আর আমি মানুষদের বোঝানোর জন্যে এ কুরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি। (সুরা রূম: আয়াত ৫৮)
হিদায়াহ অনলাইন কোরআন একাডেমী
যদি কেহ মুত্তাকী হতে চায়।তাহলে সে যেন কুরআন পড়ে।
13/05/2023
কুরআন পাঠকারী সেরা মানুষ
‘উসমান (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু‘ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যারা কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়”। [বুখারি]
পবিত্র কুরআন কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে
হযরত আবু উমামাহ রা: হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন: “কুরআন পড়ুন, কেননা সত্যের দিন এটি তার সাহাবীদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। [মুসলিম]
কোরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে:
কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।’ (সুনান আত-তিরমিযি: ২৯১০
কোরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে:
কোরআন তেলাওয়াত বানাদাহর জন্য এমন উপকারী যে, তা তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন,
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
‘যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে।’ (সূরা: আনফাল, আয়াত: ২)
কোরআনের ছাত্র ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি:
কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। (বুখারি: ৫০২৭)