মারকাযুল কুরআন লিল বানাত

মারকাযুল কুরআন লিল বানাত ইলম ও আমলের সমন্বয়ে একটি আদর্শ মহিলা মাদরাসা

মারকাযুল কুরআন লিল বানাত মাদ্রাসা!

মারকাযুল কুরআন লিল বানাত মাদ্রাসা বাংলাদেশের মেয়েদের জন্য গুণগত ইসলামী শিক্ষা প্রদানে মৌলিক। আমাদের সংস্থা আল্লাহর কলমে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কুরআন এবং ইসলামী শিক্ষার গভীর বুঝে মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মারকাযুল কুরআন লিল বানাত মাদ্রাসা, আমরা একটি সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম প্রদান করি যা ঐতিহাসিক ইসলামী অধ্যয়নের সাথে আধুনিক শিক্ষার অনুভূতি সমন্বয় করে। আমাদের অভিজ্ঞ শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত মনোনিবেশ প্রদান করেন, যাতে মেয়েরা একটি সমর্থ শিক্ষার পরিবেশে বাড়িয়ে যায় যেখানে তারা শিক্ষার জন্য সজীব এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারে।

আমরা বিশ্বাস করি যে আমাদের ছাত্রীদেরকে জ্ঞান, বুদ্ধিমত্তা এবং দয়ার সাথে শক্তি দেওয়া যাক যাতে তারা আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব ও সমাজে সাধারণ অবদানকারী হতে পারে। কুরআনী অধ্যয়নের সাথে সাথে, আমরা চরিত্র উন্নয়ন, নৈতিক মূল্য, এবং সম্প্রদায় সেবা এই বিষয়ে গভীরভাবে মনোনিবেশ করে থাকি।

আমাদের সাথে আপনির ভবিষ্যতের নেতাদের উৎসাহিত করার জন্য আমাদের সঙ্গে যোগ দিন। আমাদের কর্মসূচি, ঘটনা, এবং সাফল্যের সর্বশেষ খবর জানতে আমাদের পেজ ফলো করুন। মারকাযুল কুরআন লিল বানাত মাদ্রাসা নির্বাচন করার জন্য ধন্যবাদ।

বৈশিষ্ট্যসমূহ:-. শুধুমাত্র মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত, সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, গরিব মেধাবী ছাত্রীদের জন্য আংসিক স্কলারশিপের সুযোগ, মার্তৃভাষা চর্চার পাশাপাশি আরবি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্বারোপ, অভিজ্ঞ মেহনতী আমলদ্বার শিক্ষিকাদের। মাধ্যমে পাঠদান, এলেম অনুযায়ি আমলের বাস্তবি অনুশরন।

22/06/2026

আপনি ততক্ষন ভালো আছেন, যতক্ষণ নিজের নফসকে সংশোধন করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ভুল, দুর্বলতা কিংবা বারবার হোঁচট খাওয়া আপনাকে খারাপ মানুষ বানিয়ে দেয় না; বরং প্রতিবার উঠে দাঁড়িয়ে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টাই বান্দার সৌন্দর্য।

সৎ ও সোজা পথে চলার চেষ্টা অব্যাহত রাখুন। মানুষের কঠোর কথা, তাদের অবজ্ঞা বা নিরুৎসাহ আপনাকে হতাশ করে তুলবে না। মনে রাখবেন, আল্লাহ মানুষের ফলাফল দেখার আগে তাঁর বান্দার আন্তরিক চেষ্টা ও মুজাহাদাকে দেখেন। যতক্ষণ আপনি নিজেকে সংশোধনের চেষ্টা করছেন, ততক্ষণ আশার দরজা আপনার জন্য খোলা আছে।

17/06/2026

পহেলা মুহাররমে 'বিসমিল্লাহ' লেখার একটি পরীক্ষিত (মুজাররাব) আমল রয়েছে। হযরত মুফতি মুহাম্মদ শফি রহ. জাওয়াহিরুল ফিকহ কিতাবের ২য় খণ্ডের ১৮৭ নং পৃষ্ঠায় লিখেছেন, যদি কোন ব্যক্তি মুহাররমের ১ তারিখে (আরবী নববর্ষের প্রথম দিনে) ১১৩ বার পুরো
"بسم الله الرحمن الرحیم"
কাগজে লিখে নিজের কাছে রাখে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকারের বালা-মুসিবত থেকে হিফাযত করবেন এবং রিজিকে বরকত দান করেন ইনশাআল্লাহ। (জাওয়াহিরুল ফিকহ, ২/১৮৭)
আমলটি করার নিয়ম:১. সময়: মুহাররম মাসের ১ তারিখে।২. পদ্ধতি: একটি পবিত্র কাগজ বা কাপড়ে লাল বা কালো কালির কলম দিয়ে ১১৩ বার ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লিখতে হবে।
সংরক্ষণ: লেখাটি ভাঁজ করে নিজের কাছে (যেমন মানিব্যাগ বা পকেটে) বা ঘরের নিরাপদ স্থানে রেখে দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: এটি কোনো হাদিস বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, তবে বুজুর্গানে দ্বীন ও আলেমদের দ্বারা পরীক্ষিত একটি নেক আমল।‌ এই আমলটি আজ বুধবার সূর্য ডোবার আগেই করতে হবে৷
আল্লাহ আমাদেরকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন আমীন।

তাওহীদা মাহমুদ

10/06/2026

আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। কিন্তু মনে মনে ভাবি, আল্লাহ তায়ালা কীভাবে এত কিছু বদলে দেবেন?”
অথচ আমাদের কাজ শুধু দোয়া করা। কীভাবে হবে, সেই চিন্তা আমার দায়িত্ব নয়। এটা সম্পূর্ণ আল্লাহ তায়ালার বিষয়। কারণ সব উপায়-উপকরণ, সব কারণ ও সব ব্যবস্থা তাঁরই হাতে। কখনো কোনো বিষয় আল্লাহর জন্য অসম্ভব নয়। হ্যাঁ, মানুষ কখনো কখনো নিজের পরিস্থিতিকে খুব কঠিন মনে করে। কখনো নিজের মনেই বলে, “এটাতো অলৌকিক কিছু না ঘটলে সম্ভব নয়!”ঠিক এজন্যই তো দোয়া, অলৌকিক পরিবর্তনের দুয়ার খুলে দেওয়ার জন্য।

তবে তার আগে নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভরসা ছেড়ে আল্লাহ তায়ালার শক্তির ওপর ভরসা করতে হবে। পানিতে ডুবন্ত মানুষের মতো দোয়া করতে হবে, যে কোনো আশ্রয় খুঁজে পায় না, তাই একমাত্র আল্লাহ তায়ালার উপরেই ভরসা করে, এবং দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবেন।

আর কখনো নিরাশ হওয়া যাবে না। আগে বিশ্বাস করতে হবে, তারপর ফলাফলের অপেক্ষা করতে হবে। যতক্ষণ আপনি মনে করবেন সবকিছু কেবল বাহ্যিক উপায়ের ওপর নির্ভর করে, আল্লাহ তায়ালা আপনাকে সেই উপায়ের কাছেই ছেড়ে দেবেন। কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন যে সবকিছু একমাত্র তাঁর হাতেই, তখন তিনি এমন সব পথ খুলে দেবেন, যা আপনার কল্পনাতেও ছিল না।

09/06/2026

যে ব্যক্তি আল্লাহ তায়ালার কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে, স্বয়ং জান্নাত তখন বলে: ‘হে আল্লাহ! তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন।’ আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম বলে: ‘হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।’
এই হাদীসের উপর আমল করার জন্য আমরা এই দোয়াটা ৩ বার পড়তে পারি
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُبِكَ مِنَ النَّارِ
আল্লাহুম্মা ইন্নী আস'আলুকাল জান্নাহ ওয়া আউযুবিকা মিনান্নার। অর্থ"হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই।

ফজর ও মাগরিবের পর, অথবা দিনের যেকোনো সময় এই দোয়াগুলো পড়া অত্যন্ত উত্তম। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমীন।

দরূদ শরীফ এমন এক আমল, যা বান্দাকে রাসূলুল্লাহ ﷺ-এর আরও নিকটবর্তী করে। হাদীসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মধ্যে সেই ব্যক...
05/06/2026

দরূদ শরীফ এমন এক আমল, যা বান্দাকে রাসূলুল্লাহ ﷺ-এর আরও নিকটবর্তী করে। হাদীসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মধ্যে সেই ব্যক্তি নবী ﷺ-এর সবচেয়ে নিকটবর্তী হবে, যে তাঁর ওপর সবচেয়ে বেশি দরূদ পাঠ করেছে।
اللهم صل وسلم على نبينا محمد ﷺ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

হে আল্লাহ! আমাদের অন্তরকে আপনার প্রিয় হাবীব ﷺ-এর ভালোবাসায় পূর্ণ করে দিন এবং আমাদেরকে অধিক পরিমাণে তাঁর ওপর দরূদ পাঠ করার তাওফীক দান করুন। আমীন।

মাদিনার এক সাধারণ ঘর। মাটির দেয়াল, খেজুর পাতার ছাদ। ভেতরে একটি চাটাই বিছানো। সেই চাটাইয়ের উপর ঘুমিয়ে আছেন পৃথিবীর শ্র...
30/04/2026

মাদিনার এক সাধারণ ঘর। মাটির দেয়াল, খেজুর পাতার ছাদ। ভেতরে একটি চাটাই বিছানো। সেই চাটাইয়ের উপর ঘুমিয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রাসূলুল্লাহ (সা:)। ঘুম থেকে যখন উঠলেন, তাঁর পিঠে চাটাইয়ের দাগ বসে গেছে।
একদিন উমার (রা:) সেই দাগ দেখে কেঁদে ফেললেন। বললেন, "ইয়া রাসূলাল্লাহ, কিসরা ও কায়সারের লোকেরা রেশমি বিছানায় ঘুমায়, আর আপনি আল্লাহর রাসূল হয়ে এই চাটাইয়ে?" রাসূলুল্লাহ (সা:) মুচকি হেসে বললেন, "উমার, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, দুনিয়া তাদের জন্য আর আখিরাত আমাদের জন্য?"
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💚
©

তিন-চার ঘণ্টার টানা বৃষ্টিতেই মারকায ভবনের সামনের রাস্তা ছোট-খাটো জলাশয়ে পরিণত হয়, হাঁটুসমান পানি জমে যায় চারদিকে। রি...
29/04/2026

তিন-চার ঘণ্টার টানা বৃষ্টিতেই মারকায ভবনের সামনের রাস্তা ছোট-খাটো জলাশয়ে পরিণত হয়, হাঁটুসমান পানি জমে যায় চারদিকে। রিকশায় আসলেও ভিজে যাওয়ার আশঙ্কা থেকে যায়। গত রাত থেকে টানা বর্ষণে আজ সেই পথ যেন নদীতে রূপ নিয়েছে। তাই ভেবেছিলাম, এমন কষ্টকর পরিস্থিতিতে হয়তো আজ উস্তাযা ও ত্বলিবাদের কেউই আসতে পারবেন না।

কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তারা সেই দুর্ভোগ পেরিয়ে যথাসময়ে উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ!
ইলমের প্রতি তাঁদের এমন আগ্রহ, এই ত্যাগ, আন্তরিকতা আল্লাহ তাআলা কবুল করে নিন। আমীন।

29/03/2026

আজ শাওয়ালের ৯ তারিখ। আবহাওয়াও অনুকূলে। ইনশাআল্লাহ, রোজা রাখা যেতে পারে।
যাদের কাযা রোজা বাকি আছে, তারা শাওয়ালের ছয় রোজা শেষ করার পরেও কাযা আদায় করতে পারবেন—এতে কোনো সমস্যা নেই।

“যে ব্যক্তি রমাদানের রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।”
— (সহীহ মুসলিম)
কেন সারা বছরের রোজার সমান?
ইসলামে একটি ভালো কাজের সাওয়াব সাধারণত ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
রমযানের ৩০ রোজা × ১০ = ৩০০
শাওয়ালের ৬ রোজা × ১০ = ৬০
মোট = ৩৬০ দিন (এক বছরের সমান)

রমাদানের রোজায় আমাদের অনেক ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। শাওয়ালের এই রোজাগুলো সেই ঘাটতি পূরণে সাহায্য করে।
রমাদানের পরেও আমলের সঙ্গে লেগে থাকার একটি সুন্দর মাধ্যম হলো এই রোজা। এগুলো আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের একটি বিশেষ সুযোগ। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুন আমীন।

ভর্তি ফি ফ্রি অফারে সীমিত আসনে ভর্তি চলছে! 🎯 আপনি কি আপনার কন্যা সন্তানের দ্বীনি শিক্ষা নিয়ে চিন্তিত❓👉 কারণ মেয়েদের যু...
28/03/2026

ভর্তি ফি ফ্রি অফারে সীমিত আসনে ভর্তি চলছে!

🎯 আপনি কি আপনার কন্যা সন্তানের দ্বীনি শিক্ষা নিয়ে চিন্তিত❓
👉 কারণ মেয়েদের যুগোপযোগী মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম❗

👉 তাই আপনার কন্যা সন্তানের কথা চিন্তা করে চৌধুরীপাড়ায় (মাটির মসজিদ এলাকায়) আমরা গড়ে তুলেছি একটি আদর্শ মহিলা মাদরাসা।

📌 যেটা পরিচালিত হয় শুধু মাত্র নারী উস্তাযাদের মাধ্যমে, যেখানে আপনি পাবেন ইলম ও আমলের সমন্বয়, ইলম অনুযায়ী আমলের বাস্তবায়ন।

👉 আমাদের মারকায থেকে মোট ছয়জন ছাত্রী বেফাকের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে দুইজন সিরিয়াল, দুইজন মুমতাজ এবং দুইজন জায়্যিদ জিদ্দান পেয়েছে আলহামদুলিল্লাহ।

👉 এই বছর বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে ইবতেদাইয়্যাহ ও নাহবেমীর থেকে সিরিয়াল এসেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও রয়েছে শতভাগ পাসের রেকর্ড।

📌 শুধু পড়াশোনায় নয়, আপনার কন্যা সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

📌 তাই নিশ্চিন্তে আপনার মেয়েকে ভর্তি করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। কারণ কুদূরী, শরহে বেকায়া, হেদায়া এবং মেশকাত জামাতের মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ ব্যবস্থা।

📌 আমাদেরকে বেছে নিতে পারেন আপনার আদরের কন্যা সন্তানের দ্বীনি শিক্ষার জন্যে কারণ আমাদের এমন কিছু বিশেষত্ত্ব রয়েছে যা আপনি সচরাচর অন্য কোথাও পাবেন না ।

🎯 আমাদের বিভাগসমূহ:

📍 হিফজুল কুরআন ও নাযেরা
📍 নূরানী / মক্তব ( প্লে থেকে পঞ্চম শ্রেণী )
📍 কিতাব বিভাগ ( খুসূসী - মিশকাত )

📌 বিশেষ আকর্ষণ: মাদানী নিসাব প্রথম বর্ষ❗

👉 মহিলা মাদরাসার ছাত্রীদের অধিকাংশ দেখা যায় আরবিতে খুবই দুর্বল থাকে ফলে আরবি কিতাবাদি পড়ার জন্য বাংলা নোটের উপর নির্ভর করতে হয়।

👉 তাই আমরা মাদানী নেসাব প্রথম বর্ষ রেখেছি যাতে ছাত্রীদের আরবি দুর্বলতা দূর হয়ে তারা আরবি কিতাবগুলো কোনো প্রকার বাংলা নোট ছাড়া আরবি ভাষায় পড়তে ও বুঝতে পারে।

🎯 আমাদের বৈশিষ্ট্যসমূহ:

✅ শুধুমাত্র নারী উস্তাযাদের মাধ্যমে পরিচালিত।
✅ সার্বক্ষণিক সি সি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা।
✅ সুন্দর কার্পেটিংয়ের দ্বারা স্বাস্থ্যকর পরিবেশ।
✅ বাচ্চাদের জন্য খেলাধূলার ব্যবস্থা ও সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

✅ ২৪ ঘন্টা ফিল্টারিং করা বিশুদ্ধ পানির ব্যবস্থা।
✅ গরীব, মেধাবী ছাত্রীদের জন্য আংশিক স্কলারশীপের ব্যবস্থা।
✅ মাতৃভাষা চর্চার সাথে সাথে আরবী ভাষায় দক্ষতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ।
✅ অভিজ্ঞ, মেহনতি ও আমলদার উস্তাযাদের মাধ্যমে পাঠদান।
✅ ইলম অনুযায়ী আমলের বাস্তবিক অনুসরণ।

☎️ সার্বিক যোগাযোগ:
মাদরাসা অফিস: 01984944258
প্রধান উস্তাযা:01855801948

ভর্তি ফি ফ্রি অফারে সীমিত আসনে ভর্তি চলছে! 🎯 আপনি কি আপনার কন্যা সন্তানের দ্বীনি শিক্ষা নিয়ে চিন্তিত❓👉 কারণ মেয়েদের যু...
27/03/2026

ভর্তি ফি ফ্রি অফারে সীমিত আসনে ভর্তি চলছে!

🎯 আপনি কি আপনার কন্যা সন্তানের দ্বীনি শিক্ষা নিয়ে চিন্তিত❓
👉 কারণ মেয়েদের যুগোপযোগী মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম❗

👉 তাই আপনার কন্যা সন্তানের কথা চিন্তা করে চৌধুরীপাড়ায় (মাটির মসজিদ এলাকায়) আমরা গড়ে তুলেছি একটি আদর্শ মহিলা মাদরাসা।

📌 যেটা পরিচালিত হয় শুধু মাত্র নারী উস্তাযাদের মাধ্যমে, যেখানে আপনি পাবেন ইলম ও আমলের সমন্বয়, ইলম অনুযায়ী আমলের বাস্তবায়ন।

👉 আমাদের মারকায থেকে মোট ছয়জন ছাত্রি বেফাকের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে দুইজন সিরিয়াল, দুইজন মুমতাজ এবং দুইজন জায়্যিদ জিদ্দান পেয়েছে আলহামদুলিল্লাহ।

👉 এই বছর বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে ইবতেদাইয়্যাহ ও নাহবেমীর থেকে সিরিয়াল এসেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও রয়েছে শতভাগ পাসের রেকর্ড।

📌 শুধু পড়াশোনায় নয়, আপনার কন্যা সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

📌 তাই নিশ্চিন্তে আপনার মেয়েকে ভর্তি করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। কারণ কুদূরী, শরহে বেকায়া, হেদায়া এবং মেশকাত জামাতের মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ ব্যবস্থা।

📌 আমাদেরকে বেছে নিতে পারেন আপনার আদরের কন্যা সন্তানের দ্বীনি শিক্ষার জন্যে কারণ আমাদের এমন কিছু বিশেষত্ত্ব রয়েছে যা আপনি সচরাচর অন্য কোথাও পাবেন না ।

🎯 আমাদের বিভাগসমূহ:

📍 হিফজুল কুরআন ও নাযেরা
📍 নূরানী / মক্তব ( প্লে থেকে পঞ্চম শ্রেণী )
📍 কিতাব বিভাগ ( খুসূসী - মিশকাত )

📌 বিশেষ আকর্ষণ: মাদানী নিসাব প্রথম বর্ষ❗

👉 মহিলা মাদরাসার ছাত্রীদের অধিকাংশ দেখা যায় আরবিতে খুবই দুর্বল থাকে ফলে আরবি কিতাবাদি পড়ার জন্য বাংলা নোটের উপর নির্ভর করতে হয়।

👉 তাই আমরা মাদানী নেসাব প্রথম বর্ষ রেখেছি যাতে ছাত্রীদের আরবি দুর্বলতা দূর হয়ে তারা আরবি কিতাবগুলো কোনো প্রকার বাংলা নোট ছাড়া আরবি ভাষায় পড়তে ও বুঝতে পারে।

🎯 আমাদের বৈশিষ্ট্যসমূহ:

✅ শুধুমাত্র নারী উস্তাযাদের মাধ্যমে পরিচালিত।
✅ সার্বক্ষণিক সি সি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা।
✅ সুন্দর কার্পেটিংয়ের দ্বারা স্বাস্থ্যকর পরিবেশ।
✅ বাচ্চাদের জন্য খেলাধূলার ব্যবস্থা ও সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

✅ ২৪ ঘন্টা ফিল্টারিং করা বিশুদ্ধ পানির ব্যবস্থা।
✅ গরীব, মেধাবী ছাত্রীদের জন্য আংশিক স্কলারশীপের ব্যবস্থা।
✅ মাতৃভাষা চর্চার সাথে সাথে আরবী ভাষায় দক্ষতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্বারোপ।
✅ অভিজ্ঞ, মেহনতি ও আমলদার উস্তাযাদের মাধ্যমে পাঠদান।
✅ ইলম অনুযায়ী আমলের বাস্তবিক অনুসরণ।

☎️ সার্বিক যোগাযোগ:
মাদরাসা অফিস: 01984944258
প্রধান উস্তাযা:01855801948

Address

১৪০/৫, বি চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা (মাটির মসজিদের পূর্ব গেইট থেকে একটু ডানে
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুল কুরআন লিল বানাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মারকাযুল কুরআন লিল বানাত:

Shortcuts

Share