Afdal Academy

Afdal Academy Online Islamic School �
Qur’an, Islamic Studies, Skill-Based Courses
Knowledge, Discipline & Faith.

10/08/2026

মাশাআল্লাহ ❤️ এভাবেই বাচ্চারা হুজুরের সাথে মশক করতে করতে একটা সময় সহিসুদ্ধ ভাবে এবং জড়তা ছাড়া কুরআন পড়া শিখে যায়। ❤️🤲

সকলে আমাদের প্রিয় শিক্ষার্থী নাঈমার জন্য দোয়া করবেন।

#কুরআনশিক্ষা #নামাজ

03/08/2026
03/08/2026

🌸 নামাজের শুরুতেই আল্লাহর প্রশংসা—কতই না সুন্দর এই দোয়া! 🤲

সানা শুধু মুখস্থ করার জন্য নয়, এর অর্থ বুঝে পড়লে নামাজে মনোযোগ ও খুশু আরও বৃদ্ধি পায়। ❤️

এই ভিডিওতে আমরা সানার আরবি, বাংলা অর্থ এবং এর গভীর তাৎপর্য তুলে ধরেছি।

সুবহানাল্লাহ! 🤍
নামাজের শুরুতেই আমরা আল্লাহ তাআলার পবিত্রতা, প্রশংসা ও মহিমা ঘোষণা করি—এ যেন বান্দা ও রবের মাঝে এক অপূর্ব কথোপকথনের সূচনা।

🎥 ভিডিওটি সম্পূর্ণ দেখুন, উপকারে এলে লাইক, শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদেরও শেখার সুযোগ করে দিন।

📚 Afdal Academy
ঘরে বসেই সহীহভাবে কুরআন ও ইসলামের মৌলিক শিক্ষা।

#সানা #নামাজ #নামাজেরদোয়া #দোয়া #ইসলামিকশিক্ষা #কুরআনশিক্ষা #বাংলাইসলামিক

01/08/2026

🎙️ সূরা আল-কারিয়াহ — কিয়ামতের ভয়াবহ দিনের এক শক্তিশালী স্মরণিকা।

আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে সূরা আল-কারিয়াহর তিলাওয়াতের পাশাপাশি প্রতিটি আয়াতের বাংলা অর্থও তুলে ধরা হয়েছে, যাতে আমরা শুধু তিলাওয়াতই নয়, আল্লাহর বাণীর অর্থও বুঝতে পারি।

🌿 আসুন, কুরআন পড়ি, বুঝি এবং সে অনুযায়ী জীবন গড়ি।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন থেকে হিদায়াত গ্রহণ করার তাওফিক দান করুন। আমীন।

📌 ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও মন্তব্য করে অন্যদের কাছেও পৌঁছে দিন।

#সূরা_আল_কারিয়াহ #বাংলা_অর্থ #তিলাওয়াত #কুরআন

31/07/2026

সূরা আল-ফাজর (৮৯:২৭–৩০)

﴿٢٧﴾ يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

অর্থ:
হে প্রশান্ত আত্মা!

﴿٢٨﴾ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

অর্থ:
তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো—তুমি তাঁর প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট।

﴿٢٩﴾ فَٱدْخُلِى فِى عِبَٰدِى

অর্থ:
অতঃপর তুমি আমার (নেক) বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

﴿٣٠﴾ وَٱدْخُلِى جَنَّتِى

অর্থ:
এবং আমার জান্নাতে প্রবেশ করো।

30/07/2026

মাশাআল্লাহ ❤️

28/07/2026

🛣️ প্রতিটি সফর শুরু হোক আল্লাহর নামে। 🤲✨

বাড়ি থেকে বের হওয়ার সময় কিংবা যে কোনো যানবাহনে ওঠার আগে এই সুন্দর দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি। 💚

📖 দোয়া মুখস্থ করুন, নিজে আমল করুন এবং অন্যদেরও শিখতে সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সকল সফরকে নিরাপদ ও বরকতময় করুন। আমীন। 🤲🌸

💖 পোস্টটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখতে পারে।

#দোয়া #যানবাহনের_দোয়া #ইসলামিক_শিক্ষা #কুরআন_সুন্নাহ #দৈনন্দিন_দোয়া #আমল #সদকায়ে_জারিয়া

28/07/2026

🌸 আলহামদুলিল্লাহ! 🌸

আমাদের প্রিয় শিক্ষার্থী সাখবারা নাসির আজিজ আজ ১৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা সফলভাবে সবক শুনিয়ে এখন ২৯ নম্বর পারার "আমুক্তা" অংশ শোনাচ্ছে। 🤲📖

মাশাআল্লাহ! 🌿 অল্প অল্প করে সে আল্লাহ তা'আলার পবিত্র কালাম হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তার হিফজকে সহজ করুন, ইলমে বরকত দান করুন এবং তাকে কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমীন। 🤍

বিশেষ বিষয় হলো, সাখবারা একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। 📚✨ স্কুলের পড়াশোনার পাশাপাশি নিয়মিত সময় দিয়ে সে কুরআনুল কারিম মুখস্থ করছে। এটি প্রমাণ করে—সঠিক পরিকল্পনা ও আন্তরিক ইচ্ছা থাকলে স্কুলের পড়াশোনার পাশাপাশি কুরআন হিফজ করাও সম্ভব। 💚

আপনিও চাইলে আপনার সন্তানকে স্কুলের পড়াশোনার পাশাপাশি আমাদের Afdal Academy-তে ভর্তি করিয়ে কুরআনের আলোয় গড়ে তুলতে পারেন। 🌺

🤲 সাখবারার জন্য সবাই দোয়া করবেন, যেন সে সম্পূর্ণ কুরআনের হাফেজা হতে পারে এবং কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে। আমীন।

#আলহামদুলিল্লাহ #কুরআন_হিফজ #ইসলামিক_শিক্ষা

26/07/2026

সূরা ইখলাস শুদ্ধ করে শিখি ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afdal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share