এতো বছর পরেও কেন এই একটা মানুষের মূর্তিগুলি এভাবে ভাঙা হলো। কেউ কি বুঝতে পারলেন!!!
তাজবিদসহ কুরআনিক আরবি ভাষা শিক্ষা একাডেমি
Quran and Arabic Language Learning Course
08/08/2024
আলহামদুলিল্লাহ।
আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।
যেখানে কোন নবী-রাসুলের মূর্তি নাই। সেখানে কিভাবে মানুষ মূর্তি সাপোর্ট করে!
মদ খাওয়া যেমন হারাম। মূর্তি বানানোও তেমন হারাম।
এই মূর্তিগুলির সাথে কা'বা ঘরের ভিতরে ইব্রাহিম (আ) ও ইসমাঈল (আ) এর ছবি ছিল। যে ছবি রাসূল (সা) নষ্ট করে ফেলেন। আর এগুলি তো মূর্তি। রাসূল (সা) যদি থাকতেন তবে কি একটাও মূর্তি থাকত!!!
মানুষ কবে বুঝবে রাসূল (সা) অনুসরণ করার অর্থ কি!!! উনি যেটা করতেন, বলবেন সেটাই করতে হবে।
আল্লাহর বিধানে কোন লজিক হয় না।
রব একজন। উনি যা বললেন সেটাই ঠিক। কোন লজিক হবে না।
31/07/2024
তুমি আসো, আজকে নেমন্তন্নের অতিথি হয়ে;
আজ ভোজের দাওয়াত নয়, আজ গল্পের নেমন্তন্ন।
আজকে কোন খাবার হবে না, শুধু লেনদেন হবে, আন্তরিকতা বাড়ানোর সন্ধিতে, খুট খুট আলাপে সন্ধ্যেটা বয়ে যাবে।
তোমার সাথে ভালোবাসা বাড়ানোর সাধ বড়। তোমারে চিনিবার সাধ আমার আজন্ম। তোমার সাথে যে আমার দেখা হবেই! কোন ক্ষমতা নেই আমার তোমাকে এড়াইবার!
তবে কেন অচেনারে আপন করে নিবো আচমকাই? তাই আসো, তুমি আমি আজ পার করি গল্পের নেমন্তন্ন। সন্ধ্যে পেরিয়ে মুসাফাহা করে উঠি মাগরেবের আযানে।
মৃত্যু! আজ তবে তুমি এসো। তোমার সাথে আবার আমার মোলাকাত হবে। আজ তাই কোলাকুলি করি সেদিনের জন্য। তখন তুমি - আমি যেন প্রতিদ্বন্দ্বী না হই। সেদিনও যেন হয় আরেক নেমন্তন্ন। তোমার তরফ থেকে। আল্লাহর দস্তরখান জান্নাতে বসিবার নেমন্তন্ন।
মনে থাকবে তো? আমি তোমার অপেক্ষায় বসে থাকলাম তবে...
31/05/2024
ছবি কথা বলে 😢😢😢
Today's Photo 💔
“আজ এক মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়ল।» তিনি বলেছিলেন, কখনো খেয়াল করেছেন? "লা ইলাহা ইল্লাল্লাহ" হলো সবচেয়ে সহজ জিকির!
এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।
মুরব্বির কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না।
আমাদের বিস্মিত মুখ দেখে মুরুব্বী বললেন, আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?
আমরা মুরুব্বীকে জিজ্ঞেস করলাম, কেন?
তিনি বললেন, মৃ! ত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনোরকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।
সুবহানাল্লাহ ❤️
10/05/2024
"আব্দুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুল আঁচড়াতে নিষেধ করেছে, তবে একদিন পরপর (আঁচড়ালে দোষ নেই)।"
সুনান আবূ দাউদ: ৪১৫৯
হাদিসের মান: সহীহ
https://www.hadithbd.com/hadith/error/?id=61527
বৈশাখের উৎসব দেখে ভাবি, আজ যদি রাসুল (সা:) বেঁচে থাকতেন কত চেষ্টা করতেন এই উৎসব সমাজ থেকে উঠিয়ে ফেলানোর জন্য!
যারা এই উৎসব পালন করছে না তারাই সুন্নত পালন করছে।
23/03/2024
যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।
নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।
একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।
তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।
যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।
"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"
Click here to claim your Sponsored Listing.