11/12/2025
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمةالله وبركاته
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে
আগামী (২০২৬) বছর থেকে শুরু হতে যাচ্ছে #হেফজ খানা এবং #আবাসিক থাকার সু ব্যবস্থা । আপনি কি চান আপনার কোমলমতি সন্তান দ্বীনি ইলমে গভীর এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুক?
কুরআন-হাদীসের পূর্ণাঙ্গ জ্ঞানার্জনের পাশাপাশি জাগতিক জ্ঞান— সর্বোচ্চ শিখরে পৌঁছানোর একটি সুবিন্যস্ত পথই হতে পারে তার উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি।
**সেই আপনার সন্তানকে সামনে রেখে—
আল-ইতক্বান ইসলামিক বালিকা মাদ্রাসা প্রণয়ন করেছে একটি অনন্য, গবেষণালব্ধ সমন্বিত শিক্ষা কারিকুলাম।**
যেখানে আপনার সন্তান পাবেঃ
তিনটি ভাষায় দক্ষতা
— #আরবি
— #বাংলা
— #ইংরেজি
দ্বীনি শিক্ষা—সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে
• সহীহ-শুদ্ধ তিলাওয়াতসহ কুরআন শিক্ষা
• বিষয়ভিত্তিক আয়াত ও কুরআনের নির্বাচিত অংশ মুখস্থ
• বিষয়ভিত্তিক হাদীস মুখস্থ
• আকীদাহ সংক্রান্ত নুসূস মুখস্থ
• দলীলসমৃদ্ধ জরুরি মাসায়েল আয়ত্ব
• সীরাত পাঠ ও অনুশীলনের মাধ্যমে সুন্নাহ অনুসরণে অভ্যস্ততা
• ইসলামের গৌরবময় ইতিহাস শিক্ষা
• আদব, আখলাক ও ইসলামিক ম্যানার অনুশীলন
• লাইব্রেরি ক্লাসের মাধ্যমে বইপাঠে আগ্রহ তৈরি। বছরে ৫ টি পরীক্ষা এবং একটি করে সিলেবাস প্রদান করা হয়।
আলেমা হওয়ার পথচলা:
ক্লাস পঞ্চম শ্রেণী থেকে পূর্ণাঙ্গ মাদানী নেসাব এবং প্লে-অষ্টম শ্রেণী পর্যন্ত #ইংরেজি ও #গনিতের উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে সপ্তাহিক #জলসা ও #তালিমের ব্যবস্থা। রয়েছে মাসিক #নামাজের রুটিন, যেখানে বাচ্চাদের দৈনিক নামাজের হিসেব নেওয়া হয়। এর সাথে যেসকল বাচ্চারা দৈনিক মাদ্রাসায় উপস্থিত থাকে তাদের জন্য রয়েছে মাসিক পুরুষ্কারের ব্যবস্থা। এবং শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, প্রতিদিনের পড়া ( WhatsApp) গ্রুপে দিয়ে দেওয়া হয়।
সুদক্ষ আলেমা শিক্ষিকা দ্বারা আরবি, উর্দ্দূ ক্লাস পরিচালনা করা হয় এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষিকা দ্বারা, #বাংলা, #গনিত, #ইংরেজি ক্লাস করানো হয়।
সৃজনশীল শিক্ষা কার্যক্রম
• ক্যালিগ্রাফি,কেরাত, নাশিদ এর পাশাপাশি খেলা-ধুলা ইত্যাদি।
এবং আরও নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
অভিভাবকদের জন্য বিশেষ সুবিধা, সপ্তাহে ৩ দিন ( শনি,সোম,বুধ) কুরআন শিক্ষা দেওয়া হয়। এবং প্রতি মাসের ২য় শুক্রবার দ্বীনি হালাকা এবং নসিহার সুযোগ রয়েছে ।
***মাদ্রাসার প্রতিটি কার্যক্রম পরিচালনা করেন শুধু মাত্র মহিলা শিক্ষিকাগন।
***এছাড়াও সম্পুর্ন মাদ্রাসাটি সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
মোবাইল : +880 1660-181080
ঠিকানা : মিরপুর ১১, লালমাটিয়া টেম্পুস্ট্যান্ড ঢাকা-১২১৬