08/05/2026
We are bursting with pride to announce the incredible achievements of our cadets at Battalion Camp-1/2026! Held at the BNCC Training Academy from May 2nd to May 8th, 2026, our platoon showcased exceptional discipline, skill, and leadership.
🔶️ Our Cadet Lance Corporal Raiba Islam Retu has brought home the Best Cadet (Female) Award 🏆
A massive congratulations to Cadet Lance Corporal Raiba Islam Retu for being adjudged the Best Cadet among all female participants! Her dedication, sharp performance in drills, and outstanding leadership qualities have made the entire platoon proud.
29/04/2026
We are thrilled to officially announce our new rank holders of Begum Badrunnesa BNCC platoon.They have been promoted to higher ranks as per BNCC regulations, in recognition of their exemplary discipline, dedication, leadership qualities, and Excellent performance in all training and activities.
This promotion reflects their commitment to the core values of BNCC and their readiness to take on greater responsibilities within the platoon and beyond.
🔶️𝗝𝗲𝗯𝗮 𝗧𝗮𝗵𝘀𝗶𝗻 𝗧𝗼𝗻𝗶𝗺𝗮
Got Promoted from Cadet Corporal to Cadet Sergeant
Also
🟠𝗙𝗮𝗵𝗺𝗶𝗱𝗮 𝗙𝗼𝗿𝗵𝗮𝗱 𝗙𝗶𝘇𝗮
🟠𝗥𝗮𝗯𝗲𝘆𝗮 𝗕𝗼𝘀𝗵𝗿𝗶 𝗡𝗶𝘁𝗶
🟠𝗠𝘀𝘁. 𝗠𝗮𝗿𝗶𝗮 𝗸𝗵𝗮𝘁𝘂𝗻
🟠𝗧𝗮𝗺𝗮𝗻𝗻𝗮 𝗔𝗸𝘁𝗲𝗿 𝗺𝗶𝗺
🟠𝗦𝗵𝗮𝗸𝗶𝗹𝗮 𝗔𝗸𝘁𝗲𝗿
🟠𝗠𝘀𝘁. 𝗡𝘂𝘀𝗿𝗮𝘁 𝗦𝘂𝗹𝘁𝗮𝗻𝗮
promoted from Cadet Lance Corporal to Cadet Corporal
And
🔸𝗥𝗮𝗶𝗯𝗮 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗥𝗲𝘁𝘂
🔸𝗭𝗶𝗻𝗶𝗮 𝗭𝗮𝗳𝗿𝗶𝗻 𝗢𝘆𝘀𝗵𝗶
🔸𝗝𝗮𝗵𝗮𝗿𝘂𝗻 𝗝𝗮𝗻𝗻𝗮𝘁 𝗦𝗵𝗮𝘀𝗵𝗶
🔸𝗔𝗿𝗶𝗳𝗮 𝗔𝗸𝘁𝗲𝗿 𝗦𝗵𝗼𝗿𝗻𝗮
🔸𝗝𝗮𝗻𝗻𝗮𝘁𝘂𝗹 𝗳𝗲𝗿𝗱𝗼𝘂𝘀
Promoted from Cadet to lance Cadet Corporal
The above-mentioned cadets have successfully demonstrated outstanding quality,teamwork, punctuality their journey
Their achievement serves as an inspiration for all members of the platoon.
The entire BNCC platoon extends heartfelt congratulations to the promoted cadets and Best wishes them continued success in their journey ahead.
16/12/2025
"১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার,
তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর"
আজ ১৬ই ডিসেম্বর, ২০২৫ রোজ মঙ্গলবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন ও গণিত বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ কাজীম উদ্দীন। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন প্রফেসর শামীম আহসান, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ।
অনুষ্ঠানের এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা,কলেজের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট "বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা'-২০২৫" -এ চ্যাম্পিয়ন পুরস্কার পায় ।
অনুষ্ঠানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেটবৃন্দ গার্ড অব অনার প্রদান করে এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
12/12/2025
১৬ ডিসেম্বর "মহান বিজয় দিবস-২০২৫" উদযাপন উপলক্ষে, গত বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ কলেজ প্রাঙ্গণে 'বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা' আয়োজন করা হয়েছে। খেলা পরিচালনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান মহিলা চ্যাম্পিয়নশিপের পদকপ্রাপ্ত এবং বাংলাদেশ জাতীয় কাবাডি দলের তারকা খেলোয়াড় তাহরিম সুলতানা। প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চৌকস দু'টি দল,
বিএনসিসি(BNCC) বনাম রোভার। একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের পর বিএনসিসি (BNCC) দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বি.এন.সি.সি. প্লাটুনের সকল ক্যাডেটকে এই বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন!
19/10/2025
সাভার বাইপালে অবস্থিত বিএনসিসি একাডেমিতে গত ১১ই অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত রমনা রেজিমেন্টের ১ ব্যাটালিয়ন কর্তৃক 'ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৫' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে ১ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩০০ জনেরও অধিক ক্যাডেট অংশগ্রহণ করে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন হতে ৭ জন চৌকস ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করে।
♦️♦️ ক্যাম্পে উল্লেখযোগ্য সাফল্য:
* ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন: ক্যাডেট জান্নাতুল ফেরদৌস এবং সাবরিন জাহান নোভা।
* ড্রিল প্রতিযোগিতায় রানার আপ: ক্যাডেট সাজিয়া অর্পা।
* সাংস্কৃতিক প্রতিযোগিতা:
* একক নৃত্যে ২য় স্থান: ক্যাডেট সাবরিন জাহান নোভা।
* সংগীতে ২য় স্থান: ক্যাডেট সাজিয়া অর্পা।
* দলীয় নৃত্যে বিজয়ী হন ক্যাডেটরা।
সকল প্রতিযোগিতা ও কার্যক্রমে সফলতা অর্জন করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা সর্বমোট ৫টি পদক জয়লাভ করেছেন।
সুস্থ ও সঠিকভাবে ক্যাম্প সম্পন্ন করে আসায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
16/09/2025
"ভর্তি বিজ্ঞপ্তি "
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি।
একাদশ শ্রেনি, অর্নাস ১ম বর্ষ, অনার্স ২য় বর্ষ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন এ বিএনসিসি ক্যাডেট ভর্তি আগ্রহী শিক্ষার্থীদের নিচের যোগ্যতা অনুসরণ করে আবেদন করার আহ্বান করা হচ্ছে। (বিস্তারিত বা কোন প্রশ্ন থাকলে নিচের ফোন/মোবাইল নং এ যোগাযোগ করতে বলা হলো)
তাছাড়া নিম্নের ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেনঃ
https://www.facebook.com/share/1AaSNGnSMk/
https://www.facebook.com/profile.php?id=100051293555610
10/09/2025
গত ০৮/০৯/২০২৫ ইং রোজ, সোমবার বেগম বদরুন্নেসা বিএনসিসি প্লাটুনে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ক্যাডেটদের রেংক বিতরন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে ২০২৪ সালের ল্যান্স কর্পোরাল রেংক প্রাপ্ত ০৯ জন ক্যাডেটকে রেংক পরিয়ে দেন পিইউও রহিমা আক্তার, পিইউও আবদুর রাজ্জাক মিয়া এবং পিইউও অবদুল হালিম।
নতুন রেংক প্রাপ্ত ক্যাডেটদের অভিনন্দন। তাদের নতুন যাত্রার জন্য শুভকামনা।
আশা করি, তারা তাদের নতুন দায়িত্ব ভালোভাবে পালন করে প্লাটুনের নাম অক্ষুণ্ন রাখবে। তাদের নেতৃত্বে প্লাটুন এগিয়ে যাবে বলে আশা করছি।
26/06/2025
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আজ বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজর উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর ফরিদা ইয়াছমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আনোয়ার হোসেন ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু ছালেহ। আহবায়ক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছাঃ জান্নাতুল মাওয়া।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র দেয়া হলো।
উক্ত অনুষ্ঠানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেটবৃন্দ শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
30/03/2025
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙✨
23/03/2025
১৯৭৯ সালের ২৩শে মার্চ, আজকের এই শুভদিনে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের প্রিয় "বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর" (বিএনসিসি)।
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় বিএনসিসি তোমার পথচলা হোক আরও উজ্জ্বল, আরও গৌরবময়।
শুভ জন্মদিন, প্রাণের প্রিয় বিএনসিসি! 🇧🇩 🫡"