Shourav’s Math Care

Shourav’s Math Care

Share

A Basic Math Learning Institution for HSC and University Admission Sector

20/04/2026

সৃষ্টিকর্তা পরিশ্রমীদের ঠকায় না ।
চেষ্টা চালিয়ে যাও। লক্ষ্য থেকে বিচ্যুত হবে না । ইন শা আল্লাহ সাফল্য আসবেই ।

সকল এসএসসি ২০২৬ পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

Photos from Shourav’s Math Care's post 05/12/2025

বোর্ড থেকে কলেজ পরিবর্তনের নোটিশ। ১৪ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম।

20/08/2025

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

ভর্তি সংশ্লিষ্টরা জানান, পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয় না। পাশাপাশি প্রথম ধাপে কিছু শিক্ষার্থী আবেদনও করেন না।
তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে।

ফলাফলে কলেজ বা মাদরাসায় একাদশে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিশ্চায়ন করার সুযোগ দেওয়া হবে। কেউ যদি মনোনীত কলেজে ভর্তি হতে না চান, তাহলে তিনি নিশ্চায়ন না করে পরের ধাপে আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নের পরও মাইগ্রেশনের সুযোগ থাকবে।

10/08/2025

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তিতে অনলাইন আবেদন চলছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী- প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ছিল সোমবার (১১ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। তবে সেই সময়সীমা চারদিন বাড়ানো হয়েছে।

ভর্তি কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী- একাদশে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Photos from Shourav’s Math Care's post 04/08/2025

HSC-2025
Dhaka Board
MATH 1ST PAPER

25/07/2025

যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কবে আবেদন করবে-

ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহন ৩০/০৭/২০২৫ থেকে ১১/০৮/২০২৫ পর্যন্ত । যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরা আবেদনের যোগ্য হলে তোমাদের ও এই সময়ে মধ্যেই আবেদন করতে হবে।

যাদের ফলাফল পরিবর্তন হবে শুধু তারা পুনরায় আবেদন করার সুযোগ পাবে। ১৩ আগস্ট ও ১৪ আগস্ট এই দুইদিন ফলাফল পরিবর্তন যাদের হবে তারা আবার আবেদন করবে।

তাহলে সকল শিক্ষার্থী-ই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ অথবা করো নাই সবাই ৩০ জুলাই থেকে ১১ আগষ্টের মধ্যে আবেদন করবে।

24/07/2025

HSC-27

22/07/2025
14/07/2025

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংক ২০২৫ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি। বৃত্তির মেয়াদ আগামী দুই বছর। অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তির আর্থিক পরিমাণ—

*উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২,৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা

আবেদনকালে যেসব কাগজপত্র লাগবে—

*আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি;

08/07/2025

নামাজ না পড়া আর নামাজ সঠিকভাবে না পড়ার শাস্তি

গাইয়ুন!

আপনি কি জানেন গাইয়ুন কি?

ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন গাইয়ুন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ংকর উপত্যকার নাম। কেন এই উপত্যকা এত ভয়ংকর এত জঘন্য?

জাহান্নামে মানুষের আকার হবে অনেক বড়। বসা অবস্থায় এক জাহান্নামীর আকার হবে প্রায় ৪০০ কিলোমিটার! তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু। তার দেহে থাকবে অনেক মাংস। জাহান্নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। দুনিয়াতে আমরা দেখছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুঁজ জমে।

জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুঁজ জমা হবে । সেই পুঁজ কোথায় গিয়ে জমা হবে জানেন ? তা জমা হবে জাহান্নামের গাইয়ুন উপত্যকায় । কারা থাকবে গাইয়ুনে ? যারা সময় মতো, সঠিকভাবে, নিখুত ভাবে সালাত আদায় করেনি !

সাকার!

আপনি কি জানেন সাকার কি?

সাকার হল জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম। সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাত আদায় করবে না।

সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুবাহানুওতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, 'আমি দাখিল করব সাকারে। তুমি কি জানো সে সাকার কি? যা জীবীতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না । গায়ের চামড়া ঝলসিয়ে দেবে। সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেস্তা।‌' (সূরা মুদ্দাসসির : ২৬-৩০)

ওয়াইল!

আপনি কি জানেন ওয়াইল কি?

ওয়াল জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা।

'অতএব ওয়াইল সেসব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাত সম্পর্কে বেখবর'। (সূরা মাউন: ৪-৫)

সাহাবীদের মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদের সাপ আর জীবজন্তুরা খেয়ে ফেলবে। তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে। পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে । পুনরায় দেহ ফিরে পাবে। এভাবে চলতেই থাকবে।

ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবহানাওতায়ালা আরও বলেছেন, 'যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে।' (মুরসালাত : ৪৮-৪৯)

আল্লাহ আমাকে এবং আমাদেরকে এ আজাব থেকে হেফাজত করুন ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka