Hujjatul Ummah Madrasa

Hujjatul Ummah Madrasa

Share

দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলম?

14/09/2022

তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। তা হলো বয়স, জ্ঞান এবং টাকা।
পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। সেগুলো হচ্ছে ধৈর্য, পরিচ্ছন্নতা, ভালোবাসা, পরিকল্পনার জ্ঞান এবং শুদ্ধ জীবন যাপন।
তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। যেমনঃ বুঝতে পারা, সহনশীলতা এবং শ্রদ্ধা।
উপরোক্ত ১১ টি জিনিস সংসারের ভিত্তি। গুরুত্ব দিতে পারলে সংসার আপনার আর না দিতে পারলে আপনার সংসার অন্যের 🙏. .. .. .. .. ... ..

09/09/2022

আমাদের আঙ্গিনায় আপনাকে স্বাগতম।

04/09/2022

বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।
সংগৃহীতঃ রুশো।

03/09/2022

গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে-ইনশাআল্লাহ্

১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।

২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।

৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।

৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।

৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।

৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।

৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।

৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।

৯। টয়লেটে থুথু ফেলবেন না।

১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।

১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।

১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।

১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।

১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।

১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।

১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!

১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।

১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।

২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।

২১। বন্ধুদের সন্দেহ করবেন না।

২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।

২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।

২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।

২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।

২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!

২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।

২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।

২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।

৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।

৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।

৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।

৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।

৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।

৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।

28/08/2022

এক ব্যক্তি তার স্ত্রীকে বাচ্চাদের সামনে প্রহার করল, এবং হুমকি-ধমকি দিয়ে তাদেরকে ভীত-সন্ত্রস্ত করে ফেলল, স্ত্রীর চেহারায়ও প্রহার করল ৷

ফলে স্ত্রী মনঃক্ষুন্ন হয় কেঁদে কেঁদে বলল, আমি এখনই গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করব ৷
স্বামী বলল, তোমাকে কে বলল, যে আমি তোমাকে যেতে দেব?
স্ত্রী বলল, তুমি কি জানালাগুলোও বন্ধ করে দিবে ?
স্বামী আশ্চর্য হয়ে বলল , তাহলে তুমি কি করবে?
স্ত্রী বলল , আমি যোগাযোগ করব৷
স্বামী বলল, এই যে দেখো তোমার সব কটি মোবাইল আমার হাতে, সুতরাং যা চাও কর ৷
তখন স্ত্রী বাথরুমে প্রবেশ করল ৷ স্বামী মনে করল, জানালা দিয়ে বের হয়ে যায় কিনা তাই বেচারা ঘরের বাহিরে যাইয়া দাড়িয়ে রইল৷
কিছুক্ষণ পর যখন দেখল জানালা দিয়ে বের হওয়ার কোন লক্ষন নেই৷ ভিতরে চলে আসল ৷ বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল ৷ স্ত্রী বাথরুম থেকে বের হল৷ তখন তার হাতে মুখ অজুর পানিতে চমকাচ্ছিল ৷ স্ত্রী বলল আমি এখনোই তাঁর কাছে অভিযোগ করব, যার নামে শপথ করেছি ৷
তোমার দরজা-জানালা বা mobile যা তুমি ছিনিয়ে নিয়ে গেছ আমার কাছ থেকে, কিছুই লাগবে না৷ তার দরজা কখনো বন্ধ হয় না৷ কথা শুনে স্বামী ফিরে গেল, চুপ হয়ে খাটে বসে চিন্তা করতে লাগল৷

এদিকে স্ত্রী নামাজে দাঁড়িয়ে গেল, সেজদা অনেক দীর্ঘ করল, স্বামী এগুলো দেখতে ছিল, স্ত্রী যখন নামাজ শেষ করে দোয়ার জন্য হাত উঠালো ৷
স্বামী এসে স্ত্রীর হাত চেপে ধরে বলল, সেজদার মধ্যে যে বদ দোয়া করেছ, আমার জন্য তা কি যথেষ্ট নয়?
স্ত্রী অভিমানের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে যা করেছ তাকি তোমার যথেষ্ট নয়?
স্বামী বলল, আল্লাহর শপথ! আমি তা ইচ্ছা করে করিনি, রাগের মাথায় করেছি৷

স্ত্রী বলল, এজন্যই আমি তোমার জন্য বদদোয়া নয় নেক দোয়া করেছি ৷ বদদোয়া করেছি শয়তানের উপর ৷
আমি কি বেকুব! আমার স্বামী ও প্রিয় সঙ্গীর জন্য বদদোয়া করব!
স্ত্রীর কথা শুনে স্বামীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল , স্ত্রীর হাতে চুমু খেলো আর বলল , আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি , আর কখনো তোমার সঙ্গে খারাপ আচরণ করব না ৷

এটাই হল একজন মুসলিম স্ত্রীর দৃষ্টান্ত৷ যার ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা তাদের জন্য হয়ে যাও ৷
C

23/08/2022

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি হয় দেখুন।

10/08/2022

এমন কেরাত জীবনের প্রথম শুনলাম।

Photos from Hujjatul Ummah Madrasa's post 10/08/2022

এক মাদ্রাসার ছাত্র তার হুজুরকে প্রশ্ন করল, "হুজুর,
হাশরের দিন বান্দার হিসাব-নিকাশ কেমন হবে?"
ছাত্রের কথা শুনে হুজুর কিছুক্ষণ বসে থাকলেন। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন সেই টাকা ছাত্রদের মধ্যে নিম্নরুপে বন্টন করে দিলেন -

১ম জনকে দিলেন - ১০০ টাকা
২য় জনকে দিলেন - ৭৫ টাকা
৩য় জনকে দিলেন - ৫০ টাকা
৪র্থ জনকে দিলেন - ২৫ টাকা
৫ম জনকে দিলেন - ১০ টাকা
৬ষ্ট জনকে দিলেন - ৫ টাকা
এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন মাত্র ১ টাকা। প্রশ্নকারী
ছাত্র মাত্র এক টাকা পাওয়ায় তার মন খারাপ হয়ে গেল।

হুজুরের এমন অসম বন্টনে সে ভীষণ কষ্ট পেল।
সে মনে মনে ভাবল, হুজুর তাকে সবার সামনে এভাবে অপমান করলেন কেন?

এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেলেন। তিনি সব ছাত্রদের মাঝে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ তোমাদের ছুটি!

তোমাদের যেই টাকা দেওয়া হল সেটা পুরোপুরি খরচ করবে এবং আগামি সাপ্তাহিক বন্ধের দিন মাদরাসার রান্নাঘরে সকাল ১০ ঘটিকায় তোমরা উপস্থিত হয়ে হিসাব দেবে।

সাপ্তাহিক বন্ধের দিন ছাত্ররা সবাই উপস্থিত হল। হুজুর আগ থেকেই সেখানে উপস্থিত ছিলেন হুজুর সবাইকে উপস্থিত দেখে খুশী হলেন।

সবাই আসার পর হুজুর বললেন, তোমরা ১জন করে এই তাওয়াইতে দাড়িয়ে আমার দেওয়া টাকা কোথায় কোথায় খরচ করেছ, তার হিসাব দিবে।

প্রথমে এগিয়ে এল সে ছাত্র, যাকে ১০০ টাকা দেওয়া হয়েছিল। সে তাওয়াই-এ দাড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করলেন আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছ তার হিসাব দাও।

এমনিতেই আগুনে উতপ্ত তাওয়া তার উপর খালি পা। ছাত্র এক পা নামায়, আরেক পা তুলে। এভাবে অনেক কষ্টে তাওয়াই দাড়িয়ে হিসাব দিতে লাগল।
১০ টাকায় এটা কিনেছি,২০ টাকায় এটা কিনেছি, এভাবে অনেক কষ্ট সহ্য করে হিসাব দিল সে।

তারপর এলো যাকে ৭৫ টাকা
দিয়েছিলেন, তার হিসাব দেওয়ার পালা। এভাবে ধারাবাহিকভাবে সবাই নিজেদের টাকা খরচের হিসাব উত্তপ্ত তাওয়াইতে দাড়িয়ে দিয়ে গেল।

সবার শেষে সে ছাত্র এলো যাকে ১ টাকা দিয়েছিল।
সে হাসিমুখে দৌড়ে এসে তাওয়াই-এ দাড়িয়ে তার ১ টাকার হিসাব দিয়ে হুজুরের সামনে দাড়ালো, বাকিরা তখন পুড়া পায়ে পানি ঢালছে, তখন সে দাড়িয়ে হাসছে।

তখন হুজুর বললেন, এই হলো হাশরের মাঠের হিসাবের একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব তত সহজ।

হে আল্লাহ্‌, আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আমিন। 💗❤️

collect

05/08/2022

স্বাগতম মাহে মুহাররম।

03/08/2022

গল্পে গল্পে মাইর খেলা। মন খারাপ থাকলে দেখতে পারেন।

02/08/2022
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Uttor Kutubkhali Jatrabari
Dhaka