27/02/2024
আসসালামু আলাইকুম ১৫/১৭ বন্ধুমহল
আশাকরি সবাই ভালো আছেন।
আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি।
"এসএসসি ২০১৫ এবং এইসএসসি ২০১৭ ব্যাচমেট বাংলাদেশ " ফেইসবুক গ্রুপটি ২০২০ সাল করোনাকালীন সময়ে ক্রিয়েট করেছিলাম বেশ কিছু সৎ উদ্দেশ্য নিয়ে।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেক ভালো কাজ করেছি বিগত ৪ বছরে।জরুরি প্রয়োজনে রক্ত ব্যবস্থা করা থেকে শুরু করে বন্ধুদের পড়াশোনায় সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে আমাদের অংশগ্রহণ ছিলো।এ ছাড়া ও আমাদের প্রচেষ্টা ছিলো ব্যাচমেটদের মাঝে প্রীতি সম্পর্ক সৃষ্টি করা।
যেনো আমাদের ব্যাচমেটরা যে অবস্থানেই থাকুক না কেনো, কোন প্রকার বৈষম্য ছাড়াই ব্যাচমেট পরিচয় পাওয়া মাত্র বন্ধুদের প্রতি আন্তরিক এবং সহযোগিতার মনোভাব রাখে।এ ছাড়া আমাদের উদ্যোক্তা বন্ধুগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে যোগ্যতা যাচাই করে ব্যাচমেটদের অগ্রাধিকার দেয়।যে সকল বন্ধুরা নানা প্রতিকুলতার মাঝে স্বাবলম্বী হতে পারছেনা,সকলের সহযোগিতায় তাদের কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার সহ অনেক অনেক স্বপ্ন দেখে এই ভারচুয়াল গ্রুপটি ক্রিয়েট করেছিলাম।
আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুগণ যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের নানান সৎ কাজে সহযোগিতা করেছে।
কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি "এসএসসি ২০১৫ ও ১৭ ব্যাচমেট বাংলাদেশ " গ্রুপের ক্রিয়েটর "ফারজানা বিনতে মনির" বলছি,এই গ্রুপটিতে যেমন অনেক ভালো কাজ হয়েছে ,তেমন কিছু অসৎ কাজ ও হয়েছে, যা অপূরনীয় । এই একই কাজ গুলো ভবিষতে যে আরো বড় আকারে হবেনা না তার কোন নিশ্চয়তা নেই। অবশ্যই প্রতিটি সংগঠনের কিছু নিয়মকানুন থাকে, যে নিয়ম গুলো একটি সমাজে শান্তি শৃঙ্খলার জন্য করা হয়।কিন্তু কিছু সংখ্যক মানুষ বরাবর ই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নানান কর্মকাণ্ড করার চেষ্টা করে।
বন্ধুগণ আমাদের যদি ১০ টি ভালো কাজ থাকে এবং তার মধ্যে কয়েকটি খারাপ কাজ ও হয়, যার মূল্য অসংখ্য ভালো কাজের মাধ্যমে ও অপরিশোধনিয় [ (তোমার এটাকে কিভাবে ডিফাইন করবে) ] । যে ভিকটিম সে ক্ষতিগ্রস্ত হবে।আমরা যেটা করতে পারি, এমন সদস্যকে গ্রুপ থেকে ব্যান করতে পারি । কিন্তু এটা কি সমাধান? আজ যদি কোন একজন ব্যাচমেট গ্রুপ আড্ডায় অথবা গেটটুগেদারে এসে ছিন্তাই, ধর্ষণ,ইভটিজিং এর স্বীকার হয় তাহলে কি এতে গ্রুপ ক্রিয়েটর অথবা এডমিন প্যানেলের কোন প্রভাব থাকবে ? অথবা তারা সেই দায়বদ্ধতা গ্রহণ করবে ? কখনো ই না।তোমরা হয়তো গ্রুপের এনাউন্সমেন্ট নিয়ময়,গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো পড়ে দেখোনি ,সেখানে বলা আছে প্রত্যেকে তাদের নিজ দায়িত্ব গ্রহণ করে আড্ডা গুলোতে যাবে।
তবুও একজন মানুষ হিসেবে আমাদের দ্বায়ব্ধতা থেকেই যায়,আমরা অন্যায় এর প্রতিবাদ করি এবং আমি বলবো, প্রত্যেকের উচিৎ প্রতিবাদ করা।আমাদের ভারচুয়াল গ্রুপের প্রতিবাদ সর্বোচ্চ ব্যান করা,এখন তোমরা ই বলো, একজন বন্ধুমহলের সদস্য আজ যদি কোন আড্ডায় এসে এমন সমস্যার সম্মুখীন হয়। তাহলে যে অপরাধ করবে, তাকে কি শুধু ব্যান করাই সমাধান হতে পারে?
আমি ভেবে দেখেছি এই রকম অপরাধ গুলো মূল উৎস হতে পারে এমন আড্ডাগুলো,অথবা এমন একটি প্লাটফর্ম, যার সর্বোচ্চ ব্যবহার কিছু অসৎ মানুষ করার সম্ভাবনা রয়েছে।
আমি এবং আমাদের এডমিন প্যানেলের বন্ধুগণ পড়াশোনার পাশাপাশি গ্রুপটি পরিচালনা করছি,তাই সব সময় সমান ভাবে একটিভ থেকে সকল কাকর্যক্রম করা সম্ভব হচ্ছেনা,এ ছাড়া প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে।আমরা নিশ্চয়ই বাস্তব জীবনে পরিবার, পড়াশোনা, চাকরি সকল ব্যক্তিগত কাজ শেষ করে সোশ্যাল মিডিয়াতে আসি।আবার কখনো কখনো সেই সময়টুকু হয়না।কারণ সোশ্যাল মিডিয়া আমাদের প্রয়োজনে,সোশ্যাল মিডিয়ার প্রয়োজন আমরা না।
আবার যদি এমন চিন্তা করি যে, সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে আমাদের যে কোন সময় চলে যেতে হবে,তাহলেও এই গ্রুপ এর সমস্যা এই গ্রুপ কোন ভাবে আমার উপর ডিপেন্ডেড না।
আমি ব্যক্তিগতভাবে সব সময় চেয়েছিলাম এমন কাজ করবো,যা মানব কল্যাণে আসবে।যদি আমার এমন কোন ক্রিয়েশন অকল্যাণ বয়ে আনে,অবশ্য ই আমি তা বিনষ্ট করতে বিন্দুমাত্র চিন্তা করবোনা।
সকলের জন্য ভালোবাসা অবিরাম🤍
10/02/2024
আসসালামু আলাইকুম।
সম্মানিত ১৫ এবং ১৭ ব্যাচের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৯/০২/২০২৪ ইং তারিখে ১৫ এবং ১৭ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত মিলন মেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিকে গ্রুপ থেকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হলো।আশা করি ভবিষ্যতে এমন হেন কর্মকাণ্ডের পূণরাবৃত্তি যেন না ঘটে সেদিকে সবাই সচেতন থাকবো।
এবং এই বিষয়ে কোনো সদস্য কোথাও কোনো ধরনের গ্রুপিং বা আলোচনা সমালোচনা না করার জন্যে বিনীতভাবে অনুরোধ জানানো হলো।
সবার সুস্বাস্থ্য কামনা করি।ধন্যবাদ ❤️
03/02/2024
২য় বারের মতো সারা বাংলাদেশের মাধ্যমিক ২০১৫ এবং উচ্চমাধ্যমিক ২০১৭ ব্যাচের বন্ধুদের গেটটুগেদার হতে যাচ্ছে।😍
সকল ব্যাচমেট আমন্ত্রিত।❤️
স্থান : সকল ব্যাচমেটর যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে রাজধানীতে নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত কমেন্ট বক্সে।
SSC 2015 & HSC 2017 BATCH BANGLADESH (The invincible 15/17)
15-17 SSC & HSC Batch Bangladesh
13/01/2024
আসসালামুআলাইকুম।
প্রিয় এসএসসি ২০১৫ এবং এইচএসসি ২০১৭ এর সকল সদস্যদের অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইতিমধ্যেই আমাদের ১৫ এবং ১৭ ফেসবুক গ্রুপের 📌৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে আগামী ০৯ ফেব্রুয়ারী প্রতি বছরের ন্যায় বাংলাদেশের প্রাণকেন্দ্র 📌ঢাকায়(ধানমন্ডির আশে পাশে, রেস্টুরেন্ট সংক্রান্ত বিষয় প্রোগ্রামের ২/৩ দিন আগে জানিয়ে দেওয়া হবে) একটি মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে(যেহেতু পড়াশোনা বা কর্মের উদ্দেশ্যে বেশীরভাগ সদস্যই ঢাকায় অবস্থান করে)।উক্ত মিলনমেলার জন্যে আমাদের 📌রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারী ২০২৪।
📌রেজিষ্ট্রেশন এর বাহিরে যার পক্ষে যা সম্ভব সুবিধা বঞ্চিত মানুষদের জন্য দিতে পারো।যা কালেকশন হবে তার উপর ভিত্তি করে আমরা তাদের জন্য খাবারের আয়োজন করবো।কেউ গেটটুগেদার আসতে না পারলেও সুবিধা বঞ্চিতদের সহযোগিতায় অংশগ্রহণ করতে পারো।🤍
📌
*টি-শার্ট
*ওয়েলকাম স্ন্যাক্স
*ফুল দিয়ে সকলকে বরণ
*দুপুরের খাবার
*সাংস্কৃতিক অনুষ্ঠান(আমাদের মধ্য থেকে)
*বিকেলে হাল্কা নাস্তা
*রেফেল ড্র
*সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ১০ জনকে পুরষ্কার(কম বা বেশী হতে পারে)
*সাউন্ড সিস্টেম
*ব্যানার ইত্যাদি।
তাই আর দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন।সবার উপস্থিতি একান্তভাবে কাম্য।
📌বিকাশ/নগদ~ ০১৯৮৪৩১২৯১১(হিমেল)
📌প্রোগ্রাম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে যোগাযোগ করুন নিম্নোক্ত নম্বরে👇
*সানাইয়া-01969575419
*হাবিব-01305120219
বি দ্র. গ্রুপের বাহিরেও আমরা আমাদের ১৫ এবং ১৭ ব্যাচের বন্ধুদের নিয়ে আসতে পারবো।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি।ধন্যবাদ ❤️🥀
ভালোবাসার আরেক নাম প্রিয় ১৫ এবং ১৭ গ্রুপ💕
12/01/2024
গুডনিউজ গুডনিউজ গুডনিউজ
৩০ জানুয়ারি আমাদের এসএসসি ১৫ এবং এইচএসসি ১৭ বন্ধু গ্রুপের ৪ বছর পূর্ণ হতে যাচ্ছে, চার বছরের পূর্তি উপলক্ষে ০৯ ফেব্রুয়ারী একটি মিলনমেলার আয়োজন করা হচ্ছে, আমরা সবাই সারা বাংলাদেশ থেকে আবার একত্রিত হয়ে ০৯ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সারাদিনব্যাপী আনলিমিটেড আড্ডা দিবো ইনশাআল্লাহ, উক্ত বর্ষপূর্তিতে সবার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি❤️
পরবর্তী আপডেট খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে,ধন্যবাদ🥀
01/01/2024
বন্ধুমহলের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ❤️
28/12/2023
বন্ধু,আড্ডা, চা☕
চমৎকার মুহূর্ত। ❤️
ব্যাচ ১৫/১৭
রবীন্দ্রসরোবর,ঢাকা।
18/08/2023
হাসি আনন্দ আড্ডা গানে জমে উঠেছে বন্ধুমহলের আড্ডা ❤️
#১৫১৭বন্ধুমহল
29/06/2023
আসসালামু আলাইকুম ব্যাচ ১৫/১৭ ❤️
দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল বন্ধুদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক ❤️
ঈদের দিন তোমাদের জন্য সুসংবাদ 😍😍
১৫/১৭ বন্ধুমহলের অনেক দিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে☺️
এখন থেকে প্রতি মাসে ১ এবং ১৫ তারিখ গ্রুপে বিজনেস পোস্ট করতে পারবে..❤️
নিয়ম:
❇️একদিনে সর্বোচ্চ ৩ টা
❇️কোনো লিংক দেওয়া যাবেনা।
❇️ইউটিউব চ্যানেল প্রোমোট করা যাবে। তবে কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে।
❇️এন আইডি,ভিষা/পাসপোর্ট, কোনো রেস্টুরেন্ট/ট্রাভেল এজেন্সি সহ সেন্সিটিভ বিষয় গুলোর ক্ষেত্রে এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে পোস্ট করতে হবে।
এখন বন্ধুরাই বন্ধুদের ক্রেতা হওয়ার সুযোগ থাকছে😍😍😍😍
১৫/১৭ বন্ধুমহলের যে সকল বন্ধুরা ব্যবসায় যুক্ত আছো,তাদের জন্য শুভকামনা.. ❤️
ন্যাশনাল ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার এক্সাম শেষে, আমরা ১৫/১৭ এর সকল বন্ধুরা মিলে আরো অনেক গুলো কাজ করবো ইনশাআল্লাহ ❤️
01/05/2023
বন্ধু একটা শব্দ কিন্তু এর গভীরতা এক পৃথিবী সমান। বন্ধুত্বের কোন হিসাব- হয় না। বন্ধুত্বের কোন মাপকাঠি হয় না। বন্ধুরা কখনো ছেলে-মেয়ে হয় না। বন্ধু শুধু বন্ধু হয়। বন্ধুরা শুধু একজন অন্য জনের মামা হয়।
বন্ধুত্বের কোনো রঙ নেই। নেই কোন কালো-সাদার ফারাক। যেখানে কে মোটা বা কে চিকন, কে সুন্দর কে কুৎসিত এর হিসেব নেই সেটাই বন্ধুত্ব...❤️
SSC 2015 & HSC 2017 BATCH BANGLADESH (The invincible 15/17)
15-17 SSC & HSC Batch Bangladesh
28/04/2023
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুগণ ,
"হাফেজ মাওলানা মুফতি আল-আমিন"
আমাদের ১৫/১৭ ব্যাচের বন্ধু, তারা নিজ উদ্যোগে গোপালগঞ্জে একটি মাদ্রাসা নির্মাণ কাজ শুরু করেছে..❤️
তারা এই কাজের জন্য আমাদের ১৫/১৭ বন্ধুমহলের কাছে সহযোগিতা চেয়েছে।তাই আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেছি।
যে সকল বন্ধুগণ সহযোগিতা করেছো মহান সৃষ্টিকর্তা তোমাদের এ কাজকে কবুল করুক🤲
আমিন..🤍
আলহামদুলিল্লাহ্,আমাদের ১৫/১৭ বন্ধুমহল সমাজের প্রয়োজনে সর্বদা যে কোন মানবিক কাজে সহযোগীতার মনোভাব রাখে।এবং হাসি,আনন্দ আড্ডার পাশাপাশি ভালো কাজেও এগিয়ে ..❤️
সকলের প্রতি ভালোবাসা অবিরাম 💌
15-17 SSC & HSC Batch Bangladesh
SSC 2015 & HSC 2017 BATCH BANGLADESH (The invincible 15/17)