শিশু বিভাগে জরুরী ভিত্তিতে একজন অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।।
👨🏫 পদবী:
সহকারী শিক্ষক (শিশু বিভাগ)
💰 বেতন:
আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত হবে)
✅ যোগ্যতা:
চট্টগ্রাম বোর্ড কর্তৃক নূরানী ট্রেনিং প্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে।
📞 যোগাযোগ:
01718-921664
01851-378437
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom
ان الله معنا স্থাপিতঃ ২০০৯ ইং
15/06/2026
জামিয়ার মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
আপনার সন্তানের ফলাফল দেখতে নিম্নবর্ণিত লিংকে ভিজিট করুন:
https://qmmsoft.com/1165
আল্লাহ তাআলা আমাদের সন্তানদের দ্বীনি ও দুনিয়াবি জীবনে সফলতা দান করুন। আমীন।
14/06/2026
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত চমৎকার, সময়োপযোগী আলোচনা ও মূল্যবান নসীহতের মধ্য দিয়ে গতকালের ইসলাহী মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলে উপস্থিত সকল দ্বীনপ্রিয় মুসল্লির আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করে তুলেছে।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এই মাহফিলকে আমাদের সবার জন্য হিদায়াত, কল্যাণ ও নাজাতের উসিলা হিসেবে কবুল করেন এবং আলোচনার বিষয়বস্তুসমূহ আমাদের জীবনে বাস্তবায়নের তাওফীক দান করেন।
মাহফিল বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং এই খিদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।
10/06/2026
সকলেই আমন্ত্রিত।
05/06/2026
18/05/2026
জরুরি বিজ্ঞপ্তি
জামিয়ার চলতি শিক্ষাবর্ষের ১ম মাসিক পরীক্ষা আগামী ২৩ ও ২৪ মে ২০২৬ ইংরেজি, রোজ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ ও সফলতার সাথে পরীক্ষা সম্পন্ন করার তাওফীক দান করুন।
16/05/2026
আরবী ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ কর্মশালা ২০২৬
শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়ন, সৌন্দর্যবোধের বিকাশ এবং পরিচ্ছন্ন লেখনশৈলী গড়ে তোলার লক্ষ্যে জামিয়ায় আয়োজন করা হয়েছিল চারদিনব্যাপী “আরবী ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ কর্মশালা ২০২৬”।
জামিয়ার কিতাব বিভাগের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও শিক্ষণীয় এই কর্মশালাটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের আগ্রহ, আন্তরিকতা ও পরিশ্রম সত্যিই ছিল প্রশংসনীয়।
আলহামদুলিল্লাহ!
এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের হাতের লেখায় দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হয়েছে, যা তাদের শিক্ষা ও ব্যক্তিজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ।
★ কর্মশালার সমাপনী পর্বে মোট ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
এর মধ্যে— • সেরা ১০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
• এছাড়াও ২০ জন শিক্ষার্থীকে উৎসাহ ও স্বীকৃতিস্বরূপ সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়েছে।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে ইলমের পাশাপাশি আমল, আদব ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করুন। আমীন।
31/03/2026
নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু......
🌸 আলহামদুলিল্লাহ! 🌸
কেন্দ্রীয় হাইআতুল উলয়া পরীক্ষায় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা-এর পরীক্ষার্থীগণ শতভাগ পাশ করেছে।
✨ এই গৌরবময় সাফল্যের জন্য
সকল তালেবে ইলম, সম্মানিত উস্তাযগণ এবং অভিভাবকদের জানাই আন্তরিক মোবারকবাদ।
🤲 মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—
তিনি যেন এই ধারাবাহিক সফলতা বজায় রাখেন এবং
সবাইকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমীন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
GAZIPUR