RPCHome

RPCHome

Share

It’s an educational page for the students up to HSC...

28/11/2022

রোভার পল্লী উচ্চ বিদ্যালয় ২০২২
ROVER POLLY HIGH SCHOOL (EIIN: 108943)Thana/Upazilla: GAZIPUR SADAR, Zilla: GAZIPUR
No. of Students: { Examinee: 151, Appeared: 150, Passed: 126, Percentage of Pass: 84.00, GPA 5: 15 }
---------------------------------------------------- : BUSINESS STUDIES : ----------------------------------------------------
522550[5.00], 522551[4.72], 522552[5.00], 522553[4.83], 522554[4.33], 522555[4.61], 522556[4.67], 522557[4.61], 522558[4.33],
522559[4.72], 522560[4.33], 522561[4.39], 522562[4.11], 522563[3.94], 522564[3.78], 522565[3.61], 522566[3.89], 522567[3.89],
522568[3.94], 522569[3.28], 522571[3.56], 522572[4.39], 522573[4.28], 522574[3.94], 522575[3.83], 522576[4.22], 522577[3.89],
522578[4.17], 522579[4.33], 522580[3.50], 522581[3.67], 522582[3.33], 522583[3.83], 522584[3.11], 522585[3.28], 522586[2.94],
522587[2.89], 522588[2.94], 522589[3.06], 522590[2.94], 522591[2.89], 522592[3.22], 522593[2.72], 522594[2.33], 522595[2.78],
522596[2.78], 522597[2.89], 522599[3.06], 522600[3.39], 522601[3.39], 522602[3.50], 522603[3.28], 522604[3.22], 522605[2.94],
522606[2.61] =55
522570[F1 ], 522598[F1 ] =2
------------------------------------------------------- : HUMANITIES : -------------------------------------------------------
315314[3.94], 315315[3.50], 315316[3.61], 315317[3.50], 315318[3.56], 315319[3.00], 315320[3.22], 315321[3.39], 315322[3.28],
315323[3.00], 315324[3.28], 315326[3.11], 315328[2.89], 315335[2.50], 315338[3.56], 315339[3.67], 315341[2.78], 315342[3.94],
315343[3.61], 315344[3.94], 315346[3.33], 315347[3.28], 315348[3.11], 315349[4.28], 315350[3.44], 315351[3.33], 315352[3.56],
315353[3.94], 315354[2.94], 315355[2.94], 315358[2.56], 315359[2.61], 315361[2.11], 315368[2.83], 315370[2.11], 315371[3.11],
315372[3.00], 315373[1.94] =38
315325[F2 ], 315327[F1 ], 315329[F1 ], 315330[F1 ], 315331[F2 ], 315332[F1 ], 315333[F1 ], 315334[F2 ], 315336[F1 ],
315337[F1 ], 315340[F2 ], 315345[ABS.], 315356[F1 ], 315357[F2 ], 315360[F1 ], 315362[F1 ], 315363[F2 ], 315364[F2 ],
315365[F1 ], 315366[F1 ], 315367[F1 ], 315369[F1 ] =22
-------------------------------------------------------- : SCIENCE : --------------------------------------------------------
126340[5.00], 126341[5.00], 126342[5.00], 126343[5.00], 126344[5.00], 126345[5.00], 126346[5.00], 126347[5.00], 126348[5.00],
126349[4.78], 126350[5.00], 126351[4.44], 126352[4.39], 126353[4.89], 126354[4.22], 126355[4.22], 126356[4.11], 126357[5.00],
126358[4.61], 126359[5.00], 126360[4.44], 126361[4.17], 126362[4.22], 126363[4.33], 126364[4.83], 126365[4.78], 126367[4.78],
126368[4.61], 126369[4.39], 126370[5.00], 126371[4.17], 126372[4.61], 126373[3.67] =33
126366[F1 ] =1
---------------------------------------------- : END OF RESULT [ D20221128 ] : ----------------------------------------------
Page 1 of 1

10/09/2022

📌 As if - যেনো
📌 As it were - ঠিক যেনো
📌 As usual - সচরাচর
📌 As well as - পাশাপাশি, অধিকন্তু
📌 As a result of - এর ফলে
📌 As soon as - যত দ্রুত সম্ভব
📌 As possible - যতটুকু সম্ভব
📌 As a whole - মোটের উপর
📌 As though - যদিও
📌 As far as possible - যত দূর সম্ভব
📌 As many as - যত বেশি সম্ভব
📌 As yet - অদ্যাপি
📌 Just as - এই রকম
📌 As regards - সম্পর্কে
📌 As a rule - সাধারণত
📌 As busy as a bee - মৌমাছির মতো ব্যস্ত
📌 As blind as a bat - বাদুরের মতো অন্ধ
📌 As cunning as a fox - শিয়ালের মতো ধূর্ত
📌 As happy as a child - শিশুর মতো সুখী
📌 As brave as a lion - সিংহের মতো সাহসী
📌 As fast as light - আলোর মতো দ্রুতগামী

20/08/2022

মনের কথা।
মেনে চললে আশাকরি উপকার হবেঃ

০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, কারণ এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিবে।

০২। পরিবার দেখে বিয়ে করুন।
অসভ্য, গোয়ার বা ভন্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিবে।

০৩। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অংকের টাকা ধার দিবেন না। তাতে সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ফেরৎ না পেলেও ততো দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরৎ না পেলে দুঃখের সীমা থাকবে না।

০৪। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, কেননা দুটোই মূল্যহীন।

০৫। পৃথিবীতে কেউ বিজি না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকেই গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে।

০৬। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।

০৭। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন, স্বার্থ বিনে কেউ সুযোগ দিবে না।

০৮। সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।

০৯। নারাজ মুডে থাকবেন না, হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।

১০। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।

১১। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না, এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না, কারন, তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে।

১২। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।

১৩। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই। ধাপে ধাপে এগোন।

১৪। কিছুতেই আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়।

১৫। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।

13/08/2022

ইংরেজি ১২ মাসের নামের উচ্চারণ একসাথে! 👌
January - জ্যানু-রি
February- ফেব-রু-রি
March - মা(র)..চ
April - এইপ-রল
May - মেই
June - জু..ন
July - জু'লাই
August - ও..গাস্ট
September- সেপ-ঠেম-বা(র)
October- অক-ঠোউ-বা(র)
November- নোউ-ভেম-বা(র)
December- ডি-সেম-বা(র)

Photos from RPCHome's post 10/08/2022

খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি সপ্তাহে দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১২ টা থেকে ২ টা ২ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়।

কেন????

তারা কি বোঝে না যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে????

এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটয়ে তুমি শুধু গাধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেন কে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।

তোমার কোম্পানির কাজ যদি গাধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিন ই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবে না তখন একটিকে বাদ দিয়ে আরেকটি কে নিয়ে নাও।

কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।

03/08/2022

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ একর
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।
লেখা সংগৃহীত

02/08/2022

#কিয়ামতের পূর্বে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে..

কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ

‘‘সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা। এক বছরকে একমাসের সমান মনে হবে। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। এক সপ্তাহকে একদিনের মত মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে’’।[1]
---
----

এর একটা প্রকার ছিলো সময়ের বরকত কমে যাওয়া। এটা অনেকদিন ধরে আমরা অনুভব করছি। দিন তো বাদ, সপ্তাহ গিয়ে মাস শেষ হয়ে হঠাৎই দেখি নতুন বছর সামনে। কোনদিক দিয়ে যে বছরটা পার হলো ঠাহরই করা যায় না।

এখন এর আরেকটা প্রকার দেখা যাচ্ছে, সময়ের পরিধি আসলেই কমে আসছে। সময় কমা সংক্রান্ত, দাজ্জালের অবস্থানে সময়ের বিচিত্রতা সংক্রান্ত অনেক হাদিসই দেখা যায়।

পৃথিবীর সময় ঘনিয়ে আসছে। এর উপসর্গও আল্লাহ দেখাচ্ছেন সাথে ধ্বংসের প্রয়োজনীয় সামানাও দুনিয়া সংগ্রহ করছে।
collected

02/08/2022

সফদার ডাক্তার
– হোসনে আরা

সফদার ডাক্তার মাথাভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে,
চেয়ারেতে রাতদিন বসে গোণে দুই-তিন
পড়ে বই আলোটারে নিভিয়ে।
ইয়া বড় গোঁফ তার, নাই যার জুড়িদার
শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে,
নুন দিয়ে খায় পান, সারাক্ষণ গায় গান
বুদ্ধিতে অতি বড় পাকা সে।

রোগী এলে ঘরে তার, খুশিতে সে চারবার
কষে দেয় ডন আর কুস্তি,
তারপর রোগীটারে গোটা দুই চাঁটি মারে
যেন তার সাথে কত দুস্তি।

ম্যালেরিয় হলে কারো নাহি আর নিস্তার
ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে,
আমাশয় হলে পরে দুই হাতে কান ধরে
পেটটারে ঠিক করে কিলিয়ে।
কলেরার রোগী এলে, দুপুরের রোদে ফেলে
দেয় তারে কুইনিন খাইয়ে,
তারপর দুই টিন পচা জলে তারপিন
ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।

ডাক্তার সফদার, নাম ডাক খুব তার
নামে গাঁও থরথরি কম্প,
নাম শুনে রোগী সব করে জোর কলরব
পিঠটান দিয়ে দেয় লম্ফ।
একদিন সককালে ঘটল কি জঞ্জাল
ডাক্তার ধরে এসে পুলিশে,
হাত-কড়া দিয়ে হাতে নিয়ে যায় চাষাড়াতে
তারিখটা আষাঢ়ের উনিশে।

Photos from ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh's post 30/07/2022
29/07/2022

We are really so proud of you guys...✌️🏆🏆

26/07/2022

#ওরস্যালাইন_ব্যবহারে_সাবধানতাঃ
ওরস্যালাইন খুব সহজ একটা নাম। কিন্তু ক্ষেত্র বিশেষে, ভুল ব্যবহারে এটিই হতে পারে জীবননাশী। শিশু ডায়রিয়া ওয়ার্ডে প্রায়ই এরকম রোগী পাওয়া যায়। সবসময় বাচানো যায়না, কারণ ততক্ষণে অনেক দেরী হয়ে যায়।

গা ঝাড়া দিলেন নাকি? নতুন কিছু শুনছেন?
আমি কিন্তু নতুন কিছু বলছিনা। এরকম ঘটে প্রায়ই। রোগটার নাম HYPERNATREMIC DEHYDRATION.

সাধারণত অজ্ঞ, অশিক্ষিতদের ক্ষেত্রেই ঘটে এটা, তবে অনেক উচ্চ শিক্ষিত আপাত সচেতন মহলেও ঘটতে পারে। আমরা যে বাচ্চাগুলি বাঁচাতে পারিনি তারমধ্যে একটি বাচ্চা ছিল, একটি খ্যাতনামা ঔষধ কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তার একমাত্র সন্তান। কিচ্ছু করার ছিলনা আমাদের।

আমরা সবাই জানি এক প্যাকেট ওরস্যালাইন আধা লিটার (৫০০মিলি) পানিতে গুলাতে হয়। মানিতো সবাই??? আপনার ঘরের যে মগ বা গ্লাসটাকে আপনি ৫০০ মিলির ভাবছেন, সেটা কি আসলেই ৫০০ মিলির??
(কিছু স্যালাইন অবশ্য এক লিটার বা ২৫০ মিলির থাকতে পারে, সেক্ষেত্রে উচিত হবে প্যাকেট এর গায়ে কতটুক পানির কথা লিখা আছে তা দেখে নেয়া।। কমনলি এটা আধা লিটারেরই হয়)।

মায়েরা যে ভুলটা করেন তা হল, বাচ্চা স্যালাইন খেতে চায়না দেখে পুরা প্যাকেট স্যালাইন অল্প পানিতে গুলে থাকেন। উনাদের ধারণা, স্যালাইন তো যাচ্ছেই, পানি কম হলেই বা কি!!

না মা, হাতজোড় অনুরোধ করি এটা করবেন না। এতে করে স্যালাইনের ঘনত্ব বেড়ে যায়, অসমোটিক লোড বেড়ে যায়। যার ফলে মস্তিষ্কের কোষগুলি থেকে পানি বের হয়ে চুপসে যায়। খারাপ প্রভাব পড়তে পারে কিডনিসহ শরীরের অন্য জায়গাতেও। দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিতে না পারলে জীবন পড়ে যায় হুমকির মুখে।

এটা একটা manmade phenomenon, যা আমাদের ভুলে হয়ে থাকে, আমরা চাইলে এটি ফিরাতে পারি। তবে hypernatremia dehydration অন্য কারণেও হতে পারে।

চলুন দেখে নিই, ওরস্যালাইন এর ব্যবহার বিধি।
১. এক প্যাক স্যালাইন আধা লিটার পানিতেই গুলতে হবে, কম বেশী করার সুযোগ নাই একদম।
২. একবার বানানো স্যালাইন ১২ ঘন্টার বেশি রাখা যাবেনা। যদি রয়ে যায়, তবে তা ফেলে দিয়ে নতুন করে বানাতে হবে।
মাত্রাঃ ডায়রিয়ার ক্ষেত্রে ৫০-১০০ মিলি (এক বছরের নীচে), প্রতিবার পায়খানার পর ১০০-২০০ মিলি ( ১-৫ বছর)।

আরও সহজে, যত কেজি তত চামচ। অথবা চিকিৎসক এর নির্দেশিত নিয়মে।
**ঔষধের চামচে এক চামচ = ৫ মিলি।
স্যালাইন জোর করে বা দ্রুত খাওয়াতে গেলে বাচ্চা বমি করতে পারে, এতে হিতে বিপরীত হবে। সময় নিয়ে ধীরে ধীরে খাওয়াতে হবে। ডাক্তারের কাছ থেকে অবশ্যই মাত্রা এবং ফ্রিকুয়েন্সি বুঝে নিতে হবে।

মনে রাখতে হবে, এই ওরস্যালাইন কিন্তু ডায়রিয়া ভাল হওয়ার জন্য না। বরঞ্চ ডায়রিয়ার জন্য শরীর থেকে যে পানি ও লবণ বেরিয়ে যাচ্ছে, তা পূরণের জন্য।

বেশীর ভাগ ডায়রিয়াই ভাইরাল, মাত্র ১৫% ব্যাক্টিরিয়াজনিত। তাই এন্টিবায়োটিক এর রোল কম। ধৈর্য ধরলে ৩-৫ দিনে নিজে নিজেই সেরে যায়।

কিছু বিপদ চিহ্নঃ
বাচ্চা নেতিয়ে পড়া বা দুর্বল হয়ে যাওয়া,
প্রস্রাব কমে যাওয়া,
তালু ডেবে যাওয়া,
অতিরিক্ত বমি বা এত বেশি পায়খানা যা স্যালাইন দিয়ে পূরণ সম্ভব না,
পায়খানার সাথে রক্ত যাওয়া,
তীব্র জ্বর।
এসব লক্ষণ দেখলে মোটেও কালক্ষেপণ করবেন না।
সবার নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করছি।

ডা. খন্দকার মোবাশ্বের আহমেদ
শিশু বিশেষজ্ঞ এবং শিশু পুষ্টি ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Vimbazar, Rover Polli College Road, Word No>21, GCC
Dhaka
1703