গওহরডাঙ্গা মাদরাসা

  • Home
  • গওহরডাঙ্গা মাদরাসা

গওহরডাঙ্গা মাদরাসা official page
(5)

04/08/2026

ইলমুল ক্বিরাআত পরীক্ষার নিবন্ধন
৫ আগস্ট পর্যন্ত চলবে।
১০ আগস্ট রোজ সোমবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(মাওলানা রেজাউল হক)
দফতর সম্পাদক
বেফাকুল মাদারিসিল কওমিয়া
গওহরডাঙ্গা বাংলাদেশ

গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল।প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। আগ...
04/08/2026

গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল।
প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। আগস্ট মাসের ইসলাহি মাহফিল ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার আসর নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত।
ইসলাহি মাহফিলে বয়ান, জিকির ও ছূরা- ক্বিরআতের মশক, মাসায়েল শিক্ষা, নামাজের বাস্তব প্রশিক্ষণ, ওযু- গোসলসহ বিভিন্ন আমলের প্রশিক্ষণ দেওয়া হয়।
সকলে আমলের নিয়াতে যথা সময় শরিক হব ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ।আজ আমাদের মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন সাহেব মাদ্রাসার মাছের ঘের পরিদর্শন করেন এবং নতুন মাছ...
23/07/2026

আলহামদুলিল্লাহ।

আজ আমাদের মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন সাহেব মাদ্রাসার মাছের ঘের পরিদর্শন করেন এবং নতুন মাছ অবমুক্ত করেন।

এ সময় তিনি ঘেরের সার্বিক উন্নয়নের জন্য দোয়া করেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উন্নয়নমূলক পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করেন।

সকলের নিকট দোয়ার দরখাস্ত।

20/07/2026

জামাত বিভাগের ছাত্রদের পরীক্ষার দৃশ্য।

20/07/2026

ইলমুল ক্বিরাআত পরীক্ষার তারিখ সংক্রান্ত ঘোষণা

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে বিদ্যমান ছয়টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-এর আওতাধীন মাদরাসাসমূহ থেকে আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ইলমুল ক্বিরাআত পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী, আগামী ১০ আগস্ট থেকে তাদের পরীক্ষা শুরু হবে, ইনশা আল্লাহ।

নিবন্ধনের তারিখ:
৬ সফর ১৪৪৮ হিজরী থেকে ২১ সফর ১৪৪৮ হিজরী পর্যন্ত।
২১ জুলাই ২০২৬ ঈসায়ী থেকে ৫ আগস্ট ২০২৬ ঈসায়ী পর্যন্ত।
রোজ: মঙ্গলবার - বুধবার

পরীক্ষা শুরু:
১০ আগস্ট ২০২৬ ঈসায়ী।
২৭ সফর ১৪৪৮ হিজরী।
রোজ: সোমবার।

বি. দ্র. পরবির্ততে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

নিবন্ধন সম্পর্কিত নির্দেশনা:
নিবন্ধন ফরম বোর্ডের অফিস থেকে সংগ্রহ করে/অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে পূরণ করে অফিসে জমা দিতে হবে/স্ক্যান করে হোয়াটসএ্যাপের মাধ্যমে পাঠানো যাবে/গুগল ফরম পূরণ করেও আবেদন করতে পারবেন।

নিবন্ধন ফরমের লিংক:
https://drive.google.com/file/d/175SFXNqmEsdyusIhAIub3qSUMq07-deq/view?usp=sharing

গুগল ফরমের লিংক:
https://forms.gle/DdyKLm98ady98eQK9

নির্দেশনা:
01958228899 (নগদ পেমেন্ট)
উক্ত নম্বরে 500 টাকা নিবন্ধন ও পরীক্ষার ফি প্রদান করে ফরম পূরণ করুন।

নিবন্ধন ও পরীক্ষার ফি: ৫০০ টাকা।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে-
তিলাওয়াতুল কোরআন: ১০০ নম্বর।
তাজবীদুল কোরআন: ১০০ নম্বর।
তাজবীদুল কোরআন বিষয়ের প্রশ্ন ‘জামালুল কোরআন’ ও ‘আল-মুকাদ্দিমাতুল জাযারিয়্যাহ’ কিতাবদ্বয় থেকে করা হবে।

নোট: উল্লিখিত সহকারী মৌলভী (ক্বারী) এবং ইবতেদায়ী ক্বারী পদে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য সরকারি বিধি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষা; আরবি ও ইসলাম শিক্ষা বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গেছে।

এ বিষয়ে আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে পরীক্ষার যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য এ বিজ্ঞপ্তি প্রচার করা হলো।

বি. দ্র. হোয়াসএ্যাপ/গুগল ফরমে আবেদনের ক্ষেত্রে নিবন্ধন ও পরীক্ষার ফি নগদ নম্বরে পাঠিয়ে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বর ও ট্রানজেকশন আইডি পাঠিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

সার্বিক যোগাযোগ:
০১৭১৬৮৮৬৬৮৭ (দফতর সম্পাদক)
০১৯১৪৮৪৬৮৩১ (সহ-দফতর সম্পাদক)
০১৯৫৮২২৮৮৯৯ (অফিস, নগদ পেমেন্ট)

(মাওলানা রেজাউল হক)
দফতর সম্পাদক
বেফাকুল মাদারিসিল কওমিয়া
গওহরডাঙ্গা বাংলাদেশ

20/07/2026

প্রথম সাময়িক পরীক্ষা শুরু ২০ জুলাই ২০২৬ ঈসায়ী

শেষ হবে ২৭ জুলাই ২০২৬ ঈসায়ী

15/07/2026

৫১তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ সংক্রান্ত ঘোষণা

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ মুহাররম ১৪৪৮ হিজরী মোতাবেক ১৩ জুলাই ২০২৬ ঈসাব্দ রোজ সোমবার, মজলিসে আমেলার ৮নং সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ৫১তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৮ হিজরী মোতাবেক ২০২৭ ঈসাব্দ-এর তারিখ ও ফি নির্ধারিত হয়েছে। নিম্নে পরীক্ষার তারিখ, নিবন্ধন ও পরীক্ষার ফি‘র তারিখ এবং ফি‘র পরিমাণ দেওয়া হলো-

পরীক্ষার তারিখ:
১ শা’বান ১৪৪৮ হিজরী হতে ৯ শা’বান ১৪৪৮ হিজরী পর্যন্ত।
১০ জানুয়ারী ২০২৭ ঈসাব্দ হতে ১৮ জানুয়ারী ২০২৭ ঈসাব্দ পর্যন্ত।
(রবিবার - সোমবার, শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে)

নিবন্ধনের তারিখ:
২৫ সফর ১৪৪৮ হিজরী হতে ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরী পর্যন্ত।
৯ আগস্ট ২০২৬ ঈসায়ী হতে ১৭ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী পর্যন্ত।

বিলম্ব ফিসহ নিবন্ধনের তারিখ:
৬ রবিউস সানি ১৪৪৮ হিজরী হতে ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরী পর্যন্ত।
১৮ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী হতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী পর্যন্ত।

ফি জমা দেওয়ার তারিখ:
১ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী হতে ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী পর্যন্ত।
১৩ অক্টোবর ২০২৬ ঈসায়ী হতে ১১ নভেম্বর ২০২৬ ঈসায়ী পর্যন্ত।

বিলম্ব ফিসহ জমা দেওয়ার তারিখ:
১ জুমাদাল উখরা ১৪৪৮ হিজরী হতে ১১ জুমাদাল উখরা ১৪৪৮ হিজরী পর্যন্ত।
১২ নভেম্বর ২০২৬ ঈসায়ী হতে ২২ নভেম্বর ২০২৬ ঈসায়ী পর্যন্ত।

(মাওলানা রেজাউল হক)
দফতর সম্পাদক
বেফাকুল মাদারিসিল কওমিয়া
গওহরডাঙ্গা বাংলাদেশ

সতর্কবার্তাএতদ্বারা বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত মাদরাসা সমূহসহ সকল কওমি মাদরাসার মুহতামি...
29/06/2026

সতর্কবার্তা

এতদ্বারা বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত মাদরাসা সমূহসহ সকল কওমি মাদরাসার মুহতামিম ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-
সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মাদরাসায় ফোন করে জানাচ্ছে যে, তাদের মাদরাসার জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর তারা উক্ত অর্থ উত্তোলনের নামে কিছু টাকা প্রদানের কথা বলে! অনুসন্ধান করে দেখা গেছে, সরকারি কোনো সংস্থা বা দপ্তর থেকে এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি এবং এ প্রক্রিয়ায় অর্থ বিতরণের নিয়মও নেই।
অতএব, সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। কেউ যেন উক্ত প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেনে জড়িত না হন। কোনো সন্দেহজনক যোগাযোগ পেলে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন বা কর্তৃপক্ষকে অবহিত করুন।

(মাওলানা রেজাউল হক)
দফতর সম্পাদক
বেফাকুল মাদারিসিল কওমিয়া
গওহরডাঙ্গা বাংলাদেশ

গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল।প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। জু...
29/06/2026

গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল।
প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার গওহরডাঙ্গা মাদরাসায় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই মাসের ইসলাহি মাহফিল ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার আসর নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত।
ইসলাহি মাহফিলে বয়ান, জিকির ও ছূরা- ক্বিরআতের মশক, মাসায়েল শিক্ষা, নামাজের বাস্তব প্রশিক্ষণ, ওযু- গোসলসহ বিভিন্ন আমলের প্রশিক্ষণ দেওয়া হয়।
সকলে আমলের নিয়াতে যথা সময় শরিক হব ইনশাআল্লাহ

ইলমুল কিরাআতের পরীক্ষা সংক্রান্ত ঘোষণা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-হাইআতুল উলয়া থেকে দাওরায়ে হাদীসে...
25/06/2026

ইলমুল কিরাআতের পরীক্ষা সংক্রান্ত ঘোষণা

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-হাইআতুল উলয়া থেকে দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ফারেগীন যারা ইলমুল কিরাআত পরীক্ষা দিতে আগ্রহী, দ্রুতই তাদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধন ও পরীক্ষা গ্রহণের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। ২০০ নম্বরের পরীক্ষা হবে; তিলাওয়াতুল কোরআন ১০০ নম্বর; তাজবীদুল কোরআন ১০০ নম্বর। ‘জামালুল কোরআন’ ও ‘মুকাদিমা আল-জাযারিয়া’ থেকে তাজবীদুল কোরআন-এর প্রশ্ন হবে। আগ্রহী সকলকে যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য বলা হলো।

Address


1020

Alerts

Be the first to know and let us send you an email when গওহরডাঙ্গা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to গওহরডাঙ্গা মাদরাসা:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share