ধতি 💳
💰 কোর্স ফি: ১২৫০টাকা (এককালীন)

📲 টাকা পাঠানোর মাধ্যম (Only Send Money):
✅ বিকাশ / নগদ: 01943279009
✅ বিকাশ: 01890375977
রেফারেন্স: MS

⭕ কোর্স ফি পাঠিয়ে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/D2Y2hdXb957cvWVd7

◼️রেজিষ্ট্রেশন এর পর করনীয় ⬇️⬇️
১. রেজিস্ট্রেশন ও পেমেন্ট করার পর Ilm For Ummah ফেসবুক পেইজে নক করে পেমেন্টের স্ক্রিনশটটি দিন।

২. উপরে উল্লেখিত সময়ের মধ্যে যে সময়ে চেকিং ক্লাস করতে আগ্রহী সেটি উল্লেখ করবেন।

৩. পেইজ থেকে আপনাকে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া হবে,সেখানে জয়েন করে নিবেন ইন শা আল্লাহ্।
(সবরের সাথে মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করার অনুরোধ রইলো।)

আপনার পরিচিত বোনেদের মেনশন করতে পারেন তাহলে আপনার মাধ্যমে যদি একজন মানুষও শুদ্ধভাবে কুরআন শিখতে পারে, তবে তা আপনার মৃত্যুর পরও উত্তম সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে ইন শা আল্লাহ।

🌳 আমাদের অফিশিয়াল লিংকসমূহ:
🌳IFU page link - 👇👇
https://www.facebook.com/ilmforummah/
🌳Fb group link-👇👇
https://www.facebook.com/groups/2720073601580796/?ref=share_group_link
🌳Telegram Chanel link - 👇👇
https://t.me/+BLVk3K0BB6k4ZjM1
🌳Telegram discussion group link-👇
https://t.me/+7x4VYNh_ceEzNzU1
❌Brothers not allowed ❌
✅Only for sisters ✅

দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা না...
17/09/2026

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

15/09/2026

জ্ঞানী শিশু!
-
১: এক মা তার ঘরের বিভিন্ন দরজার উপরে নেমপ্লেটের মতো করে যিকির লিখে টাঙ্গিয়ে দিয়েছেন। কোনও কামরার দরজায় লেখা ‘সুবহানাল্লাহ কক্ষ’। কোনও কামরার দরজায় লেখা ‘আলহামদুলিল্লাহ কক্ষ’। আরেক কামরার দরজায় লেখা ‘আল্লাহু আকবার কক্ষ’। রান্নাঘরের দরজায় লেখা ‘ইস্তেগফার কক্ষ’। বৈঠকখানার দরজায় লেখা ‘তাহলীল কক্ষ’।

২: মেহমান এলে অবাক হয়। এটা কেন? মায়ের সহাস্য উত্তর,
-আমি আমার সন্তানদেরকে ‘জ্ঞানী’ বানাতে চাই।
-জ্ঞানী বানানোর সাথে, দরজার উপরে এসব লেখার কী সম্পর্ক?
- কুরআন কারীমে প্রকৃত জ্ঞানীকে উলুল আলবাব (أُو۟لُوا۟ ٱلۡأَلۡبَـٰبِ) বা জ্ঞানের অধিকারী বলা হয়েছে। এই জ্ঞানীরা কারা? আল্লাহ তা‘আলাই বলে দিচ্ছেন,

- যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে (আলে ইমরান ১৯১)।

আমি চাই আমার সন্তানরাও সর্বাবস্থায় যিকিরে অভ্যস্ত হোক। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হোক।

৩: এই মা যখন যে কামরায় প্রবেশ করতেন, সন্তানদের শুনিয়ে শুনিয়ে সেই যিকির করতে থাকতেন। সন্তান আর সন্তানদের পিতাও তার দেখাদেখি এই আমলে অভ্যস্ত হয়ে উঠেছে। তাহলীলের কামরায় প্রবেশ করেই শিশুরা সমস্বরে বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের কামরায় প্রবেশ করেই আস্তাগফিরুল্লাহ বলে উঠছে। আস্তে আস্তে এমন হয়েছে, বাড়িতে মেহমান এলে, মেহমান শিশুরাও এ-কামরা ও-কামরায় হুটোপুটি করতে করতে যিকির যিকির খেলা শুরু করে।

৪: সন্তানদেরকে আল্লাহর যিকিরে অভ্যস্ত করে তোলার জন্য এই মায়ের প্রয়াস প্রশংসার দাবি রাখে। মা-ই হলেন সন্তানের প্রথম মাদরাসা।

✍️ উস্তায আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

14/09/2026

শিশুর ছোট্ট বয়সটাই শেখার সেরা সময়। 🤍

কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় দোয়া ও ইসলামের মৌলিক শিক্ষা—শৈশব থেকেই হোক সুন্দরভাবে শেখার শুরু।

আপনার সন্তানকে কুরআনের আলোয় গড়ে তুলতে আজই যুক্ত করুন আমাদের কুরআন শিক্ষা কার্যক্রমে।
ভয়েস: সংগৃহীত

13/09/2026

কুরআন অধ্যয়ন পদ্ধতি
কুরআন মাজিদ কীভাবে পড়ব? কীভাবে বুঝব? কুরআন মাজিদ পড়া ও বোঝার জন্য দুটি বিষয় একসাথে ব্যবহার করতে হবে :
ক. দিল-‘অন্তর’।
খ. দেমাগ-‘বুদ্ধিবৃত্তি’।
কুরআন বোঝার জন্য আমি যতবেশি দিল ও দেমাগ ব্যবহার করব, আমার কুরআন বোঝার মান ও পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকবে। এই হিসাবে কুরআন কারীমের অধ্যয়নকে দুইভাগে বিভক্ত করা যায় :
ক. কুরআনের আকলি মুতালাআ তথা বুদ্ধিবৃত্তিক পাঠ।
খ. কুরআনের কলবি মুতালাআ তথা হৃদয়বৃত্তিক পাঠ।
১. আকলি মুতালাআ মানে, কুরআনের আয়াতগুলো ভালো করে বুঝব। আয়াতে বর্ণিত পয়গাম-বার্তা ভালো করে হৃদয়ঙ্গম করব। এই বার্তা অনুযায়ী বর্তমানে কীভাবে আমল করা যায়, সেটা নিয়ে ভাবব।
২. কলবি মুতালাআ মানে, কুরআন তেলাওয়াতকালে মনে মনে অনুভব করব—আমার প্রতি আল্লাহ তাআলা কতটা মহব্বত রাখেন। তিনি আমাকে কত বেশি ভালোবাসেন, সেটা গভীর হৃদয়ে উপলব্ধি করার চেষ্টা করব। এই কুরআন তিনি আমাকে মহব্বত করেই নাযিল করেছেন। এই কুরআনের প্রতিটি শব্দে তিনি আমার প্রতি গভীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
বই : মাই লাইফ জার্নি উইথ কুরআন

12/09/2026

অস্থির হৃদয়কে প্রশান্ত করতে, দুশ্চিন্তাকে দূরে সরাতে—ফিরে আসুন আপনার রবের দিকে। 🤍
বারবার পড়ুন এই সুন্দর দুআটি—
اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام
অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার কাছ থেকেই শান্তি। আপনি বরকতময়, হে মহিমা ও সম্মানের অধিকারী। 🤲🏻
হয়তো এই ছোট্ট দুআটিই আজ আপনার হৃদয়ের প্রয়োজন।
#দুআ #ইসলামিক_রিমাইন্ডার

أَسْتَغْفِرُ اللَّهَহয়তো আমরা অনেক ভুল করি। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।আজই জিহ্বাকে ইস্তিগফারে অভ্যস্ত ক...
11/09/2026

أَسْتَغْفِرُ اللَّهَ

হয়তো আমরা অনেক ভুল করি। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।
আজই জিহ্বাকে ইস্তিগফারে অভ্যস্ত করি— أَسْتَغْفِرُ اللَّهَ

মিসওয়াক হলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোর একটি। তিঁনি মিসওয়াক করার প্রতি ব...
10/09/2026

মিসওয়াক হলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোর একটি। তিঁনি মিসওয়াক করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তিঁনি বলেছেন, “আমার উম্মতের উপর কষ্টকর মনে না করলে, আমি তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।” (সহীহ বুখারী : ৮৮৭; সহীহ মুসলিম : ৬১২)

একবার চিন্তা করুন– যে আমলটি বাধ্যতামূলক না হওয়ার একমাত্র কারণ ছিল উম্মতের কষ্টের আশঙ্কা, নাহলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের প্রত্যেক সালাতের পূর্বে মিসওয়াকের নির্দেশ দিতেন– সেই আমলটির গুরুত্ব কতটা হতে পারে!

মিসওয়াক যে শুধু মুখ পরিষ্কার করে, তা নয়; বরং এটি এমন একটি আমল, যা মুখকে পবিত্র করে এবং রবের সন্তুষ্টির কারণ হয়। আয়িশা (রা.) হতে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মিসওয়াক হলো মুখ পরিস্কারকারী ও প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায়”। (নাসাঈ : ৫; মুসনাদে আহমাদ : ২৪২০৩)

তাই চেষ্টা করুন– বাজারের এসব ক্ষতিকর টুথপেষ্ট ব্যবহার না করে, অন্তত পাঁচ ওয়াক্ত সালাতের আগে, কুরআন তিলাওয়াতের আগে কিংবা ঘুম থেকে উঠে মিসওয়াক করার অভ্যাস গড়ে তুলতে। এতে আমাদের দাঁত যেমন ভালো থাকবে ও পরিষ্কার হবে, তেমনি সুন্নাহ আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাও হবে।

[উল্লেখ্য– যাইতুন, আরাক বা নিম গাছের মিসওয়াক ব্যবহার করবেন। এগুলো সবচেয়ে ভালো ও উপকারী]

লেখা : মাহমুদুল হাছান

09/09/2026

রাসূল ﷺ বলেছেন—
“যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।”
— সহিহ বুখারি: ৬০১৮

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ilm For Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ilm For Ummah:

Shortcuts

Share

Category