15 minutes applied knowledgement

15 minutes applied knowledgement

Share

Video content creating page for online education, life things and other related issues

Photos from 15 minutes applied knowledgement's post 03/08/2023

Some important mcq for bsc learners..

09/02/2023

আমি এক ছাত্রকে চিনতাম। হল থেকে হেঁটে হেঁটে সে ধানমন্ডি ১৫ তে যেতো টিউশনি করাতে। টিউশনি শেষ করে আবার হেঁটে হেঁটে হলে ফিরতো। তখন হাতে মোবাইল ছিলোনা। তার হাতে থাকতো নোট। হাঁটার সময় সে নোট পড়তো আর হেঁটে টিউশনি করে ভাড়া বাচাতো।

একদিন সে ছাত্রকে পড়াচ্ছে। এমন সময় সে শুনে ছাত্রের পিতা ছাত্রের মাকে বলছেন-
স্যারকে আজ দেখলাম হেঁটে হেঁটে আসছেন।
মা বলছেন- হেঁটে যখন আসতে দেখলে - তখন তুমি ওনাকে রাইড দিলে না কেন?
রাইড দিলাম না কারণ- এতে হয়তো উনি লজ্জা পেতেন বা বিব্রত বোধ করতেন। তাছাড়া, প্রতিদিনতো আমি রাইড দিতে পারবোনা।প্রতিদিন রাস্তায় উনার সাথে আমার দেখাও হবেনা। একটা কাজ করো- আজ থেকে স্যারকে আর রাতে নাস্তা দিবানা। রাতে খাবার খেতে দিবা।

ছাত্রের চোখ অশ্রুসিক্ত হলো। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এরকম অসংখ্য অদেখা অশ্রু আছে । সব অশ্রু শুধু প্রেমঘটিত না। জীবন ঘটিত অশ্রুপাতও আছে।

এক ছাত্রকে চিনতাম। হুট করে বাবা মারা গেলেন। ভাই বোন এগারো জন। সে পরিবারের সবচেয়ে বড় সন্তান। কি করবে সে। সে হলো নৌকার মাঝি। নৌকা বেয়ে বেয়ে সে পরিবারের হাল ধরলো। ভাইবোন সবাইকে শিক্ষিত করালো। সবাইকে বিয়ে সাদি দিলো। মাকে হজ্ব করালো। কিন্তু অসম্ভব মেধাবী হওয়ার পরও তার আর পড়ালেখা হলোনা। ভাই বোন সবার স্বপ্ন বুনে দিতে গিয়ে নিজের সংসার করাও তার হলোনা।

জীবনের কত ঘাত প্রতিঘাতে কত মেধাবীরা এরকম ঝরে পড়ে গেছে, কত মেধাবীরা খেয়া নৌকার মাঝি হয়ে গেছে সেটা কেউ জানেনা। আমরা ম্যুভি,স্পোর্টস, সংগীত জগতের তারকাদের চিনি কিন্তু একেকটি মধ্যবিত্ত পরিবারে পর্দার আড়ালে থাকা এই সব জীবন যোদ্ধা তারকাদের চিনিনা। লড়াই করেও হেরে যাওয়া সংগ্রামী মানুষের কথা কোথাও লিখা থাকেনা।

অসংখ্য ছাত্র আছে যারা গণরুমে রাত কাটিয়ে, গণ শৌচাগারে লাইন ধরে প্রাতঃক্রিয়া শেষ করে এর পর রেডি হয়ে কোনো রকমে কলা রুটি খেয়ে বা না খেয়ে ক্লাসে উপস্থিত হয়। কয়েকদিন আগে ইউ টিউবে একটা ডকুমেন্টারি দেখলাম-একদিকে ছাত্ররা যখন জুমে ক্লাস শিখছে। অন্যদিকে আফ্রিকার হাজারো হাজারো শিশুরা ঘুম থেকে জেগে ওঠে দু তিন ঘন্টা পানির জন্য হাঁটছে।

মোটিভেশন দিতে গিয়ে অনেকেই বলেন- দিনরাততো সবার জন্য চব্বিশ ঘন্টা। ও পারলে নিশ্চয়ই তুমিও পারবে।

জ্বি-না। যে ছাত্রটি হেঁটে হেঁটে টিউশনিতে যায় আর যে প্রাইভেট কারে ক্যাম্পাসে যায় তাদের চব্বিশ ঘন্টা সমান না। যে ছাত্রটি গণশৌচাগারে লাইন ধরে প্রাতঃক্রিয়া শেষ করে কোনো রকমে কলা রুটি মুখে গুজে ক্লাসে যায় আর যে ঘুম থেকে জেগে ওঠে ডাইনিং টেবিলে খাবার রেডি পায় তাদের চব্বিশ ঘন্টা সমান না।

যে শিশুটি পানির জন্য প্রতিদিন দু তিন মাইল হাঁটে আর যে শিশুটি ঘরে বসে অনলাইন দুনিয়ার নানা জ্ঞান বিজ্ঞানের জগতে হাঁটে তাদের চব্বিশ ঘন্টা সমান না। অসম্ভব মেধাবী হওয়ার পরও জীবন চালানোর প্রয়োজনে যাকে খেয়া নৌকার মাঝি হতে হয় আর যে আনন্দের জন্য খেয়া নৌকায় চন্দ্রিমা রাত উদযাপন করে তাদের চব্বিশ ঘন্টা সমান না।

ডিসকভারির ডকু আছে। একটা ফিশ ট্যাংকে একটা শার্কের যেখানে বড়জোড় আট ইণ্চি গ্রোথ হয়। সেখানে সমূদ্রে একটা শার্কের গ্রোথ হয় আট ফুট। এখানে, শার্কের দোষ না। দোষ হলে পানির, পানির ট্যাংকের, শার্কের বেড়ে ওঠা পরিবেশের।

"সবার জন্য সমান চব্বিশ ঘন্টা" এটা কেবল মাত্র ঘড়ির কাটার ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের জীবনের ক্ষেত্রে না। একেক জীবনের গল্প ও ভাই একেক রকম। একই গজ ফিতা দিয়ে ভূমি মাপা যায় । কিন্তু মানুষের জীবন মাপা যায়না।

13/01/2023

একজন ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন?

Khurram Bahadur


বর্তমান পৃথিবীর যুগে প্রফেশনাল মানুষের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স এবং মূল্যবোধের বিশেষত্ব একটি তুলনাবাচক প্রয়োজনীয় স্কিল হয়ে দাড়িয়েছে। কথার সৃজনশীলতা প্রফেশনাল ক্যারিয়ারের উন্নতির একটি মোক্ষম অস্ত্র।
এখন ইন্টারভিউতে দেখা যায় টেক্সটাইলের খুঁটিনাটি বিষয় ছাড়াও অনেক ধরণের প্রশ্ন করা হয় যার মাধ্যমে আপনার মূল্যবোধের বিশেষত্ব যাচাই করা হয়।
এর মধ্যে সবচেয়ে সাধারণ প্রশ্ন :

"Tell something about yourself"

তাই এই ব্যাপারে কিছু বলব যাতে নিজের মূল্যবোধের বিশেষত্ব কিভাবে ভালভাবে দেওয়া যায়; আমার নিজ থেকে আইডিয়া শেয়ার করলাম।

▶️ বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বিভিন্ন রকম হতে পারে। কোথাও প্রথমে টেক্সটাইলের উপর খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তবে যেখানেই যান শেষে একটা টার্নিং পয়েন্ট হল ইংরেজিতে 'নিজ' সম্পর্কে কিছু বলা। এইটা যে কোন ফ্রেশারকে যাচাইয়ের মোক্ষম অস্ত্র।
তাই এখানে আমার মতে যেটা বলা প্রয়োজন সেটা আমার মতে শেয়ার করছি :

▶️ প্রথমে তো নিজের নাম পরিচয় তো সবাই বলবেই কিন্তু As I'm an Engineer সে হিসেবে আমার মধ্যে কি থাকা প্রয়োজন :

✔️ 1. Integration of knowledge: এখানে Integration বলতে যেটা বুঝাতে চাই সেটা হল পূর্ববর্তী কোন ডাটা বা জ্ঞান থেকে নতুন কোন জিনিস উপলব্ধি করা। যেমন অনেকে রম্য রসিকতার একজনের সাথে অন্যের চেহারার সদৃশ বা অন্য কিছুর তুলনা কর।

আরও একটা উদাহরণ দেই আমি যখন warp knitting আর weft knitting এর স্থিতিথাপকতার তুলনার ব্যাখ্যা দিই তখন তাদের নিটিংয়ের গঠনের উপর ভিত্তি করে বলের উপাংশের মানকে ত্রিকোণমিতিক ডাটা ব্যাবহার করে ব্যাখ্যাটা পাই।

তার মানে আমাদের নিজের মধ্যে যে নোলেজটা আছে সেটা আমি কাজের মধ্য দিয়ে তুলনামূলকভাবে অনুধাবন করতে পারি। যেটা পৃথিবীর যে কোন ইন্জিনিয়ারের মধ্যে থাকা প্রয়োজন এবং সেটা আমার মধ্যে আছে।

✔️ 2 . Vision: যে কোন কর্মজগতে vision থাকাটা জরুরী। আমি আমার কর্মজগতে কিভাবে আমার এবং আমার কর্মখেত্রের উন্নতি হয় সেই লখ্খ্য নিয়ে কাজ করতে চাই।

✔️ 3. I want to be helpful for all: এবং আমি আমার কর্মজগতে সবার জন্য সহযোগী হয়ে কাজ করতে। যাকে বুঝায়, "I want to be a leader but not a boss".

কেউ চাইলে এর থেকে ভাল কিছু বলতে পারে। এই ধরণের প্রেজেন্টেশনগুলো আমাদের ভার্সিটি লাইফ থেকে প্র্যাকটিস করা দরকার

27/09/2022

আমাদের জীবনের সমীকরন

Photos from 15 minutes applied knowledgement's post 10/09/2022

#মজারছলেphysics

উদাহরণ দিয়ে জড়তার ভ্রামক ব্যাখ্যা

Khurram Bahadur

আমরা বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্ররা জড়তার ভ্রামকের কথা শুনেছি। আজ একটা স্ক্র ঘুরানোর সময় তার সাথে একটা হিসেব নিকাশের মিল দেখাব।

আমরা জানি কোন বস্তুর জড়তার ভ্রামক তার ভরেরবন্টন এবং তার ঘূর্ণন অখ্হের ব্যাসার্ধ্যের উপর নির্ভর করে। স্ক্র ঘুরানোর রেঞ্জ এর মধ্যে দেখা যায় একপাশ বড় এবং আরেকপাশটা ছোট থাকে।

এখন স্ক্র টাইট করার হিসেব টা দেখা যাক,

রেঞ্জ এর বড় দিকের ব্যাসার্ধ্য= R
স্ক্র এর কৌণিক বেগ=₩
তাহলে ভ্রামক= m×R₩.........1
এবং রেঞ্জ এর ছোট দিকের ব্যাসার্ধ্য= r

তাহলে ভ্রামক=m× r₩.......2

1নং থেকে 2নং বিয়োগ করে পাই,
প্রথম ভ্রামক - দ্বিতীয় ভ্রামক = m×R₩- m×r₩......3
এই সমীকরণের মান শূন্য হলে স্ক্রটি পরিপূর্ণভাবে টাইট হবে আর ঋণাত্নক হলে প্যাচ ছুটে যাবে।।।

04/09/2022

আপনাকে বেঁচে থাকতে হলে অবশ্যই মানুষের জন্য সার্ভিস দিয়ে বেচে থাকতে হবে (প্রতিষ্ঠিত হন বা না হওয়া অবধি)

প্রথম কন্টেন্ট "How to deal with loneliness " নিয়ে।
এটা মোটিভেশনাল টাইপ কন্টেন্ট। আশা করি পুরোটা শুনবেন।


Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Manda
Dhaka
1214