Jamia Nuria Islamia Tongi

Jamia Nuria Islamia Tongi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Nuria Islamia Tongi, College & University, বৌ বাজার. টংগী গাজীপুর।, Dhaka.

23/04/2026

" কিছু ভুল সংবাদের সংশোধন" ...
বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত যে সংবাদ প্রচারিত হচ্ছে টঙ্গীর ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক মোবাইল শৃঙ্খলা ও বেয়াদবি ইসুতে
দাওরায় হাদিস মাস্টার্স (তাকমিল) জামাতের সকল ছাত্রকে বহিষ্কার ও দরস বন্ধ করা। এই যুগান্তরকারী সাহসীর সিদ্ধান্তের দরুন সারা দেশ থেকে জামিয়া ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ও সাধুবাদ পেয়েছে আলহামদুলিল্লাহ।
তবে দুঃখজনক ব্যাপার হলো যে সংবাদ জামিয়ার সম্মানিত দারুল ইকমা মুফতি শফী কাসেমী দাঃবাঃ বরাতে প্রচার করা হয়েছে যার মাঝে তার বক্তব্যকে "মিডিয়া" অসত্য ও বিকৃত কিছু তথ্য প্রদান করেছে।
তার সংশোধন করা হলো 👇👇👇
সম্পূর্ণ ঘটনার এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে সকল ছাত্রদের বহিষ্কার করা হয়েছে তারা বিগত বছর একটি (*আন্দোলনে লিড ও অন্যান্য ছাত্রদের উস্কে দেওয়ার মতো কর্মকান্ডে লিপ্ত হয়েছিল*)

এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বিকৃত।
সম্মানিত হুজুরের বক্তব্য এমন ছিল 👇👇👇
বিগত বছরগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু যৌক্তিক আন্দোলন হয়েছে ভবিষ্যতে যেন তা ব্যাপক আকারে কিছু না হয় তা প্রতিহত ও জামিয়ার ভাবমূর্তি রক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অত্র জামিয়া প্রায় ৩০ বছর যাবত অত্যন্ত সুনামের সহিত দরস, তাদরিস, আমল, আখলাক ও ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে এবং ওস্তাদ ছাত্রের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।
এ যাবৎকালীন গুটিকয়েক ছোট ছোট যোক্তিক দাবি দাওয়া হলেও জামিয়ার কর্তৃপক্ষের মাশওয়ারার দ্বারাই তা সমাধান করা হয়েছে উল্লেখযোগ্য কোনো বড় আন্দোলন বা জামিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কর্মকাণ্ড সংঘটিত হয়নি।
সুতরাং সকলের নিকট আবেদন সঠিক জেনে সত্যকে প্রকাশ করুন এবং জামিয়ার ভাবমূর্তি ঐতিহ্য রক্ষায় সকলেই সচেষ্ট থাকুন।
আল্লাহ জামিয়ার উত্তরোত্তর উন্নতি দান করুন।

21/04/2026

দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য—

১| ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফযীলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফযীলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|

২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফযীলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|

চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,
--মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

19/04/2026

"জামিয়ার শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ"

কওমি মাদ্রাসা ইহা এমন এক প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য আদর্শ হলো এলমে নববী আমল আখলাক শ্রদ্ধা ভক্তি শিক্ষা দেওয়া এর ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানগুলো যেমনি যুগ যুগ ধরে এলেম আমল শিক্ষা দিচ্ছে ঠিক তেমনি ভাবে আদব শ্রদ্ধা ভক্তি ওস্তাদ ছাত্রের মাঝে মহব্বত ভালোবাসা শিক্ষাদানের মাধ্যমে আদর্শ মানুষ ও তৈরি করছে।
তারই পথে পরিচালিত টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত টঙ্গীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান "জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গী"
জামিয়ার ঐতিহ্য সম্মান ও ভাবমূর্তি রক্ষায় জামিয়া যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
অধ্যয়নরত এ বছরের তাকমীল (দাওরে হাদিসের) ছাত্রদের শৃঙ্খলা ভঙ্গন ও আদবের খেলাফ কর্মকাণ্ডের কারণে এ বছরের সকল শিক্ষার্থীদের "বহিষ্কার"
ও দাওরায় হাদিসের দরস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

অত্র জামিয়ার এই পদক্ষেপ কে আগন্তক ভবিষ্যতের কল্যাণ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ জামিয়াকে কেয়ামত পর্যন্ত দ্বীনের জন্য কবুল করুক।

12/04/2026

আলহামদুলিল্লাহ জামিয়ায় বর্তমানে বিভিন্ন পদে সমাসীন সম্মানিত ওস্তাদবৃন্দ ও জামিয়ার শায়েখগন

*আল্লামা জাকির হোসাইন দাঃ বাঃ
পদবীঃ সম্মানিত মুহতামিম ও শায়খে আউয়াল।
* হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব দাঃবাঃ
পদবিঃ সম্মানিত নায়েবে মোহতামিম
* আল্লামা নজির আহমদ দাঃবাঃ
পদবিঃ শায়েখে আউয়াল
* আল্লামা মুফতি মনির আহমদ কাসেমী
পদবিঃ শায়েখে সানী ও প্রধান মুফতী
* আল্লামা মুফতি ফয়জুল্লাহ দাঃবাঃ
পদবিঃ সম্মানিত নাজেমে তালিমাত (শিক্ষা সচিব)
* আল্লামা শামসুর রহমান যশোরী
পদবিঃ সিনিয়র মুহাদ্দিস
* হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব দাঃবাঃ
পদবিঃ সিনিয়র মুহাদ্দিস
* হযরত মাওলানা ইউসুফ শরীফ সাহেব দাঃবাঃ
পদবিঃ সিনিয়র মুহাদ্দিস
* হযরত মাওলানা জাকারিয়া আরশাদী দাঃবাঃ
পদবিঃ প্রধান আদিব (আরবি সাহিত্য বিভাগ)
* মুফতি শফিক আহমদ কাসেমী
পদবিঃ সম্মানিত প্রধান দারুল ইকামা
* মুফতি আব্দুস সালাম কাসেমী দাঃবাঃ
পদবিঃ সহকারী তালিমাত ও সহকারী মুফতী
* হযরত মাওলানা আঃ জব্বার সাহেব দাঃবাঃ
পদবিঃ সহকারী তালিমাত
* মুফতি আশরাফ আলী সাহেব দাঃবাঃ
পদবিঃ সহকারী মুফতী
* হযরত মাওলানা রিয়াদুল ইসলাম সাহেব দাঃবাঃ
পদবিঃ সিনিয়র মুদাররি্স
* হযরত মাওলানা আকরাম সাহেব দাঃবাঃ
পদবিঃ সিনিয়র মুদাররি্স
* মুফতি হাসান বিন ফয়েজ
পদবিঃ সিনিয়র মুদাররিস
* মুফতি মাকছুদুর রহমান
পদবিঃ সম্মানিত ইমাম ও খতিব
* মুফতি রাজিউর রহমান
পদবিঃ সহকারী দারুল ইকামা
* মুফতি নাহিদ সাহেব দাঃবাঃ
পদবিঃ সিনিয়র মুদাররিস
* মুফতি মাহদী হাসান
পদবিঃ মুদাররিস
* ক্বারী এহসানুল হক
কম্পিউটার বিভাগের প্রধান।

সহ জামিয়ার সকল আসাতিজায়ে কেরামগনকে আল্লাহ জামিয়ার জন্য কবুল করুন‌।

10/04/2026

জ্ঞানই শক্তি, আর সেই শক্তিকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষ্যে জামিয়ায় এই নতুন শিক্ষাবর্ষের জন্য ভিন্ন আঙ্গিকে। (মাদানী নেসাবের) নতুন বিভাগে

✨ এখনো সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে!
যারা নিজেদের ভবিষ্যৎকে আলোকিত করতে চায়, তাদের জন্য এ এক অনন্য সুযোগ।
📚 অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্মত পাঠদান
🕌 নৈতিকতা ও আদর্শে গড়ে তোলার বিশেষ উদ্যোগ
📝 নিয়মিত পরীক্ষা ও যত্নশীল মূল্যায়ন পদ্ধতি
🎓 আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা
আপনার সন্তানের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।
সুযোগ সীমিত—সিদ্ধান্ত নিন আজই!

Photos from Jamia Nuria Islamia Tongi's post 04/04/2026

জামিয়া নূরীয়া ইসলামিয়া টঙ্গী (১৪৪৭ হিজরী/২০২৬ খৃষ্টাব্দ) এর সকল শিক্ষা কার্যক্রম ইবতেদায়ী দরসের মাধ্যমে শুরু হলো। আলহামদুলিল্লাহ।
জামিয়া নূরীয়া ইসলামিয়া টঙ্গী-এর এই নতুন সূচনা শুধু ক্লাস শুরু নয়, বরং স্বপ্নের পথে প্রথম পদচারণা।
প্রতিটি ছোট দরস একদিন বড় আলোর কারণ হবে, ইনশাআল্লাহ।
প্রিয় ছাত্র ভাইয়েরা, ধৈর্য আর নিয়মিততাই তোমাদের সবচেয়ে বড় শক্তি।
আজকের এই শুরুই হোক আগামীর সফলতার ভিত্তি 🤲

02/04/2026

প্রিয় নবীন ছাত্র ভাইয়েরা,
আপনাদের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ শুধু একটি শিক্ষাজীবনের আরম্ভ নয়; বরং এটি ইলম, আমল ও আখলাকের সমন্বয়ে জীবন গঠনের এক মহিমান্বিত সফরের শুভ সূচনা।
আমাদের বিশ্বাস—এই তপোবন থেকে অর্জিত জ্ঞানের আলোয় একদিন আলোকিত হবে আমাদের দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি আপনাদের এই যাত্রাকে সহজ ও বরকতময় করে দিন। 🤲
মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক মুবারকবাদ ও হৃদয় নিংড়ানো দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলমে বরকত দান করুন এবং দ্বীনের একনিষ্ঠ খাদেম ও মুখলিস আলেম হিসেবে কবুল করুন। আমিন। ❤️

02/04/2026

আলহামদুলিল্লাহ এত দ্বারা জামিয়ার সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আগামী ১৫ই শাওয়াল ১৪৪৭ হিঃ ৪ঠা এপ্রিল ২০২৬ইং রোজঃ শনিবার জামিয়ার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সকল বিভাগের দরসে ইফতিতাহ সবক আরম্ভ হবে ইনশাআল্লাহ।

উক্ত সময়ের মধ্যেই জামিয়ার সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হলো।

30/03/2026

সুখবর! সুখবর!
জামিয়ায় বিগত বছরের ন্যায় এবছরও
(দাওরায়ে হাদিসের)
ভাইদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে অত্র জামিয়ায় দাখেলা অর্জন করলেই সারা বছর আবাসন ও তিন বেলা খাবার সম্পূর্ণ ফ্রি।

ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ভাইদের শীঘ্রই যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

যাতায়াত: দেশের যেকোনো প্রান্ত থেকে টংগী বাজার আব্দুল্লাহ্ পুর নেমে রিকশা যোগে পূর্ব আরিচপুর বৌউ বাজার ৫ তলা বড় মাদ্রাসা।

26/03/2026

আলহামদুলিল্লাহ আগামী ৮ই শাওয়াল ১৪৪৭ হিঃ ২৮ই‌ মার্চ ২০২৬ইং রোজ শনিবার থেকে শুরু হচ্ছে জামিয়ার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নুরানী নাজেরা হিফজ বিভাগ সহ কিতাব বিভাগের খুসুসী থেকে দাওরায়ে হাদিস ও ইফতা (ফতোয়া বিভাগ) পর্যন্ত সব জামাতেই এক সঙ্গে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম। জামিয়ায় ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীদের উক্ত সময়ে জামিয়ায় উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ন করার আহ্বান করা হচ্ছে।
বিঃদ্রঃ জামিয়ায় এ বছর নতুন আঙ্গিকে মক্কী ক্বদীম নেসাবের পাশাপাশি মাদানী নেসাব (আরবি মিডিয়াম) এর বিভাগ ও খোলা হচ্ছে।

যাতায়াত: দেশের যেকোনো প্রান্ত থেকে টংগী বাজারে নেমে রিকশাযোগে বৌউ বাজার জামিয়া নুরীয়া ৫ তলা মাদ্রাসা ।

21/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
🕌 রমজানের সিয়াম সাধনার পর
এলো খুশির বার্তা—পবিত্র ঈদুল ফিতর 🌸
🤲 আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার আলোয়
উজ্জ্বল হোক আমাদের প্রতিটি দিন
📿 মহান আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন
এবং দান করুন শান্তি, রহমত ও বরকত 🌿
💙 জামিয়ার পক্ষ থেকে
সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক শুভাকাঙ্ক্ষীদের জানাই
আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ

15/03/2026

আলহামদুলিল্লাহ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরিক্ষার ফলাফল প্রকাশের চুড়ান্ত তারিখ ঘোষণা করা হলো।
আল্লাহ জামিয়া থেকে অংশগ্রহণ কারী সহ দেশের সর্বস্তরের কওমি পরীক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

সোর্স কমেন্ট বক্সে দেওয়া হলো

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

বৌ বাজার. টংগী গাজীপুর।
Dhaka
MD@30*#