23/08/2026
আলহামদুলিল্লাহ,
২২/০৮/ ২০২৬ ইং থেকে দারুস সুন্নাহ আল-আরাবিয়া একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শুরু হয়েছে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সার্বিক উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রজুড়ে ছিল একাডেমিক প্রাণচাঞ্চল্য। নিয়মিত পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করাই এ পরীক্ষার অন্যতম উদ্দেশ্য।
আমরা আশা করি, শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান যথাযথভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবে এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষাগুলো সহজ করুন, তাদের মেধা ও জ্ঞানে বারাকাহ দান করুন। তাদেরকে ইলম, আমল ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করুন। আমিন।
দারুস সুন্নাহ আল-আরাবিয়া একাডেমি, ঢাকা
ইলম, তারবিয়াহ ও দক্ষতার সমন্বয়ে গড়ে উঠুক আগামী প্রজন্ম।