18/03/2026
ইতিহাসের হিসেব শুরু হওয়ার পূর্বে মানুষ যে দিন থেকে পাথর কেটে হাতিয়ার বানাতে শুরু করে সেদিন থেকেই একটি নতুন যুগের যাত্রা শুরু হয়। ঐতিহাসিকগণ এঁকে প্রাগৈতিহাসিক যুগ বলেন । এই যুগের মানুষরা পশু শিকারের জন্য ছবি আঁকতো। তারা বিশ্বাস করতো শিকারের পশুর তীরবদ্ধ ছবি আঁকলে পশুটি শিকারের সময় মারা যাবে অথবা পশুর প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এই বিশ্বাস থেকেই তারা শিকারে যাবার আগে যে পশুটি শিকার করতে চায় সেই পশুর বা প্রাণীর তীরবদ্ধ ছবি আঁকতো। যেমন: বল্গা হরিণ, ম্যামথ, ঘোড়া, ষাড়, পাখি, সিংহ, প্যানথার, গন্ডার প্রভৃতি। ইতিহাসবিদগণের মতে তাদের এই বিশ্বাস থেকেই ছবি আঁকার যাত্রা শুরু হয়।
বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ছবি আঁকার কাজ তাঁরা করতো । গুহার দেয়ালে আঁকার জন্য এরা রং তৈরি করেছিল বিভিন্ন উপায়ে । লাল ও হলুদ মাটির খন্ড গুড়ো করে পশুর চর্বির সাথে মিশিয়ে লাল ও হলুদ রং তৈরি করতো। পশুর রক্ত, কয়লা, আগুনের শিখা দিয়ে কালি তৈরি করতো। নীল পাথর দিয়ে নীল রং বানিয়ে কাজ করতো । বিভিন্ন রকম নল ও পশুর লোম দিয়ে তুলি বানাতো।পশুর চওড়া হাড় ও পাথর রং রাখার পাত্র হিসেবে ব্যবহার করতো ।
পরবর্তিতে মানুষ কৃষি কাজ করতে শেখে এবং গুহা ছেড়ে সমতল নদীর দিকে বসতি গড়তে শুরু করে। এভাবে সভ্যতা বিকাশের সাথে সাথে ছবি আঁকার বিকাশও হতে থাকে । এভাবেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই শুরু হয় ছবি আঁকার যাত্রা যা এখনো অবিরাম চলছে এবং চলবে।
আধুনিক সময়ে এসে আমরা চাই আধুনিক স্টাইলে ঝামেলাহীনভাবে ড্রয়িং শিখতে। তাই মাস্টার একাডেমি বাংলাদেশের Basic Drawing and Sketching কোর্সে এনরোল করে সহজেই শিখে ফেলুন ড্রয়িং। এনরোল করতে ক্লিক করুন https://diana.cx/sketch এই লিংকে।