Madrasatut Taky Al-Islamiah মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Madrasatut Taky Al-Islamiah মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ

Madrasatut Taky Al-Islamiah মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ কুরআন সুন্নাহ ও আধুনিক শিক্ষার সমম্বয়ে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আগামীকাল আমাদের মাদরাসায় যাদের আগমন ঘটবে।শায়খ আলী হাসান ওসামা। শায়খ রেজাউল করিম আবরার। শায়খ মুহাম্মাদ আলী। শুভেচ্ছান্তে-...
20/09/2026

আগামীকাল আমাদের মাদরাসায় যাদের আগমন ঘটবে।
শায়খ আলী হাসান ওসামা।
শায়খ রেজাউল করিম আবরার।
শায়খ মুহাম্মাদ আলী।

শুভেচ্ছান্তে-
শায়খ ইয়াহইয়া তাকী

সময়- সকাল ৭ ঘটিকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

স্থান - মাদরাসা অডিটোরিয়াম।

বিশেষ দ্রষ্টব্য- মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা আছে।

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ আমাদের মাদরাসার ইসলামিক কনফারেন্স ২০২৬ উপস্থিত থাকবেন দেশবরেণ্য স্কলারসগন।👉শায়খ আলী হাসান ওসামা...
09/09/2026

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬
আমাদের মাদরাসার ইসলামিক কনফারেন্স ২০২৬
উপস্থিত থাকবেন দেশবরেণ্য স্কলারসগন।

👉শায়খ আলী হাসান ওসামা।
👉শায়খ মুহাম্মাদ আলী।
👉শায়খ রেজাউল করিম আবরার।

শুভেচ্ছান্তে- ইয়াহইয়া তাকী
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল- মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ।

সকল অভিভাবক এবং সুধীজন দের দাওয়াত রইলো।

মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ'র উদ্যোগে আয়োজিত ইসলামিক কনফারেন্স ২০২৬আগামী ২১ শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৭ ঘটিকা থেকে ...
06/09/2026

মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ'র উদ্যোগে আয়োজিত ইসলামিক কনফারেন্স ২০২৬
আগামী ২১ শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৭ ঘটিকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলবে...।

উপস্থিত থাকবেন -
শায়খ আলী হাসান ওসামা।
শায়খ রেজাউল করিম আবরার।
এ ছাড়াও আরও দেশবরেণ্য স্কলারসগন উপস্থিত থাকবেন।

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

শুভেচ্ছান্তে- শায়খ ইয়াহইয়া তাকী
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল: মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ।

ঠিকানা- পলাশবাড়ী পশ্চিম পাড়া, মন্ডল কলোনী,কবরস্থান রোড,আশুলিয়া,সাভার,ঢাকা।

06/09/2026

⚽ পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও আমাদের ছাত্ররা সেরা! 🏆
শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি খেলাধুলার মাঠেও আমাদের ছাত্রদের এই সাফল্য সত্যিই আনন্দের ও গর্বের। ❤️
শৃঙ্খলা, পরিশ্রম আর প্রতিভার সমন্বয়েই এগিয়ে যাবে আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ।
#আমাদের_ছাত্ররা_সেরা #পড়ালেখা #খেলাধুলা #মাদরাসা_জীবন #সাফল্য

আজ আমাদের মাদরাসায় মেহমান হয়েছিলেন শাায়খ এম.হাসিবুর রহমান।
01/09/2026

আজ আমাদের মাদরাসায় মেহমান হয়েছিলেন শাায়খ এম.হাসিবুর রহমান।

আজ মালয়েশিয়ায়🇲🇾 ডা: জাকির নায়েকের সাথে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ ইয়াহইয়া তাকীর সাক্ষাৎ হয়েছে। দীর্ঘ...
26/08/2026

আজ মালয়েশিয়ায়🇲🇾 ডা: জাকির নায়েকের সাথে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ ইয়াহইয়া তাকীর সাক্ষাৎ হয়েছে।
দীর্ঘ আলাপচারিতায় নানাবিধ বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
আল্লাহ তাআলা এই সফর কে বারাকাহ পূর্ণ করুক।

ছাত্রদের পড়ালেখার পাশাপাশি তাদের মন মানসিকতা প্রফুল্ল ও সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করে ...
24/08/2026

ছাত্রদের পড়ালেখার পাশাপাশি তাদের মন মানসিকতা প্রফুল্ল ও সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করে থাকি।
এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আমাদের ছাত্রদের একটি সুন্দর ফুটবল খেলার আয়োজন হয়।
আমাদের ছাত্ররা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে সেই খেলাধুলায় অংশগ্রহণ করে এবং সুন্দর খেলা উপহার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পুরস্কারও অর্জন করে।
সেই আনন্দঘন আয়োজনের দু-একটি ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি।
তবে আমাদের এই সকল আয়োজনের অন্যতম শর্ত হলো—ছাত্রদের পড়ালেখা ও নিয়মানুবর্তিতা ঠিকঠাক থাকা।
পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে আমাদের ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটুক—এটাই আমাদের প্রত্যাশা।

আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্রকে সুস্থতার সঙ্গে ইলমে দ্বীনের শিক্ষা সুন্দরভাবে অর্জন করার এবং জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।

24/08/2026

ছুটিতে যাওয়ার আগে প্রিন্সিপাল সাহেবের গুরুত্বপূর্ণ নসিহত
নসিহত ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব ছুটি ঘোষণা করেন। একইসঙ্গে ছুটির দিনগুলোতে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে কীভাবে সময় কাটাবে এবং কীভাবে আদব-আখলাকের সঙ্গে চলবে—এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী নসিহত করেন।
তিনি বিশেষভাবে বলেন, মাদরাসায় যেমন আদব, শৃঙ্খলা ও সুন্দর আচরণের সঙ্গে চলতে হয়, তেমনি বাড়িতেও ছোট-বড় সবার সঙ্গে সুন্দর ও নম্র আচরণ করতে হবে। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করতে হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে কথা বলতে হবে।
বিশেষ করে পিতা-মাতার খেদমত, তাঁদের সঙ্গে নম্রতা ও ভদ্রতার সঙ্গে কথা বলা এবং তাঁদের কোনো বিষয়ে কষ্ট না দেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। কারণ পিতা-মাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও জীবনের বরকত।
তিনি আরও বলেন, ছুটিতে গিয়েও একজন মাদরাসার ছাত্র যেন তার আদব, শিষ্টাচার ও পরিচয় ভুলে না যায়। পোশাক-পরিচ্ছদ, চলাফেরা, কথাবার্তা—সবকিছুতেই যেন ইসলামী আদবের প্রকাশ ঘটে।
এর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো এবং সম্ভব হলে জামাতের সঙ্গে আদায় করা, কুরআন তিলাওয়াত করা, দ্বীনি আমল ও ইবাদতের প্রতি যত্নবান হওয়া এবং ছুটির সময়কে অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করার জন্যও বিশেষভাবে নসিহত করেন।
ছুটি মানে দ্বীনি আমল ও আদব থেকে ছুটি নয়।
বরং মাদরাসায় শেখা সুন্দর আচরণ, আদব-আখলাক ও আমলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করারই একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আল্লাহ তায়ালা আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের নসিহতগুলোকে কবুল করুন এবং আমাদের সকল ছাত্রকে আদব-আখলাক, ইলম ও আমলের ক্ষেত্রে উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন। আমিন।

৮ দিনের আন্তর্জাতিক সফরে মালয়েশিয়া 🇲🇾এবং ব্রুনাই দারুস সালামের 🇪🇨 উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্র...
23/08/2026

৮ দিনের আন্তর্জাতিক সফরে মালয়েশিয়া 🇲🇾
এবং ব্রুনাই দারুস সালামের 🇪🇨 উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ ইয়াহইয়া তাকী এবং বিশিষ্ট স্কলারস শায়খ এম.হাসিবুর রহমান।
আল্লাহ তায়া’লা উভয়ের সফর নিরাপদ করুক।

22/08/2026

📖 হিফয বিভাগের পরীক্ষা চলমান 📖
দীর্ঘ মেহনত ও অধ্যবসায়ের পর মাদরাসাতুত তাকী আল ইসলামিয়াহ-এর প্রিয় হিফয বিভাগের ছাত্ররা আজ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আল্লাহ তাআলা তাদের মেহনত কবুল করুন, পরীক্ষায় সফলতা দান করুন এবং কুরআনকে তাদের জীবনের নূর হিসেবে কবুল করুন। আমিন।

Address

Ashulia Savar
Dhaka

Telephone

+8801953455281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatut Taky Al-Islamiah মাদরাসাতুত তাকী আল-ইসলামিয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category