17/06/2025
ইসরায়েল-ইরান যুদ্ধ মুসলিম হিসেবে আমাদের করণীয়:
আল্লাহর দিকে ফিরে আসা
সত্য প্রচার ও গুজব প্রতিরোধ
মুসলিমদের ঐক্য রক্ষা করা
শিয়া-সুন্নি মতভেদের ঊর্ধ্বে উঠে একতাবদ্ধ অবস্থান নেওয়া
মানবিক সহায়তা ও দোয়া অব্যাহত রাখা
রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সচেতন থাকা
24/05/2025
আব্দুর রহমান ইব্ন আবূ লায়লা (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, উমর (রাঃ) বলেছেন, জুমু’আর সালাত দু’রাকআত, ঈদুল ফিত্রের সালাত দু’রাকআত, ঈদুল আযহা র সালাত দু’রাকআত এবং সফরের অবস্থার সালাতও দু’রাকআত। হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ভাষ্য মতে সে দু’রাকআতই পূর্ণ সালাত, সংক্ষেপ নয়। আবূ আব্দুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, আব্দুর রহমান ইব্ন আবূ লায়লা উমর (রাঃ) থেকে শুনেন নি।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৪২০
হাদিসের মান: সহিহ হাদিস
24/05/2025
যিয়াদের আযাদকৃত গোলাম কাযা‘আহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ সা‘ঈদ (রাঃ)- কে যিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলতে শুনেছি, চারটি বিষয় যা আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে শুনেছি (অথবা) তিনি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করতেন। আবূ সা‘ঈদ (রাঃ) বলেন, এ বিষয়গুলো আমাকে আশ্চর্যান্বিত করে দিয়েছে এবং চমৎকৃত করে ফেলেছে। (তা হল এই), স্বামী কিংবা মাহরাম ব্যতীত কোন মহিলা দু’দিনের পথ সফর করবে না। ‘ ঈদুল ফিত্র এবং ‘ ঈদুল আযহা - এ দুই দিন কেউ সওম পালন করবে না। ‘আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য উদয় পর্যন্ত কেউ কোন সলাত আদায় করবে না। আর মাসজিদে হারম (কা‘বা), আমার মাসজিদ (মাসজিদে নাববী) এবং মাসজিদে আকসা (বাইতুল মাকদিস)- এ তিন মাসজিদ ব্যতীত অন্য কোন মাসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না।
সহিহ বুখারী, হাদিস নং ১৮৬৪
হাদিসের মান: সহিহ হাদিস
23/05/2025
বারা'আ ইব্নু ‘আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ ঈদুল আযহা র দিন সালাতের পর আমাদের উদ্দেশে খুত্বা দান করেন। খুত্বা্য় তিনি বলেনঃ যে আমাদের মত সালাত আদায় করল এবং আমাদের মত কুরবাণী করল, সে কুরবাণীর রীতিনীতি যথাযথ পালন করল। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবাণী করল তা সালাতের পূর্বে হয়ে গেল, এতে তার কুরবাণী হবে না। বারা'আ-এর মামা আবূ বুরদাহ্ ইব্নু নিয়ার (রাঃ) তখন বললেন, হে আল্লাহ্র রসূল! আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন। তাই আমি পছন্দ করলাম যে, আমার ঘরে সর্বপ্রথম যবেহ্ করা হোক আমার বক্রীই। তাই আমি আমার বক্রীটি যবেহ্ করেছি এবং সালাতে আসার পূর্বে তা দিয়ে নাশ্তাও করেছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমার বক্রীটি গোশ্তের উদ্দেশ্যে যবেহ্ করা হয়েছে। তখন তিনি আরয করলেন, হে আল্লাহ্র রসূল! আমাদের নিকট এমন একট ছয় মাসের মেষ শাবক আছে যা আমার নিকট দু’টি বক্রীর চাইতেও পছন্দনীয়। এটি (কুরবাণী করলে) কি আমার জন্য যথেষ্ট হবে? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তুমি ছাড়া অন্য কারো জন্য যথেষ্ট হবে না।
সহিহ বুখারী, হাদিস নং ৯৫৫
হাদিসের মান: সহিহ হাদিস
09/04/2025
অভূতপূর্ব এক গণজমায়েতের দিকে এগুচ্ছে 'মার্চ ফর গাজা'।
যেমন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে।
বাংলাদেশ ও তার জনগণ যত শক্তিশালী হবে, আমাদের সম্মিলিত কণ্ঠস্বর বিশ্বের দরবারে ততই শক্তিশালী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।
আর তাই বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ সম্মেলনে আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে আমরা 'মার্চ ফর গাজা'র জনসমাগমের অভিমুখ 'মানিক মিয়া এভিনিউ' এর পরিবর্তে 'সোহরাওয়ার্দি উদ্যানে' পরিবর্তন করছি, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত বিক্ষোভকারীরা স্থান করে নিতে পারেন!
একই দিনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদেরকেও আমরা সকালে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছানোর অনুরোধ রাখছি।
এ ছাড়া কর্মসূচি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত দিক নির্দেশনা পরবর্তীতে পেইজ, গ্রুপ এবং ইভেন্ট পেইজে দিয়ে দেয়া হবে।
21/09/2024
আল্লাহ তা‘আলার বাণীঃ “তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তা‘আলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও (বাড়িয়ে দিবেন) যাদেরকে ইল্ম দেয়া হয়েছে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন”
-(সূরা আল-মুজাদালাহ্ ৫৮/১১)।
16/09/2024
সামুরা ইব্ন জুনদুব (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ প্রত্যেক সন্তান স্বীয় আকীকা র সাথে আবদ্ধ। তার পক্ষ হতে তা তার জন্মের সপ্তম দিনে যবেহ করতে হবে। সেদিন তার মাথা মুণ্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪২২০
হাদিসের মান: সহিহ হাদিস