সরকারি চাকরি প্রস্তুতি-Govt Job Preparation

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সরকারি চাকরি প্রস্তুতি-Govt Job Preparation

সরকারি চাকরি প্রস্তুতি-Govt Job Preparation সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষা?

08/03/2022

19/01/2022

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি :
পদের নাম- সহকারী লোকোমোটিভ মাস্টার।
পদের সংখ্যা- ২৮০ জন।
শিক্ষাগত যোগ্যতা- এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান)
আবেদনের তারিখ- ২৬ জানুয়ারি-০৬ মার্চ ২০২২।

নিয়োগ বিজ্ঞপ্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডপদের নামঃ বিভিন্ন পদআবেদন শুরুঃ ১৩/০১/২০২২ ।আবেদন শেষঃ ১২/০২/২০২২ ।
12/01/2022

নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
পদের নামঃ বিভিন্ন পদ
আবেদন শুরুঃ ১৩/০১/২০২২ ।
আবেদন শেষঃ ১২/০২/২০২২ ।

28/12/2021


বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি:ব্যাংক নিয়োগ ২০২০ ভিত্তিক সিনিয়র অফিসার ১০৬৯ টিঅফিসার জেনারেল ১৭৬৩ টি অফিসার ক্যাশ ১৭২০ টি
22/12/2021

বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি:

ব্যাংক নিয়োগ ২০২০ ভিত্তিক
সিনিয়র অফিসার ১০৬৯ টি
অফিসার জেনারেল ১৭৬৩ টি
অফিসার ক্যাশ ১৭২০ টি

21/12/2021

বাংলাদেশ ব্যাংকসহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতিবাংলাদেশ ব্যাংকে ১৮৮ পদে সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের লিখি...
11/12/2021

বাংলাদেশ ব্যাংক
সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকে ১৮৮ পদে সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের লিখিত পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রার্থীদের **শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. রাসেল সরদার ও মো. মাসুদুর রহমান, লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন**

বাংলাদেশ ব্যাংকসহ যেকোনো ব্যাংকের লিখিত পরীক্ষায় পাস-ফেল গণিতে ভালো করা-না করার ওপর নির্ভর করে অনেকাংশে। গণিতে সাধারণত ৭০ নম্বর থাকে

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতের ওপর মোট ২০০ নম্বরের প্রশ্ন করা হয়। বাংলায় সমসাময়িক বিষয়ের ওপর একটি রচনা লিখতে বলা হয়, এর জন্য ২০ নম্বর বরাদ্দ থাকে। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন অথবা ব্যাংক সম্পর্কিত দরখাস্তে ২০ নম্বর। ইংরেজির ক্ষেত্রে ফোকাস রাইটিং বা রচনা লেখায় ৩০ নম্বর।

**গণিত :** বাংলাদেশ ব্যাংকসহ যেকোনো ব্যাংকের লিখিত পরীক্ষায় পাস-ফেল গণিতে ভালো করা-না করার ওপর নির্ভর করে অনেকাংশে। গণিতে সাধারণত ৭০ নম্বর থাকে। তবে অনেক সময় ৮০-৯০ নম্বরেরও প্রশ্ন আসে। গণিতের উত্তর সঠিক হলে পুরো নম্বরই পাওয়া যায়। তাই গণিতে ভালো করে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সহজ! গণিতের প্রস্তুতির জন্য বাজারের প্রচলিত ভালো মানের এক বা একাধিক বই অনুসরণ করুন। পরীক্ষার হলে এ বিষয়ের জন্য ৪০-৪৫ মিনিট সময় বরাদ্দ রাখুন। উত্তর করতে এর চেয়ে বেশি সময় যেন না লাগে। গণিতের ৫০ শতাংশ প্রশ্ন তুলনামূলক সহজ আসে, একটু মাথা খাটালেই উত্তর দেওয়া যায়। তাই গণিতে দুর্বল হলেও হাল ছেড়ে দেওয়ার কিছু নেই।

**ফোকাস রাইটিং বা রচনা লিখন : **বাংলা ও ইংরেজিতে দুটি ফোকাস রাইটিং বা রচনা লিখতে আসে। ফোকাস রাইটিংয়ে মোট ৫০ নম্বর বরাদ্দ থাকে। ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাটা, চার্ট, কোটেশন ব্যবহার করলে ভালো নম্বর পেতে সহায়ক হয়। যতটা সম্ভব ডাটা, গ্রাফ, কোটেশন ব্যবহারের চেষ্টা করুন। এগুলো আগে থেকে বিষয়ভিত্তিক নোট করে পড়তে পারলে ভালো হয়। ইংরেজির জন্য তিন পৃষ্ঠা এবং বাংলার জন্য চার পৃষ্ঠা লিখলেই যথেষ্ট! অতিরিক্ত লেখার চেয়ে পরিমিত গুছিয়ে লেখাই ভালো। সুন্দর শব্দ চয়নটাও গুরুত্বপূর্ণ। নীল অথবা সবুজ রঙের কলম দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইটস করা যেতে পারে।

**গুরুত্বপূর্ণ টপিকস—**করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সরকারের ভূমিকা/বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, বৈশ্বিক অর্থনীতিতে করোনার প্রভাব, এসডিজি, মেট্রো রেল, পদ্মা সেতুর বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতির অগ্রগতি, সরকারের প্রণোদনা প্যাকেজ, কপ-২৬, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি। এ ছাড়া অন্য সাম্প্রতিক ইস্যুগুলোও দেখে যেতে পারেন।

**প্যাসেজ : **ইংরেজি প্রশ্নে একটি প্যাসেজ দেওয়া থাকে, সে আলোকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এর জন্য ২০ নম্বর। প্যাসেজ পড়ার আগে প্রশ্নগুলো পড়ে নেওয়াটাই ভালো। তাহলে প্যাসেজ পড়ার সময় মাথায় সেট করা থাকবে কোন কোন তথ্য প্যাসেজ থেকে বের করতে হবে। এরপর প্যাসেজ পড়ে সে আলোকে প্রশ্নগুলোর উত্তর করা যেতে পারে। প্যাসেজের প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেকে হুবহু প্যাসেজ থেকে লেখা তুলে দেন। এমনটা না করে প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় ঠিকঠাক লিখতে পারলে ভালো নম্বর পাওয়া যায়।

**অনুবাদ : **যেকোনো চাকরির লিখিত পরীক্ষার জন্য অনুবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রায় সব চাকরির লিখিত পরীক্ষায় অনুবাদ আসে। তাই অনুবাদ চর্চা করতে হবে নিয়মিত। অনুবাদে ভালো প্রস্তুতির জন্য নিয়মিত ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদকীয়, উপসম্পাদকীয়, অর্থনীতি পাতা ও আন্তর্জাতিক পাতার সংবাদগুলো দেখে অনুশীলন করতে পারেন। প্রতিদিন একটি করে প্যাসেজ হলেও অনুবাদের অভ্যাস করা উচিত। অনুবাদের প্রস্তুতির জন্য Translation for competitive Exams বই থেকে বিগত সালের ব্যাংক পরীক্ষার ট্রান্সলেশনগুলো দেখতে পারেন। এরপর অন্যান্য পরীক্ষার অনুবাদ চর্চা করলে প্রস্তুতি আরো পাকাপোক্ত হবে। পরীক্ষার হলে অনুবাদে ২০-২৫ মিনিট সময় বরাদ্দ রাখতে পারেন। পরীক্ষায় হুবহু অনুবাদ করতে না পারলে চেষ্টা করুন, যাতে কাছাকাছি অর্থ দিয়ে লেখা যায়। তাহলে অন্তত কম নম্বর হলেও পাবেন!

**প্রতিবেদন ও দরখাস্ত : **প্রশ্নে ব্যবসায় সম্পর্কিত প্রতিবেদন কিংবা দরখাস্ত লিখতে বলা হয়। এর জন্য বিগত সালে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে আসা প্রতিবেদন বা দরখাস্ত দেখতে পারেন। মূলত লেখার ফরম্যাট শেখাটা গুরুত্বপূর্ণ। প্রতিবেদন বা দরখাস্তের বিভিন্ন ধরন আছে। তাই সব ধরনের প্রতিবেদন বা দরখাস্ত লেখার চর্চা করুন। পরীক্ষার আগে অনুশীলন না করার কারণে পরীক্ষার হলে সঠিক ফরম্যাট অনুযায়ী লিখতে পারেন না অনেকেই। অন্যান্য অংশের চেয়ে এটি তুলনামূলক সহজ। তাই একটু চেষ্টা করলেই ভালো নম্বর তোলা সম্ভব। প্রতিবেদন বা দরখাস্ত এক পৃষ্ঠা লিখলেই যথেষ্ট।

-দৈনিক কালের কণ্ঠ
©এম এম মুজাহিদ উদ্দীন

Bangladesh Railway Job Circular পদঃ খালাসীপদসংখ্যাঃ ১০৮৬
08/12/2021

Bangladesh Railway Job Circular

পদঃ খালাসী
পদসংখ্যাঃ ১০৮৬

বলেছিলাম ২-৩ দিনের মধ্যে আসবে?৪৪ তম বিসিএস পরীক্ষাঃ- ২০২১ পদ সংখ্যাঃক) সাধারণ ক্যাডারঃ- ৪৪৯ টা। খ) প্রফেশনাল ক্যাডার/টেক...
30/11/2021

বলেছিলাম ২-৩ দিনের মধ্যে আসবে?
৪৪ তম বিসিএস পরীক্ষাঃ- ২০২১
পদ সংখ্যাঃ
ক) সাধারণ ক্যাডারঃ- ৪৪৯ টা।
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৪৮৫ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৪০১ টা।
মোট পদসংখ্যাঃ ১,৭১০ টা
আবেদন শুরুঃ ৩০/১২/২০২১।
আবেদন শেষঃ ৩১/০১/২০২২।

আজকে অনুষ্ঠিত বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন।।
29/11/2021

আজকে অনুষ্ঠিত বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন।।

চাকরির পরীক্ষায় ইংরেজি নিয়ে ভয়?ইংরেজিতে ভালো না করে বিসিএস, ব্যাংক বা অন্য যেকোনো  নিয়োগ পরীক্ষার বৈতরণি পার হওয়া কঠিন। ...
17/11/2021

চাকরির পরীক্ষায় ইংরেজি নিয়ে ভয়?
ইংরেজিতে ভালো না করে বিসিএস, ব্যাংক বা অন্য যেকোনো নিয়োগ পরীক্ষার বৈতরণি পার হওয়া কঠিন। কৌশলী হয়ে নিয়মিত পড়াশোনা করলে ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। নিয়োগ পরীক্ষায় ইংরেজিতে ভালো করার কৌশল নিয়ে ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার প্রণয় কুমার পাল ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আব্দুল আওয়ালের সঙ্গে কথা বলে বিস্তারিত লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

চাকরির পরীক্ষায় ইংরেজির গুরুত্ব
চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সবার প্রথমে আসে বিসিএসের কথা। বিসিএসে ইংরেজিতে প্রিলিমিনারি পরীক্ষায় ৩৫ নম্বর এবং লিখিত পরীক্ষায় ২০০ নম্বর বরাদ্দ থাকে। ব্যাংকে প্রিলিমিনারিতে ইংরেজিতে ২৫-৩০ নম্বর। লিখিত পরীক্ষায় বরাদ্দ ৭০-৯০ নম্বর। এ ছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারিতে ১৫-২০টি প্রশ্ন থাকে। তাহলে বোঝাই যাচ্ছে নিয়োগ পরীক্ষার তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ।
বিসিএসসহ অন্যান্য প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি প্রস্তুতি তিনটি ভাগে ভাগ করা যায়—১. গ্রামার
২. লিটারেচার ৩. ভোকাবুলারি। তবে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে না। সবচেয়ে বেশি প্রশ্ন হয় গ্রামার আর ভোকাবুলারি থেকে।

গ্রামার অংশের প্রস্তুতি
বিসিএস পরীক্ষায় ইংরেজি গ্রামার অংশে ২০ নম্বর থাকে। এ ছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষায় বেশির ভাগ প্রশ্ন এই অংশ থেকেই হয়ে থাকে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, এই ২০টি প্রশ্নের বেশির ভাগই গুরুত্বপূর্ণ কমন টপিক থেকে দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Sentence Correction। এটি মূলত আলাদা কোনো টপিক নয়; বরং অনেকটাই গ্রামার আইটেমের সমন্বিত টপিক। এর মধ্যে Subject-Verb Agreement, Illogical Comparisons, Parallelism, Dangling/Misplaced Modifiers, Inversions-সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত। তবে উল্লিখিত বিষয়গুলোতে স্পষ্ট ধারণা থাকলে Sentence Correction যেভাবেই আসুক না কেন, আপনি উত্তর দিতে পারবেন। মনে রাখবেন, বেশির ভাগ প্রশ্ন কিন্তু এগুলো থেকেই আসবে।
► Preposition, Idioms and Phrases, Article ও Group Verb—এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই। এ ছাড়া আরো কিছু টপিক যেমন—Parts of Speech, Identification of Clause, Conditional Sentence, Voice, Narration, Degree of Comparisons, Embedded Question—এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি গ্রামারে অনেক টপিক রয়েছে। তবে এগুলো পড়লে পরীক্ষায় সর্বাধিক কমন পাবেন বলে আশা করা যায়।
► এসব টপিকের জন্য TOEFL Cliff’s & Barron’s, Common Mistakes in English by T. J. Fitikides-এর পাশাপাশি বাজারের ভালো মানের দু-একটি নিয়োগ প্রস্তুতির বই অনুশীলন করতে পারেন। গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে যেটি যে বইয়ে তুলনামূলক সহজবোধ্য মনে হয়, সেটি সেখান থেকে পড়লেই ভালো।
► গ্রামার কখনোই মুখস্থ করতে যাবেন না। প্রতিটি বিষয়বস্তু বুঝে বুঝে অনুশীলন করতে হবে। যত বেশি চর্চা করবেন, প্রস্তুতিতে তত বেশি অগ্রসর হবেন; আর নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবেন। নমুনা প্রশ্ন দেখে অনুশীলন করলে পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করতে পারবেন। যে বই থেকেই পড়েন না কেন, পড়ার সময় আলাদা একটি নোট খাতা রাখবেন। গুরুত্বপূর্ণ নিয়মগুলো দু-একটি উদাহরণসহ লিখে রাখতে পারেন অথবা পড়ার সময় বইয়ে হাইলাইটার বা ভিন্ন রঙের কালি দিয়ে দাগিয়ে রাখতে পারেন, যাতে পরীক্ষার আগে অল্প সময়ে রিভিশন দিতে পারেন।

ভোকাবুলারি প্রস্তুতি যেভাবে
ভোকাবুলারি এমন একটি বিষয়, যা বাদ দিয়ে আপনি ইংরেজিতে ভালো করার কথা চিন্তাই করতে পারবেন না। বিসিএস, ব্যাংকসহ বেশির ভাগ চাকরির নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় ভোকাবুলারিভিত্তিক প্রশ্ন বেশি আসে। তাই কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। প্রিলিমিনারি পরীক্ষায় Synonym, Antonym, Analogy, Correct Spelling ইত্যাদি টপিকস ভোকাবুলারি অংশের মধ্যেই পড়ে। তা ছাড়া লিখিত পরীক্ষায় Reading Comprehension, Translation থেকে শুরু করে Free hand writing—প্রতিটি ক্ষেত্রেই ভোকাবুলারিতে দক্ষতা একান্ত প্রয়োজন। ভোকাবুলারির জন্য বাজারে প্রচুর বই রয়েছে। তবে একটু কৌশলী হলে দ্রুত ভোকাবুলারি আয়ত্ত করা যায়—
► নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ুন। গুরুত্বপূর্ণ শব্দগুলোর তালিকা করুন। অজানা শব্দগুলোর অর্থ যখন-তখন জানতে স্মার্টফোনে ‘ইংরেজি থেকে বাংলা’ অভিধান অ্যাপ ইনস্টল করে রাখুন। তাহলে পত্রিকা পড়ার সময় অজানা-দুর্বোধ্য শব্দগুলোর অর্থ চট করে দেখে নিতে পারবেন। এ ছাড়া অবসর সময়েও বসে বসে পড়তে পারবেন।
► GRE Vocabulary Builder-Magoosh GRE-র অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিলে এখানে আপনি কুইজ দিতে পারবেন। বিভিন্ন পর্যায়ে আপনার অবস্থান যাচাই করতে পারবেন।
► নেমনিক বা মনে রাখার কৌশল ব্যবহার করে শব্দ শেখা যায়। http://mnemonicdictionary.com এই ধরনের ওয়েবসাইটে আপনি মনে রাখার মতো কৌশল পাবেন। এ ছাড়া বাজারে নেমনিকসহ এজাতীয় বিভিন্ন বই পাওয়া যায়, সেগুলোও দেখতে পারেন।
► শব্দের Root, Suffix, Prefix এগুলো বুঝে বুঝে পড়ুন। তাহলে অল্প পড়েই এ সম্পর্কিত বহু শব্দ শেখা হয়ে যাবে।
► এ ছাড়া বাজারে চাকরির পরীক্ষার বিভিন্ন বই থেকেও ভোকাবুলারি পড়তে পারেন। মনে রাখবেন, ভোকাবুলারি পড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো রিভাইস ও প্রয়োগ করা। প্রতিনিয়ত চর্চায় না থাকলে আপনি কখনোই ভোকাবুলারিতে ভালো করতে পারবেন না। তাই নিয়মিত ভোকাবুলারি অনুশীলন করুন। তাহলে দেখবেন, আর মুখস্থ করতে হবে না, এমনিতেই অনেক শব্দ আয়ত্তে চলে এসেছে।

ইংরেজি লিটারেচার অংশের প্রস্তুতির কৌশল
বিসিএস পরীক্ষায় ইংরেজি লিটারেচারে ১৫ মার্কস থাকে। এ ছাড়া সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) অন্যান্য নিয়োগ পরীক্ষায় দু-চারটি লিটারেচারের প্রশ্ন আসতে দেখা যায়। বিসিএসে এই অংশটা প্রিলিমিনারিতে ম্যাজিকের মতো সাহায্য করতে পারে। আপনি এত অল্প পড়ে আর কোনো বিষয়ে এই টপিকের মতো কমন পাবেন না।
► বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা আগের বছরের প্রশ্নগুলো প্রস্তুতির শুরুতেই চর্চা করুন।
► ইংরেজি সাহিত্যের যুগ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন। কোন সাহিত্যিক কোন যুগের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে Elizabethan, Romantic, Victorian ও Modern
পিরিয়ডের প্রধান প্রধান সাহিত্যিক ও সাহিত্যকর্মের নামগুলো ভালো করে পড়তে হবে।
► বিখ্যাত সাহিত্যিক যেমন—William Shakespeare, William Wordsworth, John Keats, Charles Dickens, GB Shaw প্রমুখ সাহিত্যিকের বিখ্যাত গ্রন্থ-উক্তি ভালো করে পড়ুন।
► বিখ্যাত গ্রন্থগুলো গুগলে সার্চ করে মূলভাবটি পড়ে নিতে পারেন। এতে চরিত্র মনে থাকবে, সেই সঙ্গে মস্তিষ্কেও স্থায়ী হয়ে যাবে!
► Literary terms ও সাহিত্যকর্মের ধরনগুলো গুরুত্বসহকারে পড়ুন।
ইংরেজি সাহিত্য অনেক বিশদ একটি বিষয়। পরীক্ষার্থীদের অনেকেরই এই বিষয়ে যথেষ্ট ধারণা না থাকাটা স্বাভাবিক। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও কয়েকবার পড়ে দেখুন, ধীরে ধীরে এটা হয়তো আপনার কাছে ভালো লাগতে শুরু করবে। বাজারে ইংরেজি সাহিত্যের ওপর বিক্রি হওয়া বইগুলো ঘেঁটে তুলনামূলক সহজ একটি বই সংগ্রহ করতে পারেন।

লিখিত পরীক্ষার ইংরেজির ভিত্তি তৈরির কৌশল
যদি প্রিলিমিনারি পরীক্ষার টপিকগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে লিখিত পরীক্ষায় আপনি এমনিতেই এগিয়ে থাকবেন। কারণ আপনি ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখে ফেলেছেন। এখন শুধু ব্যাকরণ আর বানান—এ দুটি বিষয়ের দিকে নজর রাখলেই চলবে।
► ব্যক্তিগত বা অফিশিয়াল ই-মেইল বা লিখিত যোগাযোগ ইংরেজিতে করুন। লেখায় ভুল হলো কি না, এটা নিয়ে সংশয় থাকলে ব্রাউজারে Grammarly (www.grammarly.com) অ্যাড-অন ইনস্টল করতে পারেন। লেখায় ভুল বানান ধরার জন্য এটি দারুণ একটি ওয়েব টুল।
► প্রতিদিন ইংরেজি কিংবা বাংলা পত্রিকার লেখা অনুবাদ (বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা) চর্চা করতে পারেন, বিশেষ করে সম্পাদকীয় অংশ। পরীক্ষায় অনুবাদ ও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এটি অনেক কাজে দেবে।
► Translation বা অনুবাদের জন্য Dr. Mohiuddin-এর লেখা Translation for competitive exam বইটি অনুশীলন করতে পারেন। বইটিতে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা প্রচুর Translation (সমাধান, ব্যাখ্যাসহ) দেওয়া আছে। এগুলো বেশি বেশি অনুশীলন করবেন। হয়তো অনেক পরীক্ষায় কমনও পেতে পারেন।
এভাবে নিয়মিত ইংরেজি অনুশীলন করলে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একজন যোগ্য প্রার্থী হয়ে উঠবেন।

-দৈনিক কালের কণ্ঠ /চাকরি আছে

©এম এম মুজাহিদ উদ্দীন
লেখক : ভাইভা বোর্ডের মুখোমুখি,
ব্যাংকার'স ভাইভা বোর্ড।

কর কমিশন।
16/11/2021

কর কমিশন।

Address

Dhaka

Telephone

+8801743121264

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি চাকরি প্রস্তুতি-Govt Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সরকারি চাকরি প্রস্তুতি-Govt Job Preparation:

Shortcuts

Share

Category