আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল

আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল, School, Brahmanbaria, Dhaka.

22/07/2025
10/07/2025

SSC পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ সকলকেই আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সদ্য যোগ দেওয়া একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন। সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন...
02/07/2025

সদ্য যোগ দেওয়া একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন। সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন নীল রঙের সালোয়ার কামিজ পরা একটি ছাত্রীকে। মেয়েটির দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, "এই যে নীল জামা, তোমার নাম কী?""

মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, "রেশমি, স্যার।"

শিক্ষক অত্যন্ত কড়া গলায় বললেন, "তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও! ভবিষ্যতে কখনও যেন তোমার মুখ না দেখি আমি।"

সারা ক্লাস মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রেশমি হতবাক হয়ে বলল, "স্যার, আমি তো কোনো দোষ করিনি। তাহলে আপনি আমার সাথে এমন করছেন কেন?"

শিক্ষক গর্জে উঠলেন, "আমি এক কথা দ্বিতীয়বার বলি না। চুপচাপ ক্লাস ছেড়ে বেরিয়ে যাও।"

রেশমি আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। বাকি ছাত্রছাত্রীরা হতচকিত হয়ে তাকিয়ে রইল, কিন্তু কেউ মুখ খুলল না।

এরপর শিক্ষক একটু থেমে গম্ভীর স্বরে বললেন, "বল তো, আইন কেন তৈরি করা হয়?"

একজন বলল, "সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য।"
আরেকজন বলল, "যাতে কেউ অন্যায়ের শিকার না হয়।"
তৃতীয়জন বলল, "রাষ্ট্রের প্রতি বিশ্বাস রাখার জন্য।"
চতুর্থজন বলল, "সবাই যেন ন্যায্য বিচার পায়।"

শিক্ষক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তোমরা ঠিক বলেছ।"

তারপর তিনি আবার বললেন,
"তোমাদের কি মনে হয় না কিছুক্ষণ আগে আমি রেশমির সাথে অন্যায় করেছি?"

সবাই চুপ, কেউ কিছু বলার সাহস পেল না।

শিক্ষক কৈফিয়ত দেবার ভঙ্গিতে বললেন, "হ্যাঁ, আমি রেশমির সঙ্গে স্পষ্টভাবে অবিচার করেছি। কিন্তু প্রশ্ন হলো, তোমরা কেউ কিছু বললে না কেন?"

তিনি পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিজেই নিজের প্রশ্নের জবাব দিলেন, "কারণ তোমরা ভাবলে, এটা তো আমার সঙ্গে হয়নি! তাহলে আমি কেন কিছু বলব?"

শিক্ষক দৃঢ় স্বরে বলে চললেন, "এই মানসিকতাই একদিন তোমাদের বিপদের কারণ হবে। আজ যাকে নিঃশব্দে অবিচারের শিকার হতে দেখলে, আগামীকাল সেই অবস্থায় যদি তোমরাও পড়, সেদিনও কেউ তোমাদের পাশে দাঁড়াবে না।"

সারা ক্লাস নীরব, সবাই মাথা নিচু করে আছে। কেউ মুখ তুলে তাকাতে পারছে না।

শিক্ষক একটু বিরতি দিয়ে বললেন, "আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম, যা তোমরা বছরের হাজারটা ক্লাস করেও হয়তো পেতে না। আজকের শিক্ষা জীবনের জন্য। সব সময় মনে রেখো, অন্যায়ের প্রতিবাদ না করলে তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও। চুপ থাকা মানেই সম্মতি দেওয়া। তাই যেখানেই অন্যায় দেখো — যার সঙ্গেই ঘটুক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও।"

শিক্ষা: অন্যায়ের প্রতিবাদ না করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ন্যায়ের পথে থেকে সাহসের সাথে নিপীড়িতের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম।

মা স্ট্রোক করেছে, দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে।
26/06/2025

মা স্ট্রোক করেছে, দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে।

16/05/2025
09/04/2025

আগামীকাল শুরু হচ্ছে SSC পরীক্ষা-২০২৫ 🥰

সকল পরীক্ষার্থীর জন্য রইলো শুভ কামনা ও দোয়া । 🤲

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেক...
05/03/2025

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেকেরই হয়। তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে সহজেই স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক পরীক্ষার জন্য মেমোরি বাড়ানোর ৮টি অনন্য উপায়।

১. শুধু পড়লেই হবে না, মনে রাখার জন্য স্মার্টভাবে নোট নিতে হবে। রঙিন মার্কার দিয়ে মূল পয়েন্ট হাইলাইট করা, গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে ফ্ল্যাশকার্ড তৈরি করা বা নিজেই তথ্যগুলো সংক্ষেপে লিখে নিলে মনে রাখতে সহজ হয়।

২. বড় বড় অধ্যায় মুখস্থ করতে গিয়ে জট পাকিয়ে গেলে ‘মাইন্ড ম্যাপ’ কৌশল ব্যবহার করুন। এতে মূল বিষয়কে কেন্দ্র করে শাখা-প্রশাখার মতো তথ্য সংযুক্ত করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়, যা দ্রুত মনে রাখতে সাহায্য করে।

৩. যদি মনে রাখতে চান, তাহলে অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। পড়া শেষ করে বন্ধুকে বা পরিবারের কাউকে বুঝিয়ে বলুন। এটি মস্তিষ্ককে তথ্য প্রসেস ও সংরক্ষণে সহায়তা করে।

৪. কোনো কঠিন তথ্য সহজে মনে রাখতে ছন্দ, গল্প বা সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারেন। যেমন, ইংরেজি শব্দ মনে রাখার জন্য তার সাথে মিলিয়ে বাংলা কোনো মজার শব্দ তৈরি করতে পারেন।

৫. ঘুমের অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে তথ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি। পরীক্ষার আগে রাতে জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নেওয়া বেশি কার্যকর।

৬. একটানা দীর্ঘক্ষণ পড়ার চেয়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মস্তিষ্ক ভালোভাবে তথ্য ধরে রাখতে পারে। ২৫-৩০ মিনিট পড়ার পর ৫-১০ মিনিট বিরতি নিন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে।

৭. স্মৃতিশক্তি বাড়াতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, বাদাম, ডার্ক চকলেট, সবুজ শাক-সবজি, ফল ইত্যাদি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

৮. মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন ও হালকা ব্যায়াম করুন। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়, যা পড়া মনে রাখতে সহায়ক।

পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে এই কৌশলগুলো অনুসরণ করলে পড়া যেমন সহজ হবে, তেমনি আত্মবিশ্বাসও বাড়বে। তাই এখন থেকেই এগুলো অভ্যাসে পরিণত করুন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করুন!

28/02/2025

আগামীকাল শনিবার প্রথম তারাবি আলহামদুলিল্লাহ্ 🤲

Address

Brahmanbaria
Dhaka

Telephone

+8801768650547

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আলীনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল:

Shortcuts

Share

Category