𝐑𝐏𝐇 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 ツ

𝐑𝐏𝐇 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 ツ

Share

* RPH SCHOOL *

শিক্ষা মূলক একটি পেইজ

RPH SCHOOL
#RPHSCHOOL
#rphschool
#আরপিএইচস্কুল

18/07/2025
18/05/2025

একজন ছেলে ছিল খুবই রাগী। সে সামান্য কিছু হলেই রেগে যেত এবং আশেপাশের মানুষদের ওপর তীব্র ভাষায় চিৎকার করত।

তার এই আচরণে পরিবার ও বন্ধুবান্ধব বিরক্ত হয়ে পড়েছিল। একদিন ছেলেটির বাবা তাকে একটি হাতুড়ি ও কিছু পেরেক দিলেন এবং বললেন, “যখনই তুমি রেগে যাবে, তখন বাড়ির পেছনের কাঠের গাছে একটি করে পেরেক মারবে।”

ছেলেটি প্রথমে প্রতিদিন অনেকগুলো পেরেক মা*রল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, রাগ কমিয়ে রাখলে পেরেক মা*রার ক*ষ্ট এড়ানো যায়।

দিনদিন তার রাগ কমতে লাগল এবং একসময় সে পুরো দিন না রেগে কাটাতে পারল। তখন বাবা বললেন, “এখন তুমি যতদিন রাগ নিয়ন্ত্রণে রাখতে পারো, প্রতিদিন একটি করে পেরেক খুলে ফেলো।”

অনেকদিন পরে সব পেরেক খুলে ফেলার পর বাবা তাকে গাছটার সামনে নিয়ে গেলেন এবং বললেন, “তুমি গাছের সব পেরেক খুলে ফেলেছ ঠিকই, কিন্তু দেখো, প্রতিটি পেরেক যেখানে ছিল সেখানে গভীর দাগ রয়ে গেছে। মানুষকে তুমি রাগের মাথায় যে কথা বলো, তা তারা হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু তাদের হৃদয়ে সেই কথার ক্ষ'ত চিহ্ন হিসেবে থেকে যায়।”

কথার আ'ঘা'ত অস্ত্রের চেয়েও গভীর ক্ষ'ত তৈরি করতে পারে। তাই আমাদের উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং কখনো কারো সঙ্গে এমন আচরণ না করা, যা তার মনে আজীবনের ক*ষ্ট হয়ে থেকে যায়।

আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি কাজ যেন এমন হয় যাতে ভালোবাসার চিহ্ন থাকে, আ'ঘা'তের নয়। জীবনকে সহজ করে তুলতে হলে আগে নিজের ভেতরের রাগ, হিং'সা ও অ*হংকারকে দমন করতে হবে। শুধু তখনই আমরা সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারি।

আমাদের জীবনে গাছের মতো অনেক সম্পর্ক থাকে—বাবা-মা, ভাই-বোন, বন্ধু, সহকর্মী। এই সম্পর্কগুলোয় আমরা যদি অহেতুক আ'ঘা'ত হানি,

তবে সেই গাছে পেরেক মারা হয়। যতই আমরা দুঃখ প্রকাশ করি বা ক্ষমা চাই, সেই পেরেকের দাগ মুছে যায় না। তাই মনুষ্যত্বের পথে চলতে হলে আগে আমাদের রাগের পেরেক ফেলা বন্ধ করতে হবে। তখনই সমাজ হবে শান্তিপূর্ণ এবং ভালোবাসায় পূর্ণ।

লেখা- আরিফুল হাসান
জীবন_চক্র

17/10/2024

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।

লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।
হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে। আর এখন বলেন জীবন এত তিতা কেন?

দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখেনা, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয়না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেননা?

আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্যতো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা,আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এতো নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তাই।
সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ ।
সংগৃহীত

19/07/2023

এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হবে ২৮ জুলাই

02/04/2023

🍀🍀 হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

🍀🍀আল্লাহর উত্তরঃ
"যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

🍀🍀আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি।

🍀🍀 হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ
হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

🍀🍀 আল্লাহর উত্তরঃ
"সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

🍀🍀 হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

🍀🍀 মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

🍀🍀 আল্লাহ বললেনঃ "হে- মুসা!
সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?

🍀🍀 বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

🍀🍀 ছেলে আবার প্রশ্ন করলো, বাবা!
জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?

🍀🍀 তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়।

🍀🍀 ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

🍀🍀 ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়। ♥️♥️

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

01/04/2023

বিচারের দিন আল্লাহ দুজন পাপিকে বলবেন.......তোমারা অনেক পাপ করেছো তোমাদের ক্ষমা নেই জাহান্নামে যাও😒😒

কথা শোনা মাএ ১জন দৌড়ে জাহান্নামে দিকে ছুটছবে ,,,অন্য জন ধীরে ধীরে যাবে আর আল্লাহর দিকে কাদো কাদো চেহারায় বার বার পিছন ফিরে দেখবে🥺🥺

তখন আল্লাহ ওদের ২জন কে ডেকে ১ম জিজ্ঞেস করে জাহান্নামে কি তাতো জানো তাও এতো দ্রুত ছোটার কারন.....

১ম ব্যাক্তি বলবে-দুনিয়ায় আপনার হুকুম পালন করি নি আজ প্রথম নিজে মুখে আদেশ দিলেন তা পালন করতে যাচ্ছি😔😔

২য় ব্যাক্তিকে জিজ্ঞেস করবে বার বার পিছন ফিরে আমাকে দেখছিলে যে.....২য় জন বলবে
দুনিয়ায় আপনার বান্দাদের কাছে শুনেছি আপনি পরম দয়ালু ক্ষমাশীল...🙂🙂

কথা শুনে আল্লাহ ২জনকে ক্ষমা করে দিবে

সুবহানআল্লাহ

01/04/2023

যখন দেখবে দারিদ্ররা হতাশ!
ধনীরা কৃপণ! মূর্খরা মঞ্চে বসে আছে💘💘

জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে!
শাসকরা মিথ্যা কথা বলছে! 💘💘💘💘

তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে।
মাওলা হযরত আলী( আ:) 💘💘💘

24/03/2023

🍀🍀মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ করুন:-

✅ #বাংলা_উপসর্গ_২১টি।
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
মনে রাখার টেকনিক→
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম

✅ #সংস্কৃত_উপসর্গ_২০টি।
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।
মনে রাখার টেকনিক →
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।

✅ #আরবি_উপসর্গ: গর আম খাস লা বাজে।

✅ #ইংরেজি : হেড, সাব, হাফ, ফুল।
মনে রাখার টেকনিক →
হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!

✅ #ফারসি : (বদ্ , বর্ , নিম্ , ফি, কম্ , বে্ দর্ , কার্ না)
মনে রাখার টেকনিক →
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।

✅ #হিন্দি_উপসর্গঃ হর।

17/03/2023

✍️আমি কোথায়?
-বাংলাদেশে।

- বাংলাদেশ কোথায়?
- এশিয়াতে।

- এশিয়া কোথায়?
- ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে।🌑

- পৃথিবী কোথায়?🌑
- ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌর জগতে।

- সৌরজগৎ কোথায়?🔘
- এক হাজার কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ ট্রিলিয়ন বা
৫,৭০,০০,০০,০০,০০,০০,০০,০০০ মাইল ব্যাপী মিল্কিওয়ে নামক গ্যালাক্সিতে।

- এই মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
- এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির
সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪,০০,০০,০০,০০,০
০,০০,০০,০০,০০,০০০ মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে!

- গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায়?
- এরকম অনেক গুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে।

- এই সুপার ক্লাস্টার আবার কোথায়?
- অনেক গুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার
ক্লাস্টারে।

- সেটা আবার কোথায়?
- অনেক গুলো সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার
ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে... চলতেই থাকবে....!

- এটাই কি মহাবিশ্বের পরিসীমা?
- মোটেই না! মাত্র ৪% বলা হয়েছে, বাকি ৯৬% বিজ্ঞানীরা
চিন্তাও করতে পারছেনা...!

♥️♥️আল্লাহু আকবার! আল্লাহু আকবার!!

আনুমানিক ১৪০০ কোটি বছর পূর্বে সৃষ্ট এই সুবিশাল মহাবিশ্বের
তুলনায় মাত্র ৬০-৭০ বছর আয়ুষ্কালের মানুষ গুলো এতটাই ক্ষুদ্র প্রাণী যে, একটি পিঁপড়াকে ট্রিলিয়ন ট্রিলিয়ন বা দশ হাজার কোটি কোটি টুকরা করলে এর এক ভাগের যে রকম আকার থাকার কথা,তার চাইতেও অতি নগন্য তারা...!!!

এত ক্ষুদ্র সৃষ্টি হয়েও মাঝেমধ্যে এই মানুষগুলো এমনই
ধৃষ্টতাপূর্ণ আচরণ করে যে,মনে হয় ঐ সুবিশাল মহাবিশ্বের
একচ্ছত্র অধিপতি মহারাজাধিরাজ আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার মহান আরশ পর্যন্ত কেঁপে উঠে!👁️👁️👁️

আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ!!
আল্লাহ আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে
আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক,
আমিন।।।

10/03/2023

♥️♥️ টেকনিকে শুদ্ধ বানান ♥️♥️
👁️ বাংলা বানান সতর্কতা

🍀🍀১. সমস্ত '-জীবী' বানানে 'বী'; আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী;
কিন্তু 'জীবিকা' ও জীবিত বানানে 'বি'।

🍀🍀২. প্রতিযোগী তে ঈ-কার, প্রতিযোগিতা তে ই-কার। এরকম-
সহযোগী> সহযোগিতা
উপকারী> উপকারিতা

🍀🍀৩. প্রাণী তে ঈ-কার, কিন্তু প্রাণিজগত, প্রাণিকুল,
প্রাণিবিদ্যা রে ই-কার

🍀🍀৪. মন্ত্রী, কিন্তু মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ
হরীতকী, ভাগীরথী, সমীচীন শব্দগুলোয় দুটোই ঈ-কার
এভাবে-
পিপীলিকা, বিভীষিকা, শারীরিক,
আশীর্বাদ, ইত্যাদি শব্দের শুধু ২য় বর্ণে ঈ-কার।

🍀🍀৫. দূরত্ব বুঝায় না এমন কোন দুর এ ঊ-কার বসে না। যেমন- দূর.. কিন্তু দুরন্ত, দুর্নীতি, দুর্বার, দুর্নিবার

🍀🍀৬. ধরন ও দরুন এ ন, কিন্তু ধারণ, ধারণা, কারণ, করণ, করুণ, দারুণ ইত্যাদি শব্দে ণ হবে।
পরিবহণ, প্রাঙ্গণ, রূপায়ণ, নারায়ণ,
রামায়ণ সবগুলোর শেষে ণ।

🍀🍀৭. শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি ইত্যাদি অঞ্জলি যুক্ত সকল বানানে লি হবে।

🍀🍀৮. রুপালি, সোনালি, পুবালি, বর্ণালি -আলি প্রত্যয় যুক্ত সকল বানানে ল এর উপর ই-কার।

🍀🍀৯. আশিস, শুভাশিস, স্নেহাশিস.. শিস যুক্ত সকল বানান এরকম, প্রথমটা শ, পরেরটা স।

🍀🍀১০. মুমূর্ষু, মুহূর্ত, শুশ্রূষা -প্রথমটা উ-কার, পরের টা ঊ-কার।

🍀🍀১১. ব্যবচ্ছেদ, সতীচ্ছেদ, শিরশ্ছেদ এগুলোর নিচে ব-ফলা নেই।

🍀🍀১২. পোস্ট, মাস্টার, স্টেশন, স্টোর,
ইস্টার্ন, স্ট্রিট, স্টিল, গ্রিল, স্টিমার
গির্জা, যিশু, খ্রিষ্ট, খ্রিষ্টাব্দ,
ক্রাইস্ট ইত্যাদি সকল বিদেশি শব্দে 'স্ট' হবে।

🍀🍀১৩. মধ্যাহ্ন, সায়াহ্ন, চিহ্ন ইত্যাদি বানানে 'দন্ত্য ন'; এই 'ন' হ-এর কাঁধের ওপর বসবে।

🍀🍀১৪. অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি বানানে 'মূর্ধন্য ণ'; এই 'ণ' হ-এর নিচে বসবে।

🍀🍀১৫. জবাবদিহিতা, দারিদ্র্যতা, দৈন্যতা, সখ্যতা, বৈচিত্র্যতা, উত্‍কর্ষতা বলে কোনো শব্দ নেই; শব্দগুলো যথাক্রমে জবাবদিহি, দারিদ্র্য (বা দরিদ্রতা), দৈন্য (বা দীনতা), সখ্য, বৈচিত্র্য (বা বিচিত্রতা) ও উত্‍কর্ষ।

🍀🍀১৬. দাঁড়িপাল্লা, দাঁড়ি-মাল্লা, দাঁড়ি-কমা ইত্যাদি সমস্ত দাঁড়িতে চন্দ্রবিন্দু আছে; কেবল দাড়ি-গোঁফের দাড়িতে চন্দ্রবিন্দু নেই।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Village: Omarpur, Post Office: Kakua, District: Tangail
Dhaka
1900