PDF Box By Priya Apu- পিডিএফ বক্স বাই প্রিয়া আপু
এখানে বিভিন্ন সরকারি জবের প্রস্তুতির জন্য পিডিএফ, নোটস ইত্যাদি শেয়ার করা হয়। যার যে ধরনের পিডিএফ দরকার সবাই ডাউনলোড করতে পারবেন বিনামুল্লে
TOP-12 মুসলিম সাহিত্যক🔥
1️⃣ মীর মশাররফ হোসেন
2️⃣ ইসমাইল হোসেন সিরাজী
3️⃣ ফররুখ আহমদ
4️⃣ কায়কোবাদ
5️⃣ আল মাহমুদ
6️⃣ হেলাল হাফিজ
7️⃣ মুনির চৌধুরী
8️⃣ সৈয়দ ওয়ালীউল্লাহ
9️⃣ সৈয়দ আলী আহসান
🔟 আবুল মুনসুর আহমেদ
11️⃣ আলাওল
12️⃣ সেলিম আল দীন
29/03/2026
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD): সিলেবাসের পোস্টমর্টেম ও পূর্ণাঙ্গ গাইড (সিরিজ - ০২)
আগের পোস্টে আমরা জেনেছি কেন বাংলাদেশ ব্যাংকের AD পদটি অনেকের স্বপ্নের ক্যারিয়ার। আজ কথা বলবো সেই স্বপ্ন ছোঁয়ার রাস্তা বা সিলেবাস নিয়ে।
অনেকেই বলেন, “সিলেবাস তো জানি, কিন্তু প্রস্তুতি এগোয় না!” এর মূল কারণ—কোন অংশে কত নম্বর, কোথায় কতটুকু গুরুত্ব দিতে হবে—এই রোডম্যাপটা পরিষ্কার না থাকা। আমার নিজের প্রস্তুতির সময়টা ছিল খুবই চ্যালেঞ্জিং। তখন একদিকে আইবিএ-তে (IBA) ক্লাস চলছে, সাথে টিউশনি আর পরিবারের দায়িত্ব। সব মিলিয়ে এক ভয়াবহ অবস্থা! কিন্তু যখন পুরো পাহাড়সম সিলেবাসটাকে ছোট ছোট টার্গেটে ভাগ করে নিলাম, তখন পথটা অনেক সহজ হয়ে গেল। আজ সেই পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাদের জন্য শেয়ার করছি।
পরীক্ষার ধাপগুলো একনজরে: ১. প্রিলিমিনারি (MCQ): ১০০ নম্বর (১ ঘণ্টা) | নেগেটিভ মার্কিং ০.২৫ ২. লিখিত (Written): ২০০ নম্বর (২ ঘণ্টা) ৩. মৌখিক (Viva): ২৫ নম্বর (পাস নম্বর ১৫)
মনে রাখবেন: চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয় লিখিত (২০০) + ভাইভা (২৫) = ২২৫ নম্বরের ভিত্তিতে। তাই লিখিত পরীক্ষাই হলো আসল যুদ্ধক্ষেত্র!
প্রিলিমিনারি / MCQ (১০০ নম্বর) এখানে মূল মন্ত্র হলো: Speed + Accuracy। ৬০ মিনিটে ১০০টি উত্তর করতে হয়, তাই প্রতিটি সেকেন্ড দামী।
· বাংলা (২৫): ব্যাকরণ (১৭) ও সাহিত্য (৮)।
o টিপস: ৯ম-১০ম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইটা আত্মস্থ করুন। সাহিত্যের জন্য পিএসসি নির্ধারিত ১১ জন লেখক ও আধুনিক যুগের গুরুত্বপূর্ণ অংশ পড়ুন।
· ইংরেজি (২৫): Grammar ও Vocabulary।
o টিপস: Synonym, Antonym, Analogy ও Idioms-এ বেশি জোর দিন। 'Word Smart' বা 'Barron’s GRE'-র গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখে নিতে পারেন। (বিস্তারিত পিডিএফ ফাইলসহ শেয়ার করব)
· গণিত (২০): BCS + IBA Pattern।
o টিপস: Percentage, Ratio, Interest ও Geometry থেকে প্রশ্ন বেশি থাকে। শুধু সমাধান করলেই হবে না, ক্যালকুলেটর ছাড়া দ্রুত করার টেকনিক শিখতে হবে।
· সাধারণ জ্ঞান (২০): ব্যাংকিং, বাজেট, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক ঘটনা।
o টিপস: নিয়মিত পত্রিকা পড়ার পাশাপাশি বিবিসি (BBC) বা আল-জাজিরার মতো আন্তর্জাতিক খবর শোনার অভ্যাস করুন।
· ICT (১০): কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি।
o টিপস: বিগত বছরের ব্যাংক প্রশ্নগুলো বুঝে সমাধান করলেই এখান থেকে ভালো মার্কস পাওয়া সম্ভব।
লিখিত পরীক্ষা (২০০ নম্বর) — এটাই আসল গেম চেঞ্জার! এখানে সাধারণ জ্ঞানের চেয়ে আপনার Analytical Ability এবং Free-hand Writing দক্ষতা বেশি যাচাই করা হয়।
নম্বর বিভাজন:
· ফোকাস রাইটিং (বাংলা ও ইংরেজি): ৭০ (৩৫+৩৫)
· আর্গুমেন্ট / অ্যানালিটিক্যাল রাইটিং: ৩০
· গণিত (৫-৬টি অংক): ৩০
· কম্প্রিহেনশন ও অনুবাদ: ৪০
· GK (ব্যাংকিং ও অর্থনীতি): ৩০
লিখিত প্রস্তুতির বিশেষ টিপস: ১. ফোকাস রাইটিং: ভালো নম্বর পেতে প্রাসঙ্গিক ডেটা, চার্ট এবং সাম্প্রতিক অর্থনৈতিক উদ্ধৃতি ব্যবহার করুন। ২. অনুবাদ: প্রতিদিন The Daily Star, The Financial Express বা The Economist-এর সম্পাদকীয় অনুবাদ করার চেষ্টা করুন। পাশাপাশি NY Times-এর আর্টিকেলে চোখ বুলালে শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। ৩. সংবাদ: নিয়মিত ইংরেজি সংবাদ শুনুন (যেমন: Al Jazeera English বা CNN), যা আপনার শোনার ও ভাবার ক্ষমতা বাড়াবে।
সহায়ক বইয়ের তালিকা (Essential):
· Job Solution: বাংলাদেশ ব্যাংক ও বিসিএস বিগত প্রশ্ন (ব্যাখ্যাসহ)।
· Math: খাইরুলস, জাফর ইকবাল আনসারী, আগারওয়াল।
· English: Master English অথবা Cliffs TOEFL।
· GK: বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
স্মার্ট টিপস: সিলেবাস মুখস্থ না করে নম্বর বিভাজন বুঝে কৌশল সাজান। প্রিলি ও লিখিত প্রস্তুতি আলাদা না করে একসাথে শুরু করুন। মনে রাখবেন, পদসংখ্যা কম দেখে হাল ছাড়বেন না। সঠিক পরিকল্পনা থাকলে আপনিও থাকতে পারেন সেরা ১০০-তে!
আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা প্রস্তুতির কোনো নির্দিষ্ট অংশ নিয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী পোস্টে আমরা কথা বলবো প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার জন্য সাবজেক্ট ভিত্তিক আরও ইন-ডেপথ কৌশল ও পূর্ণাঙ্গ বুক লিস্ট নিয়ে।
আমার আগের পোস্টের লিংক কমেন্টে দেয়া থাকলো। আবারও পরিষ্কার করে দিতে চাই—আমি কোনো কোর্স বিক্রি করি না। এই সিরিজটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে আপনাদের সামান্য উপকারের উদ্দেশ্যে লেখা। এডি প্রস্তুতির জন্য শুধু শুধু কোচিং কেন করবেন? আমার পরামর্শ অনুযায়ী গুছিয়ে প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ সফল হবেন।
সাথেই থাকুন!
"স্বপ্ন বড় হলে, পরিশ্রমও পাহাড়ের মতো হতে হয়। সিলেটে এই পাহাড় আর নদীর মাঝখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিলো—লক্ষ্য যদি স্থির থাকে, তবে যেকোনো কঠিন পথও একদিন পাড়ি দেওয়া সম্ভব। বিবি এডি (BB AD)-এর সিলেবাসটাও এই পাহাড়ের মতোই বিশাল, কিন্তু সঠিক রোডম্যাপ আর দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেলে আপনিও বিজয়ী হবেন।"
Regards,
Md. Mynul Islam Sujon
Assistant Director, Bangladesh Bank

Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
1204