Habib munshi

Habib munshi

Share

Mohammad

03/03/2026

চারদিকে যুদ্ধ লেগেছে।

এ যুদ্ধে
অমানুষ হেরে যাক, মানুষ গুলো বেঁচে থাক।

21/01/2026
14/01/2026

কখনো শান্ত, কখনো ভীষণ স্রোত।
সব সময় আমরা যেটা চাই, সেটা পাই না;
কিন্তু যেটা পাই, সেটাই আমাদের গড়ে তোলে।

11/08/2025

একজন কবি তার শেষ কবিতার খাতা নিয়ে নদীর ধারে বসেছেন।
কবিতা আর আসে না।
তিনি খাতার শেষ পাতায় লিখলেন—
“নদী কখনো থামে না, তাই আমিও থামবো না। শুধু একটু বিশ্রাম… এই নদীর পাশে।”

09/02/2025

স্বামী কাজে বাইরে।স্ত্রীর ফোনকল " এই শোনো,বাড়ি ফেরার সময় একটু বাজার করে আনিও।লবণ,হলুদ,চিনি আর কাঁচা সবজি "

" আর কিছু? "

" ও হ্যা,বাবার পান শেষ হয়ে গেছে।পান আর চুন আনিও "

" সুপারি আছে? "

" দাঁড়াও দেখে জানাচ্ছি "

স্বামী ফোন কাটলো।স্ত্রী কিছুক্ষণ পর " এই শোনো,সুপারি আছে।যেসব বাজার বললাম মনে আছে তো? "

" হ্যা আছে "

স্বামী ফেরার পথে সব কিনলো।ফুলের দোকান দেখে স্ত্রীর জন্য গাদা ফুলের মালা খুঁজলো।দোকানি " মালা বানানো তো নাই।খোলা ফুল আছে।এক কেজি ২০ টাকা "

" আচ্ছা দিন "

এক কেজি গাদা ফুল কিনলো,সুই সুতা কিনে ফুটপাতে বসে নিজের হাতে মালা বানালো।আহ্,ফুলের কনকনে ঘ্রাণ।বাসায় ফিরে স্ত্রীর খোঁপায় ফুল বাঁধিয়ে দিলো।স্ত্রী হতভম্ব হয়ে

" বুড়ো বয়সে এসব কি ছেলেমানুষী?ছেলে মেয়েরা দেখলে! "

" খোঁপায় ফুল গোঁজানো সুন্দরী মাকে দেখে ওরা খুশীই হবে।শুভ বিবাহবার্ষিকী "

স্ত্রীর চোখে মুখে লজ্জা।দাম্পত্য জীবন তেরোয় পা দিলো।ভালোবাসা সুন্দর!

গল্প #ভালোবাসা
লেখক Md. Habib Munshi
এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

08/02/2025

স্ত্রীকে বাসায় রেখে বন্ধুর বিয়েতে উপস্থিত হলাম।চারদিকে গিজগিজ করছে মেয়ে।চোখ আটকালো একটি মেয়েতে।মেয়েটি কাছে এসে...

" তুমি এখানে! "

বললাম " বন্ধুর বিয়ে "

টুকটাক কথা হলো।ও এখনো বিয়ে করেনি।তনে যতটুকু বুঝলাম অন্যত্র সম্পর্ক ছিলো।যা আমাদের বিচ্ছেদের কারণ ছিলো।বললাম

" সে আসেনি? "

ও মৃদু হাসলো।বুঝলাম তারসাথেও সম্পর্কটা টেকেনি।বড্ড জানতে ইচ্ছে করলো সম্পর্কটা কার দিক থেকে বিচ্ছেদ হয়েছে,যার জন্য আমার ছেড়ে গিয়েছিলে।আফসোস,এই প্রশ্ন কখনেই করতে পারবো না।

অনুমান করলাম ছেলেটা নিশ্চয়ই ছাড়েনি।ও এমন একটা মেয়ে,যাকে ভালো না বেসে পারা যায়না।মার কথা জিগ্যেস করলে বললাম

" দেড় বছর হয়েছে "

" বউয়ের ছবি দেখি "

ছবি দেখালাম।বললো " ভারী মিষ্টি দেখতে "

" হ্যা "

এরপর কুশলাদি বিনিময়ের মধ্যে দিয়ে বিদায় নিলাম।রাতে এসএমএস " আজও ভালোবাসি।নতুন করে শুরু করা যায় না? "

মনের ভেতর তোলপাড় শুরু হলো।ঘুমন্ত বউয়ের দিকে তাকালাম।অতঃপর রিপ্লাই

" আমার জীবনে অনিশ্চিত তুমি থাকাতে সবার হাতছানি এড়িয়েছিলাম।এখন তো জীবনে নিশ্চিত একজনকে পেয়েছি।আমি ওর জন্য সৎ,যেমনটা তোমার জন্য ছিলাম।তুমি বোঝোনি।ভালো থেকো "

গল্প #প্রত্যাখ্যান
লেখক Md. Habib Munshi
এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

16/01/2024

তুমি আমার আর একটা গল্প ❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Faridpur
Dhaka