Common Law Academy

Common Law Academy

Share

ল' সাবজেক্টের পূর্ণাঙ্গ গাইডলাইনের একমাত্র প্ল্যাটফর্ম
ভিজিট করুনঃ www.commonlaw.academy

28/05/2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের নির্দেশে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি না দিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরল প্রজাতির এ মহিষটিকে সংরক্ষণের জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

বুধবার কেরানীগঞ্জ থেকে মহিষটিকে থানায় নেওয়ার পর সরকারিভাবে চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল হওয়ায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছুটা মিল থাকার কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পাওয়া এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।

27/05/2026

কমন ল' একাডেমির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

27/05/2026

ঈদ এলেই এক শ্রেণীর অসাধু চক্র হাটের ভিড় আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বাজারে ছড়িয়ে দেয় কোটি কোটি টাকার জাল নোট। কিন্তু আপনি কি জানেন, এই জাল টাকা ছাপানো বা ছড়ানোর অপরাধের শাস্তি কতটা ভয়াবহ? চলুন জেনে নিই...

27/05/2026

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়।

মঙ্গলবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে এবং বিচারক ও আইনজীবীর সংখ্যা কম হওয়ায় মামলার জট বাড়ছে। এসময় আলোচিত রামিসা হত্যা মামলায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

26/05/2026

কোরবানির পশু কেনার সময় মুখে মুখেই আমরা পশুর সম্পর্কে বিস্তারিত শুনি। ওজন কত, মাংস কতটুকু হবে, দাম কত ইত্যাদি। মৌখিক ভাবেই চূড়ান্ত মূল্য নির্ধারণ করে পাওনা মিটিয়ে পশু নিয়ে সবাই বাড়ি ফিরি। কিন্তু এই মৌখিক আলাপ যে Contract Act এর ভাষায় এক প্রকার বৈধ চুক্তি তা কী আমরা সবাই জানি? চলুন আইনের ভাষায় জেনে নিই এই মজাদার ঘটনার বিস্তারিত...

26/05/2026

আজ ৯ই জিলহজ ‘আরাফার দিন’ বা ‘ইয়াওয়ামে আরাফা’। আত্মশুদ্ধি ও ক্ষমার এই বরকতময় দিনে কবুল হোক সবার প্রার্থনা।

26/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেছেন।

25/05/2026

সঠিক উত্তরটি জানাও...

25/05/2026

সারাদেশে ৭২ জন বিচারককে অবকাশকালীন সময়ে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারকদের ভ্যাকেশন জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

২৪ মে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় এসব বিচারক দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, ভ্যাকেশন জজরা জরুরি ফৌজদারি ও দেওয়ানি মামলা গ্রহণ ও শুনানির পাশাপাশি শিশু আদালতের কার্যক্রমও পরিচালনা করতে পারবেন। এছাড়া তারা সরকারি গাড়ি, ভাতা ও প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধাও পাবেন।

24/05/2026

ঈদের সুন্দর পাঞ্জাবি অর্ডার করে পেয়েছেন লুঙ্গি আর থ্রি-পিস অর্ডার করে পেয়েছেন গামছা!!! অনলাইন কেনাকাটায় এমন প্রতারণার খবর নতুন না। তবে এমন ঘটনা আপনার সাথে ঘটলে আপনার করণীয় কি হবে চলুন জেনে নিই...

24/05/2026

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে নিতে ভর্তি সহায়তার আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। “ভর্তি সহায়তা নীতিমালা ২০২৬” অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের যথাক্রমে ৪ হাজার, ৬ হাজার ও ৮ হাজার টাকা সহায়তা করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ই-অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। আবেদনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশপত্র, শিক্ষাসনদ, জন্মনিবন্ধন, এনআইডি, ব্যাংক তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, একাদশ বা আলিম প্রথম বর্ষ এবং স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে। এতিম, প্রতিবন্ধী, নিম্নআয়ের পরিবারের সন্তান ও অন্যান্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka