It's 999

It's 999

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It's 999, 12/3, Dhaka.

08/08/2025

আমরা ঘরে যে সোফায় হেলান দিয়ে বসি, যে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, যে কম্বলে গুটিশুটি মেরে শুয়ে থাকি শীতের রাতে—ওগুলো কি সত্যিই নিরাপদ?

ভাবুন তো, চোখের সামনে কিছুই নেই অথচ শ্বাস নিতে গিয়ে হঠাৎ হাঁচি, নাক দিয়ে জল পড়ছে, চুলকানি, চোখ লাল, গলা ধরে যাচ্ছে, এমনকি কারো কারো বুকে শ্বাস আটকে আসছে—এই যন্ত্রণা কি শুধু ঋতু পরিবর্তনের জন্য?

না, আমাদের অজান্তেই আমরা ঘরের ভেতর পোষা একটি অদৃশ্য সেনার সঙ্গে বাস করছি—ডাস্ট মাইট। দেখতে পেতেন যদি, ভয়েই হয়ত ঘর ছেড়ে পালাতেন। এরা ছোট, ভয়ঙ্কর, আট পায়ের একেকটা লোমে ঢাকা জীব, যারা আপনার বালিশে, কম্বলে, পর্দায়, ফ্যানের ব্লেডে, কার্পেটের তন্তুতে আশ্রয় নিয়ে দিব্যি ঘোরাফেরা করে।

আর সবচেয়ে ভয়ানক ব্যাপার? এরা ক্ষতি করে না ঠিক, কিন্তু এদের শরীরের পচা অংশ আর প্রতিদিন প্রায় বিশবার করে ফেলা মল—এই জিনিসটাই আপনার শরীরে অ্যালার্জির আগুন ধরিয়ে দেয়।

সর্দি, হাঁচি, কাশি, স্কিন র‍্যাশ, চোখ লাল, চুলকানি, এমনকি হাঁপানির মতো অবস্থাও তৈরি করে দিতে পারে এই ঘরের ভিতরের শত্রু। বর্ষার দিনে ঘরে ভিজে কাপড় শুকানোটা যেন ওদের উৎসবের মতো! বাড়ে ওদের সংখ্যা, আর বাড়ে আপনার সমস্যা।

তবে চিন্তা করবেন না। কিছু নিয়ম মেনে চললেই এই শত্রুদের পরাজিত করা সম্ভব।

• প্রতিদিন জানালা খুলে দিন, আলো ঢোকাতে দিন। সূর্যের আলো এদের শত্রু।
• রোজকার বিছানা ঝাড়া, চাদর, বালিশের ওয়াড় বদল করা দরকার।
• কম্বল, বালিশ মাঝেমধ্যে রোদে দিন।
• ঘরে ভেজা কাপড় ঝোলানো বন্ধ করুন।
• ফ্যান, কার্পেট, পর্দা—সব কিছু নিয়ম করে পরিষ্কার রাখুন।
• ঘর শুকনো রাখুন, যেন এরা বাঁচতে না পারে।
• যাদের অ্যালার্জি প্রবণতা আছে, তারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।
• অ্যালার্জি গুরুতর হলে, চিকিৎসকের পরামর্শ নিন অবিলম্বে।

এটা ঠাণ্ডা লেগে সর্দি নয়, এটা এক অদৃশ্য অথচ প্রভাবশালী শত্রুর আক্রমণ। তার সঙ্গে লড়তে গেলে দরকার সচেতনতা, পরিচ্ছন্নতা, আর একটু সচেষ্ট হওয়া।

আজই নিজের বিছানা, ঘর আর ফ্যানের ব্লেডের দিকে তাকিয়ে দেখুন, আপনি কাকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনার জীবনে?

- সংগৃহীত

23/07/2025

বিমান দুর্ঘটনা নিয়ে জামশেদ মজুমদার হুজুরের বক্তব্য
যদি নিজেকে কেদে ফেলেছেন

23/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, AI generated pic

22/07/2025

আহ!!! এই ধরনের দৃশ্য সত্যিই দুঃখজনক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ শরীরগুলো কোনো কথা বলছে না! বডি ব্যাগে মোড়ানো নিথর দেহগুলো পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সামরিক হাসপাতালে।
বাইরে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ—প্রত্যেকের চোখে একটাই প্রশ্ন: “আমার মানুষটা কোথায়?” প্রিয়জনের ছবি হাতে বারবার ভিতরে ঢুকছেন অনেকে, আবার ফিরেও আসছেন হাহাকার নিয়ে। মুখ নেই, পোশাক নেই, দাগ নেই—চেনার কিছুই নেই দেহগুলোর। অজানা মৃত্যুর এমন দৃশ্যের সামনে অসহায় হয়ে পড়েছেন সব বয়সী মানুষ। হাসপাতালের মর্গের বাইরে কান্নার শব্দ থেমে থেমে বাড়ছে। একজন বৃদ্ধা বারবার জিজ্ঞেস করছিলেন, “ওর হাতে দাগ ছিল, এখন কিছুই নাই। কেমনে চিনুম?”
একজন যুবক জানালেন, “পাশে আধপোড়া আইডি কার্ড ছিল, সেটা ধরেই বলছে এটা ওর লাশ। কিন্তু মুখ তো নেই। বিশ্বাস হয় না।” বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ মর্গে রাখা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ এতটাই দগ্ধ যে চেহারা কিংবা শরীরের গঠনে কোনো পরিচয় মিলছে না। মৃতদের স্বজনদের থেকে ডিএনএ নমুনা নেওয়া শুরু হয়েছে। শনাক্তকরণ শেষ না হওয়া পর্যন্ত কোনো লাশ হস্তান্তর করা হবে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একজন চিকিৎসক জানান, “চেহারার কোনো অবশিষ্ট নেই। পোশাক পুড়ে ছাই হয়ে গেছে। শুধু হাড় ও দাঁতের গঠন কিংবা ডিএনএ পরীক্ষাই এখন ভরসা। এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।” মর্গের ভেতরে জেট ফুয়েলের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে আছে। বাইরে অপেক্ষা করা মানুষদের কেউ ১২ ঘণ্টা, কেউ বা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। কেউ খাবার খাননি, কেউ বসার জায়গাও পাননি। স্বজনদের হাতে ফোনের পর্দায় প্রিয়জনের ছবির উপর ঘন ঘন আঙুল চলে যাচ্ছে—যেন ছবিটার মুখ মিলিয়ে নিতে চান পোড়া দেহের সঙ্গে। কিন্তু মেলে না কিছুই।
একজন পিতা তাঁর পুত্রের নাম উচ্চারণ করে বলছিলেন, “ও কাল সকালে বলছিলো, ‘বাবা, আজ ট্রেনিং আছে।’ এখন আমার ছেলেটার শরীর নাই, শুধু একটা পোড়া ঘড়ি… জানি না ওর কিনা।”

হে আল্লাহ তুমি আমাদের উপর রহম করো ..!

22/07/2025

পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন (বার্ন) প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন ডা. শফিকুর রহমান।

আলহামদুলিল্লাহ 🤲

ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার এবং ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভুক্তভোগী যেকোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।
ভাল কাজকে ভাল না বলে থাকতে পারি না 💚
স্যালুট ❤️❤️

21/07/2025

মৃ*ত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উ'ত্তপ্ত ক'য়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধং'সাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দে'হ অর্ধ গ'লিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভা'ঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্'গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আ*গুনের উত্তপ্তার কাছে জী'বন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভা'ঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু*য়োরের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আ'হত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হা'তাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মা*রামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রা'ণ গুলো নি*হত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গ'জব নাযিল কর... আমিন

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বি*ধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।
©Nafiz Mahmud Alif

21/07/2025

দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহেরীন মিস আর বেঁচে নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🤲

21/07/2025

ভিডিওটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না!💔🇧🇩
আল্লাহ সব পিতা-মাতাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক 🤲

21/07/2025

পাইলট তৌকির বলেছিলেন, বিমানতো আকাশে ভাসছেনা, নিচে নেম যাচ্ছে

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের একটি চিত্র। কাল্পনিক
💔।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

12/3
Dhaka
1258