মোশতাক আহমেদ- Pathok Mela

মোশতাক আহমেদ- Pathok Mela

Share

ফেসবুক গ্রুপ লিংক https://www.facebook.com/groups/113801017124566/?ref=share

14/12/2025

🕯️ ১৪ ডিসেম্বর | শহীদ বুদ্ধিজীবী দিবস

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের
বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি।
তাঁদের চিন্তা, চেতনা ও ত্যাগ আমাদের আলোকিত করুক।

— মোশতাক আহমেদ-পাঠক মেলা 🖤

26/11/2025

“আজ ২৬ শে নভেম্বর”
মোশতাক আহমেদ–পাঠক মেলা (অ্যাডমিন প্যানেল)–এর পক্ষ থেকে সকলকে জানাই ৫ম বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 💐

৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সবাই অসাধারণভাবে অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রতিটি কাজ আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করেছে—তাই অংশগ্রহণকারী সবার প্রতি রইলো অন্তরের গভীর থেকে ভালবাসা ও কৃতজ্ঞতা। ❤️

📚 বুক ফটোগ্রাফি: মেহরানাপুরী
✍️ টাইপোগ্রাফি: Sadia Islam Shammi
🎨 প্রচ্ছদ অঙ্কন: ইসরাত তন্নী

বিজয়ীদের আন্তরিক অভিনন্দন! 🎉
দয়া করে—যারা বিজয়ী হয়েছেন, তাদের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইল।

যারা বিজয়ী হতে পারেননি, মন খারাপ করার কিছু নেই—সামনে আবারও আমরা নিয়ে আসছি নতুন কোনো প্রতিযোগিতা, যেখানে আপনাদের সৃষ্টিই হবে আমাদের প্রেরণা। 💙

পাঠকের সাথে, বইয়ের সাথে—আমাদের এই পথচলা চলবে আরও দূর।

#মোশতাকআহমেদ #পাঠক_মেলা #বইপ্রেমী #সৃজনশীলতা

24/09/2025

রহস্য, টেলিপ্যাথি, ভবিষ্যৎ দর্শন—এসব কি শুধুই কল্পনা, নাকি বিজ্ঞানের সীমার বাইরে থাকা সত্য?

বাংলাদেশের জনপ্রিয় লেখক মোশতাক আহমেদ তাঁর অসাধারণ প্যারাসাইকোলজি সিরিজে তুলে ধরেছেন সেই সব রহস্য, যা হাজারো পাঠককে ভাবিয়ে তুলেছে।

📚 এই সিরিজের প্রতিটি বই পাঠককে নিয়ে যাবে এক অদ্ভুত অভিজ্ঞতার যাত্রায়—

✨ যারা রহস্য, অজানা ও মনস্তাত্ত্বিক বিস্ময়ে বিশ্বাস করেন, এই সিরিজ তাদের জন্য এক অনন্য সংগ্রহ।

👉 পড়েছেন কি এই সিরিজের বইগুলো?
আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে।

#অজানা_জগত #প্যারাসাইকোলজি #রহস্য #থ্রিলার

30/03/2025
26/12/2024

মৃত্যুব‌ন্দি (প্যারাসাই‌কোল‌জি থ্রিলার)ঃ
অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের কেউ একজন লিখেছে, তাকে কিনে ফেলতে চায়। কী অদ্ভুত! মানুষকে কী কেনা যায়? অথচ বাস্তবে যেন সেটাই সত্য হতে শুরু করল। তার জীবনের মূল্য বাবদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। বিস্মিত নিশিতা! তারপরও অনুমান করে কেউ তার সাথে দুষ্টমি করছে। কারণ চেহারা সুন্দর হওয়ায় অনেকেই তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এই মানুষগুলোর অনেক টাকা। হয়তো তাদেরই কেউ দিয়েছে টাকাটা। কিন্তু হিসেব যে মিলছে না! কারণ রেডম্যান নিজের পরিচয় গোপন রেখে বার বার যোগাযোগ করতে থাকে তার সাথে। একসময় জানায় নিশিতা মৃত্যুবন্দি, দ্রুতই হত্যা করা হবে তাকে! কারণ কী জানে না নি‌শিতা।
ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা। যেভাবেই হোক বাঁচাতে হবে তাকে। কিন্তু বাস্তবে কী সম্ভব!
শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রহস্যময় রেডম্যান?
(প্রকা‌শিতব্য)

Photos from ময়মনসিংহ বই পরিষদ's post 01/10/2024

ধন্যবাদ।❤

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka